• বৃহস্পতিবার   ১৩ মে ২০২১ ||

  • বৈশাখ ৩০ ১৪২৮

  • || ৩০ রমজান ১৪৪২

সর্বশেষ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা

মিঠাপুকুরে ৪৯ লিটার চোলাই মদসহ ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১  

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরে কালুসতুস গেলব (৫৮) নামের এক চিহ্নিত মাদক উৎপাদনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার বাড়ি থেকে ৪৯ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

গ্রেফতার কালুসতুস গেবল মিঠাপুকুর উপজেলার ভাংনি ইউনিয়নের কৃষ্ণপুর কোদাল ধোয়া গ্রামের পিতর কেসের ছেলে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। থানা পুলিশ জানায়, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণপুর গ্রামে কালুসতুস গেবেলের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ তাকে গ্রেফতার করেন। 

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির গোপন কক্ষে চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে একটি বালতি, দুইটি পাতিল,দুইটি প্লাস্টিকের বড় বোতল, প্লাস্টিকের একটি জেরি কেন, সিলভারের ছোট মগ উদ্ধার করা হয়। এসময় বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৯ লিটার চোলাই মদও উদ্ধার করা হয়। পুলিশি উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ও ক্রেতারা পালিয়ে যায়।

গ্রেফতার কালুসতুস নিজে চোলাই মদের কারখানা তৈরি করে মদ উৎপাদন করে আসছিলো। তিনি এলাকায় ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা ছিলেন বলে জানাযায়।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ৪৯ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদিসহ একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here