বাংলাদেশের কৃষি দক্ষতার সহায়তা নিতে চায় জাম্বিয়া
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ মে ২০২১
Find us in facebook
জাম্বিয়া সফররত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ওয়েজি লুখেলের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।
সোমবার (৩ মে) সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া আর্মি কমান্ডারের আমন্ত্রণে বর্তমানে জাম্বিয়া সফর করছেন। সফরে অংশ হিসেবে সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে।
সৌজন্য এ সাক্ষাতে সেনাবাহিনী প্রধান ও জাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দু'দেশের মধ্যে পারস্পরিক সামরিক সহযোগিতা এবং সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।
আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জাম্বিয়ার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ওয়েজি লুখেলে বরাতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ও সেনাবাহিনীর সঙ্গে উন্নত সম্পর্ক স্থাপনে আগ্রহী জাম্বিয়া। তিনি বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য জাম্বিয়া সরকারের অভিপ্রায় ব্যক্ত এবং বাংলাদেশের কৃষি ক্ষেত্রের দক্ষতার সহায়তা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
পরে জেনারেল আজিজ আহমেদ সেনা সদর দফতরে কমান্ডার, জাম্বিয়া আর্মি, লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম মাইপাম্বে সিকাজওয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
জেনারেল সিকাজওয়া তার আমন্ত্রণ গ্রহণ এবং উভয় সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্য জেনারেল আজিজ আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, উভয় সেনাবাহিনী সামরিক কার্যক্রম বাড়াতে সচেষ্ট হবে, যা উভয়ের জন্য উপকারী হবে।
সাক্ষাৎকালে জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম বিনিময় সুসংহত করার এবং জাতিসংঘের শান্তিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সচেঞ্জ (এসএমইই) প্রোগ্রাম পরিচালনা করার ইচ্ছা প্রকাশ করেন। জেনারেল আজিজ আহমেদ সামরিক বাহিনীর সদস্যদের জন্য জাম্বিয়ায় অন অ্যারাইভাল' ভিসার বিষয়টিও তুলে ধরেন এবং জেনারেল সিকাজওয়ে আশ্বাস দেন যে এটিকে শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন।
একইদিন বিকেলে জেনারেল আজিজ আহমেদ বিমান বাহিনীর সদর দফতরে জাম্বিয়া এয়ার ফোর্সের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর জেনারেল বেনেডিক্ট টি কালিন্ডার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মেজর জেনারেল কালিন্দা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জাম্বিয়া এয়ার ফোর্সের কর্মকর্তা ও সদস্যদের বাংলাদেশের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণের সম্ভাবনা তুলে ধরেন। জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া এয়ার ফোর্সের কর্মকর্তা ও সদস্যদের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন এবং আশা করেন যে আগামী দিনে দুই সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।
সফরকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জাম্বিয়ার সেনাবাহিনী ও বিমানবাহিনীর দুটি চৌকস দল কর্তৃক গার্ড অব অনার এবং লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। জেনারেল আজিজ আহমেদের মঙ্গলবার (০৪ মে) জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস কমান্ড্যান্টের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।
সেনাবাহিনী প্রধান, জাম্বিয়া সশস্ত্র বাহিনীর অন্যান্য সিনিয়র নেতৃত্বের সঙ্গেও বৈঠক এবং জাম্বিয়া সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করবেন ও আগামী ৬ মে বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে।
- সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ৪০ গ্রামে ঈদ উদযাপন
- হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ
- এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা
- বার্সাকে শিরোপা থেকে আরো দূরে ঠেলে দিল অ্যাতলেটিকো
- পৃথিবীর এক ঘৃণ্য তথাকথিত রাষ্ট্রের নাম ইসরাইল- গীতিকার ইশতিয়াক
- ঈদুল ফিতর উদযাপনের রীতি ও পদ্ধতি
- অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- গোপাল এমপি
- নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার
- ত্যাগে আনন্দ আছে, ভোগের মধ্যে নেই- হুইপ
- টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৩৬ লাখ মানুষ
- মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ
- আরো ভ্যাকসিন সরবরাহে আশ্বস্ত করেছে চীন- স্বাস্থ্যমন্ত্রী
- চীনা টিকার যৌথ উৎপাদন হলে দুই দেশই লাভবান হবে- পররাষ্ট্রমন্ত্রী
- অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার
- আজ সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
- ৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি- আইইডিসিআর
- আশা জাগাচ্ছে দেশের অর্থনীতি, প্রবাসীদের রেমিটেন্সে ইতিহাস
- বঙ্গবন্ধুর ঈদ, উৎসবের নয় ত্যাগের ঈদ
- সৈয়দপুরে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
- দিনাজপুরে চার উপজেলায় আগাম ঈদ জামাত বৃহস্পতিবার
- ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার
- ভারত থেকে দেশে ফিরে লকডাউনে সৈয়দপুরের এক পরিবার
- কর্মহীন মানুষের জন্য গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
- দেশে চাঁদ দেখা যায়নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- রংপুরের তিন উপজেলায় হাড়িভাঙ্গা আম চাষে ভাগ্য বদল
- রংপুরে পবিত্র ঈদুল ফিতর নামাজ শুরু সাড়ে ৮ টায়
- হাজিরহাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার বিতরণ
- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৭৫০০০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
- রংপুরে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ
- শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


