• বৃহস্পতিবার   ১৩ মে ২০২১ ||

  • বৈশাখ ৩০ ১৪২৮

  • || ৩০ রমজান ১৪৪২

সর্বশেষ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা

রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ডাম্পিং করার নির্দেশ দিয়েছে ডিএমপি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০  

Find us in facebook

রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালেই তা ডাম্পিং করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় চাঁদাবাজি করলে গ্রেফতার করতে হবে। রাস্তায় কোনও প্রকার চাঁদা ওঠানো যাবে না। তবে মালিক ও শ্রমিক সংগঠনের পরিচালন ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত সার্ভিস চার্জ ওঠানো যাবে। গাড়ি চালকদের আইন মানার ক্ষেত্রে সচেতন করতে হবে।

গতকাল বিকালে ডিএমপি’র সদর দফতরে পরিবহন মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিএমপির ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের তিনি এ নির্দেশ প্রদান করেন।

এ সময় মালিক সমিতির নেতারা গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানে বিআরটিএ’র সীমাবদ্ধতা ও জটিলতার কথা উল্লেখ করে বিষয়টি সুনজরে দেখার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন জানান।

সভায় পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে মালিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here