ব্রেকিং:
করোনায় আক্রান্ত হয়ে রংপুর বিভাগের কুড়িগ্রামে আরো একজনের মৃত্যু। রংপুর নগরীতে করোনা সংক্রমণ ঠেকাতে জীবাণুনাশক স্প্রে করছে সিটি কর্পোরেশন।
  • বৃহস্পতিবার   ১৫ এপ্রিল ২০২১ ||

  • বৈশাখ ২ ১৪২৮

  • || ০২ রমজান ১৪৪২

সর্বশেষ:
রংপুর নগরীর শাপলা চত্বর এলাকায় র‌্যাব-১৩ এর উদ্যোগে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতামূলক প্রচারণা চলছে। করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সারাদেশে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক লকডাউন চলছে। প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে সরকার বসুন্ধরার হাসপাতাল ‘উধাও’ হয়নি, বণ্টন হয়েছে- স্বাস্থ্যের ডিজি রংপুরসহ দেশের তিন বিভাগ ও দুই জেলার একাধিক স্থানে কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনেও রংপুরে রাস্তার মোড়ে মোড়ে বসেছে পুলিশের চেকপোস্ট।

বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন নিজের স্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২১  

Find us in facebook

পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন নিজের স্ত্রী। স্বামী মতিয়ার রহমান মতিনের বিপক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্ত্রী ফৌজিয়া খানম।
এমন ঘটনা ঘটেছে বগুড়ার শিবগঞ্জ পৌরসভায়। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

শিবগঞ্জ উপজেলার সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান মতিন বিএনপির মনোনীত প্রার্থী। তিনি উপজেলা বিএনপির সদস্য।

মতিনের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। যাচাই-বাছাইয়ে তার প্রার্থিতা বাতিলও হতে পারে। এ কারণে তার স্ত্রী ফৌজিয়া খানম প্রার্থী হয়েছেন বলে গুঞ্জন উঠেছে।

মেয়র পদে স্বামী-স্ত্রীর মনোনয়ন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান কবীর। তিনি বলেন, ১০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের দিন। ৩০ জানুয়ারি হবে ভোটগ্রহণ।

Place your advertisement here
Place your advertisement here