• শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপু‌রে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’ অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

মিঠাপুকুরে কৃষক লীগের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বর্ধিত সভা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

মিঠাপুকুর উপজেলা কৃষক লীগের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৪টায় সম্মেলন প্রস্তুতি কমিটি বাংলাদেশ কৃষক লীগ, রংপুর জেলা উদ্যোগে  সংগঠনের দলীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক প্রাণকৃষ্ণ গোস্বামী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম যাদু ও সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা কৃষক লীগের কর্মকাণ্ড কে গতিশীল করার জন্য বিশেষ পরামর্শ প্রদান করেন।

Place your advertisement here
Place your advertisement here