• বৃহস্পতিবার   ১৩ মে ২০২১ ||

  • বৈশাখ ৩০ ১৪২৮

  • || ৩০ রমজান ১৪৪২

সর্বশেষ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা

রংপুরসহ সারাদেশে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ মে ২০২১  

Find us in facebook

দেশের সব বিভাগেই ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৪ মে) বেলা ১২টার দিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সারাদিনই দেশের বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া কোথাও কোথাও ঝড়ের গতি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার  হতে পারে।

যেসব এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে সেগুলোর মধ্যে রয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ। এসব বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ বৃষ্টিপাত আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায় ৪০ মি.লি।

Place your advertisement here
Place your advertisement here