• বৃহস্পতিবার   ১৩ মে ২০২১ ||

  • বৈশাখ ৩০ ১৪২৮

  • || ৩০ রমজান ১৪৪২

সর্বশেষ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা

রংপুরে বোরোক্ষেতে দেখা দিয়েছে ব্লাস্ট রোগ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১  

Find us in facebook

রংপুরে বোরোক্ষেতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। এতে পাকা ধানের শিষগুলো চিটা হয়ে যাচ্ছে।

রংপুরের পীরগাছা উপজেলার কান্দি কাবিলাপাড়া এলাকার কৃষক রুহুল আমিন জানান, তার ২৮ শতক জমির ধান নেক ব্লাস্ট রোগে চিটা হয়ে গেছে। এখান থেকে এক মণ ধানও মিলবে না।

নিজপাড়া গ্রামের কৃষক মহব্বত মিয়া বলেন, জমির ধানের শিষ সাদা হয়ে যাচ্ছে। ওষুধ প্রয়োগ করেও কাজ হচ্ছে না।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল বলেন, জেলায় বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে কিছু জমিতে নেক ব্লাস্টের আক্রমণ হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here