• বুধবার   ১২ মে ২০২১ ||

  • বৈশাখ ২৮ ১৪২৮

  • || ২৮ রমজান ১৪৪২

সর্বশেষ:
রেহানা কারও কষ্ট দেখলে খবর পাঠায়, চেষ্টা করি ব্যবস্থা নিতে-প্রধানমন্ত্রী যেকোনো দুর্যোগে মানুষের পাশে আছেন প্রধানমন্ত্রী: হুইপ ঠাকুরগাঁওয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির খাদ্য সামগ্রী বিতরণ নীলফামারীতে ২৫০ পরিবারের মাঝে ছাত্রলীগের খাদ্য সহায়তা রাজধানীর উত্তরার দিয়াবাড়ির ডিপোতে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে

পদ ফিরে পেলেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি রনি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি পদে পুনরায় বহাল হলেন মেহেদী হাসান সিদ্দিকী রনি। গতকাল রোববার (৩১ জানুয়ারি) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তার অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেহেদী হাসান সিদ্দিকী রনির বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়ায় তার অব্যাহতি আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হলো। একইসঙ্গে আগামী দুই মাসের মধ্যে সাংগঠনিক নিয়ম অনুযায়ী রংপুর জেলা ছাত্রলীগের সম্মেলন আয়োজনের নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় কমিটি বিলুপ্ত বলে গণ্য হবে।
গত বছরের ৫ সেপ্টেম্বর রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির বিরুদ্ধে ভুয়া বিয়ে করে একাধিকবার ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন এক স্কুলশিক্ষিকা।

মামলায় রনিকে প্রধান আসামি করে ওই শিক্ষিকা অভিযোগ করেন, প্রেমের সম্পর্কের জেরে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে দীর্ঘদিন তাকে ধর্ষণ করা হয়। এছাড়াও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কয়েকবার ভারতের বিভিন্নস্থানে নিয়ে গিয়েও তাকে ধর্ষণ করে রনি।

এ ঘটনায় ওই বছরের ১০ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকার দায়ে মেহেদী হাসান সিদ্দিকী রনিকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়। একইসঙ্গে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরকারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

Place your advertisement here
Place your advertisement here