দশ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করেছে কেন্দ্রীয় যুবলীগ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১
Find us in facebook
পরিত্র রমজান মাসের প্রথম ১০ দিনে অন্তত দশ হাজার অসহায়-দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে কেন্দ্রীয় যুবলীগ। প্রতিদিন বিকাল ৪ টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এবং শহীদ মিনার সংলগ্ন এলাকায় খাবার ও ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়। পবিত্র রমজান মাস ও চলমান লকডাউনের প্রথমদিন থেকেই মাসব্যাপী এই কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে কেন্দ্রের উদ্যোগের পাশাপাশি ঢাকা মহানগর যুবলীগও রান্না করা খাবার ও ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়াও যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন স্পটে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন এসব তথ্য জানিয়েছেন।
ইতোমধ্যে সর্বমহলে যুবলীগের মাসব্যাপী এই রান্না করা খাবার ও ইফতার বিতরণ কর্মসূচি প্রশংসিত হয়েছে। এছাড়াও দেশব্যাপী করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় যুবলীগের নেতাদের সমন্বয়ে করোনা আক্রান্ত রোগী এবং যেকোনো স্বাস্থ্যসেবার তাৎক্ষণিক সমাধান পেতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে শতাধিক চিকিৎসক সমন্বয়ে টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে।
এছাড়া সারা দেশব্যাপী এখন ধানকাটার মৌসুম চলছে। করোনাকালীন প্রকোপের কারণে শ্রমিক সংকটের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের গরীব কৃষকদের ধান কেটে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল সারা দেশব্যাপী যুবলীগের নেতা-কর্মীদের কৃষকের ধান কেটে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে বিভিন্ন জেলার অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা। এছাড়া ইউনিটভিত্তিক স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে যুবলীগ।
উল্লেখ্য, গতবছর করোনার সংক্রমণ চলাকালে যুবলীগের মাধ্যমে সরাসরি সাড়ে ৪৫ লাখ মানুষ খাদ্য সহায়তা পেয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া রমজান ও ঈদ সামগ্রী এবং ভাইরাসের সুরক্ষা সামগ্রী পেয়েছে অন্তত এক কোটি মানুষ। দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আসার পরপরই সারাদেশে যুবলীগকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে মাঠে নামার আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান। করোনা সংকটের মধ্যেই বন্যা বাংলাদেশের জন্য নতুন দুর্যোগ হয়ে দাঁড়ায়। কেন্দ্রের নির্দেশনার পর সারাদেশে বন্যার্তদের পাশে দাঁড়ান যুবলীগের নেতাকর্মীরা। নৌকা, ট্রলারসহ বিভিন্ন মাধ্যমে বন্যার্তদের সহায়তা পৌঁছে দেন যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া টেলিমেডিসিন সার্ভিস, অসহায় কৃষকের ধান কেটে দেওয়া, ফ্রি এম্বুলেন্স সার্ভিস, স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দেশব্যাপী বিতরণ কার্যক্রম পরিচালনা করে যুবলীগ।
- সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ৪০ গ্রামে ঈদ উদযাপন
- হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ
- এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা
- বার্সাকে শিরোপা থেকে আরো দূরে ঠেলে দিল অ্যাতলেটিকো
- পৃথিবীর এক ঘৃণ্য তথাকথিত রাষ্ট্রের নাম ইসরাইল- গীতিকার ইশতিয়াক
- ঈদুল ফিতর উদযাপনের রীতি ও পদ্ধতি
- অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- গোপাল এমপি
- নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার
- ত্যাগে আনন্দ আছে, ভোগের মধ্যে নেই- হুইপ
- টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৩৬ লাখ মানুষ
- মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ
- আরো ভ্যাকসিন সরবরাহে আশ্বস্ত করেছে চীন- স্বাস্থ্যমন্ত্রী
- চীনা টিকার যৌথ উৎপাদন হলে দুই দেশই লাভবান হবে- পররাষ্ট্রমন্ত্রী
- অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার
- আজ সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
- ৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি- আইইডিসিআর
- আশা জাগাচ্ছে দেশের অর্থনীতি, প্রবাসীদের রেমিটেন্সে ইতিহাস
- বঙ্গবন্ধুর ঈদ, উৎসবের নয় ত্যাগের ঈদ
- সৈয়দপুরে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
- দিনাজপুরে চার উপজেলায় আগাম ঈদ জামাত বৃহস্পতিবার
- ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার
- ভারত থেকে দেশে ফিরে লকডাউনে সৈয়দপুরের এক পরিবার
- কর্মহীন মানুষের জন্য গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
- দেশে চাঁদ দেখা যায়নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- রংপুরের তিন উপজেলায় হাড়িভাঙ্গা আম চাষে ভাগ্য বদল
- রংপুরে পবিত্র ঈদুল ফিতর নামাজ শুরু সাড়ে ৮ টায়
- হাজিরহাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার বিতরণ
- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৭৫০০০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
- রংপুরে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ
- শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


