৫০ বছরের বড় অর্জন মানুষ ধর্মান্ধতায় বিশ্বাস রাখেনি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১
Find us in facebook
আমির হোসেন আমু। প্রবীণ রাজনীতিবিদ। উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগ। মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। আওয়ামী লীগ সরকারে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন বিভিন্ন সময়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুখোমুখি হন ্আমাদের প্রতিবেদকের। মুক্তিযুদ্ধের চেতনা এবং আজকের বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ৫০ বছরে বাংলাদেশ যে মর্যাদা অর্জন করেছে, তা অবশ্যই ঈর্ষণীয়। সাক্ষাৎকার নিয়েছেন সায়েম সাবু।
প্রতিবেদক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। বঙ্গবন্ধুর সহচর ছিলেন। যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করলেন, তার কতটুকু পূরণ হলো পঞ্চাশ বছরে?
আমির হোসেন আমু: বঙ্গবন্ধু একটি মানবিক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সারাজীবন আন্দোলন করেছেন। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ঠিক এটিই। বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের শাসনামল যদি পর্যবেক্ষণ করেন, দেখবেন কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় তার কর্মপরিকল্পনা। এ পরিকল্পনার মধ্যেই মুক্তিযুদ্ধের চেতনা নিহিত ছিল।
কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে সে আকাঙ্ক্ষার কবর রচনা করতে চেয়েছিল স্বাধীনতাবিরোধী শক্তি। দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ ১৯৯৬ সালে রাষ্ট্রব্যবস্থায় ফের রূপরেখা দাঁড় করায় মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে। এসময় দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রয়াস চালান তারই কন্যা শেখ হাসিনা।
প্রতিবেদক: এখন কী বলবেন?
ক্ষমতায় থাকার মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে যে উচ্চতায় এনেছেন, তা গোটা বিশ্বকে অবাক করেছে। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই বাংলাদেশ আজ আত্মমর্যাদাশীল একটি রাষ্ট্র।
বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল এটি এখন শুধু আমাদের কথা নয়। বিশ্ব নেতারাও প্রশংসা করছেন। সুবর্ণজয়ন্তীতে বিভিন্ন দেশের প্রধানরাও এসে বাংলাদেশের অগ্রযাত্রার প্রশংসা করছেন।
শেখ হাসিনার শক্ত হাতেই বাংলাদেশ আজ অধিক নির্ভার।
প্রতিবেদক: স্বাধীনতার ৫০ বছরেও আওয়ামী লীগের বিকল্প একটি রাজনৈতিক বলয় গড়ে উঠলো না। এজন্য কী বলা যেতে পারে?
আমির হোসেন আমু: এ বিকল্প বলয় তৈরি করা আওয়ামী লীগের দায়িত্ব নয়। তবু আওয়ামী লীগ বারবার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করার মধ্য দিয়ে বিকল্প শক্তিগুলোকে সম্পৃক্ত করেছেন। এরপরও তারা যদি তাদের ঘর গোছাতে না পারে, তার দায় তো আমাদের নয়।
প্রতিবেদক: আওয়ামী লীগে সম্পৃক্ত করার মধ্য দিয়েই বিকল্প বলয়কে শক্তিহীন করা হয়েছে এবং এ প্রক্রিয়াই রাজনীতির অন্তরায় বলে অভিযোগ রয়েছে।
আমির হোসেন আমু: এটি ভুল ব্যাখ্যা। মুক্তিযুদ্ধের স্বপক্ষের অন্য যে দলগুলো আছে তারা মূলত জনসম্পৃক্ত হতে পারেনি। দেশের স্বার্থে, জনস্বার্থে দৃশ্যত তাদের কোনো কার্যক্রম নেই, পরিকল্পনা নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে উঠুক। যাদের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা আরও বেগবান হবে।
প্রতিবেদক: বঙ্গবন্ধুর গড়া দল আওয়ামী লীগ কেমন আছে? আপনার এই পরিণত বয়সে কেমন দেখছেন দলের আদর্শ?
আমির হোসেন আমু: বঙ্গবন্ধুর গড়া আওয়ামী লীগ সময়ের ব্যবধানে আরও শক্তিশালী এবং সংগঠিত বলে মনে করি। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আপনি আওয়ামী লীগের আর কোনো বিকল্প খুঁজে পাবেন না। এটিই আওয়ামী লীগের নিজস্ব পরিচয়।
১৯৭৫ সালের ১৫ আগস্টের পর টানা ২১ বছর ক্ষমতায় থেকে দেশবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের প্রশ্নে, আওয়ামী লীগের আদর্শের প্রশ্নে জাতিকে বিভ্রান্ত করেছে। এই সময়ে আদর্শের প্রশ্নে কিছুটা ফাটল ধরেছে, যা অস্বীকার করার উপায় নেই।
আওয়ামী লীগ মিথ্যাচারের রাজনীতি করে না। জনসম্পৃক্ততা না থাকলে একটি দল সরকার গঠন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে না। আইন তৈরি করে মানুষকে শাসন করার নাম রাজনীতি নয়। আইন নয়, আদর্শে ভর করলেই দেশ এগিয়ে যাবে।
প্রতিবেদক: স্বাধীনতার এতদিনে ধর্মীয় রাজনৈতিক সংগঠনগুলোও শক্তিশালী হয়েছে। এটি দল হিসেবে আওয়ামী লীগকে চ্যালেঞ্জে ফেলছে কি-না?
আমির হোসেন আমু: ধর্মীয় সংগঠন আর সাম্প্রদায়িক রাজনৈতিক দল এক বিষয় নয়। দুঃখজনক হলেও সত্য যে এই সাম্প্রদায়িক শক্তির তাণ্ডবও আমাদের দেখতে হয়েছে। ধর্মের আশ্রয় নিয়ে এই দেশকে বারবার পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র হয়েছে। শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মধ্য দিয়ে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
প্রতিবেদক: আপনি এই শক্তি নিয়ে কোনো শঙ্কাবোধ করেন কি-না?
আমির হোসেন আমু: রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই সাম্প্রদায়িক শক্তির উত্থান। এই শক্তি নিয়ে আমি নিয়ে শঙ্কিত নই।
কারণ তারা ষড়যন্ত্রের মধ্যেই সীমাবদ্ধ। তাদের সঙ্গে সাধারণ মানুষ নেই। শক্তির বিকাশ ঘটাতে পারবে না। ৫০ বছরের বড় অর্জন ধর্মান্ধতায় মানুষ বিশ্বাস রাখেনি। সাধারণ মানুষই এই সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করে চলছে। মানুষ থেমে থাকতে চায় না। এগিয়ে যাওয়াই তার ধর্ম।
প্রতিবেদক: উন্নয়নের কথা বললেন। মানবিক উন্নয়নে বাংলাদেশ কোথায় যেতে পারল?
আমির হোসেন আমু: মানুষ অমানবিক আচরণ করছে, এর জন্য সরকার দায়ী নয়। সরকার তো খুন-ধর্ষণ করতে বলছে না। বরং মানবিক সমাজ প্রতিষ্ঠায় সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা করছে।
আমরা মানবিক প্রশ্নে কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছতে পারিনি, এটি স্বীকার করতে আমার কার্পণ্য নেই। সময়ের ব্যবধানে সব আঁধার কেটে যাবে। জীবনের এই বেলায় এসে আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী।
- সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ৪০ গ্রামে ঈদ উদযাপন
- হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ
- এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা
- বার্সাকে শিরোপা থেকে আরো দূরে ঠেলে দিল অ্যাতলেটিকো
- পৃথিবীর এক ঘৃণ্য তথাকথিত রাষ্ট্রের নাম ইসরাইল- গীতিকার ইশতিয়াক
- ঈদুল ফিতর উদযাপনের রীতি ও পদ্ধতি
- অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- গোপাল এমপি
- নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার
- ত্যাগে আনন্দ আছে, ভোগের মধ্যে নেই- হুইপ
- টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৩৬ লাখ মানুষ
- মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ
- আরো ভ্যাকসিন সরবরাহে আশ্বস্ত করেছে চীন- স্বাস্থ্যমন্ত্রী
- চীনা টিকার যৌথ উৎপাদন হলে দুই দেশই লাভবান হবে- পররাষ্ট্রমন্ত্রী
- অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার
- আজ সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
- ৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি- আইইডিসিআর
- আশা জাগাচ্ছে দেশের অর্থনীতি, প্রবাসীদের রেমিটেন্সে ইতিহাস
- বঙ্গবন্ধুর ঈদ, উৎসবের নয় ত্যাগের ঈদ
- সৈয়দপুরে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
- দিনাজপুরে চার উপজেলায় আগাম ঈদ জামাত বৃহস্পতিবার
- ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার
- ভারত থেকে দেশে ফিরে লকডাউনে সৈয়দপুরের এক পরিবার
- কর্মহীন মানুষের জন্য গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
- দেশে চাঁদ দেখা যায়নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- রংপুরের তিন উপজেলায় হাড়িভাঙ্গা আম চাষে ভাগ্য বদল
- রংপুরে পবিত্র ঈদুল ফিতর নামাজ শুরু সাড়ে ৮ টায়
- হাজিরহাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার বিতরণ
- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৭৫০০০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
- রংপুরে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ
- শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


