জেনে নিন- বদরগঞ্জে অবস্থিত লালদিঘী মসজিদের অলৌকিকত্ব
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩ মে ২০২১
Find us in facebook
বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন লালদিঘী ৯ গম্বুজ মসজিদ। রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে মসজিদটি অবস্থিত। লালদিঘী নামক স্থানে অবস্থিত বলে মসজিদের নামকরণ করা হয়েছে এলাকার নামেই। এটি লালদিঘী মসজিদ নামেই সমধিক পরিচিত। তবে এই মসজিদের বিশেষত্ব হলো, এর ভেতরে গরমকালে ঠান্ডা ও শীতকালে গরম থাকে।
জানা যায়, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে সর্বপ্রথম ঐতিহাসিক এ মসজিদটির সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে জরাজীর্ণ স্থানটিকে পরিষ্কার ও সংস্কারের মাধ্যমে এই মসজিদে নামাজ আদায় শুরু করেন স্থানীয়রা। মসজিদটির নির্মাণকাল সম্পর্কে কোনো শিলালিপি না থাকায় এর সঠিক তথ্য জানা যায়নি।
তবে লালদিঘী মসজিদ প্রতিষ্ঠার সময়কাল নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ না থাকলেও নির্মাণসামগ্রী, গম্বুজের নকশা, ছাদের সমতল বুরুজ ও ছোট আকার মসজিদের প্রাচীনত্ব এবং পাশে দুটি মাজার দেখে এটি ব্রিটিশ শাসনামলে নির্মিত মসজিদ বলেই মনে করেন ইতিহাস গবেষকরা।
স্থানীয় গবেষক ও ইসলামি চিন্তাবিদদের মতে, জনৈক আসালাত খাঁ মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির মূল দরজার ওপরের অংশে একটি দাগ বা চিহ্ন দেখে ধারণা করা হয়, সম্ভবত মসজিদটির নাম ও নির্মাণফলক বসানো ছিল। কিন্তু সংস্কার ও সংরক্ষণের অভাবে সেই ফলকটি মুছে গেছে। মসজিদটি তৈরির সময় এতে শুধু ইট ও চুনসুরকি ব্যবহার করা হয়েছে।
বড় রংপুর কারামতিয়া কামিল মাদরাসার ফকিহ প্রধান ও গবেষক ড. মো. আজিজুল ইসলাম জানান, দেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন লালদিঘী মসজিদ। ৯ গম্বুজবিশিষ্ট এই মসজিদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৯ দশমিক ৪৫ মিটার। পুরো মসজিদ একটি বেদির ওপর নির্মিত। বেদি বা মঞ্চটির উচ্চতা ১ মিটার। এক মিটার বেদির অর্ধেকটা জুড়ে রয়েছে মসজিদ ও বাকি অর্ধাংশ আজান দেওয়ার কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়ে থাকে।
মসজিদের সামনে রয়েছে বড় একটি প্রবেশপথ। মসজিদের অংশ থেকে বেদির অপর অংশে পৌঁছানোর জন্য রয়েছে একটি সিঁড়ি। মসজিদের উত্তর, পূর্ব ও দক্ষিণ দেয়ালে তিনটি করে ৯টি প্রবেশপথ রয়েছে। প্রতিটি দেয়ালের মাঝের প্রবেশপথটি অপর দুটি থেকে কিছুটা বড় আকৃতির। মসজিদের পশ্চিম দেয়ালে রয়েছে তিনটি মেহরাব। যার মধ্যে কেন্দ্রীয় মেহরাবটি অপর দুটির চেয়ে বড় আকৃতির।
লালদিঘী মসজিদের ইমাম হাফেজ মাওলানা মঞ্জুরুল ইসলাম জানান, ১২০৪ বঙ্গাব্দে (১৭৯৭ খ্রিষ্টাব্দ) জমিদার আসালাত খাঁ ও তার স্ত্রী দিলারা খাঁ ইসলাম প্রচারের উদ্দেশে রংপুরে এসেছিলেন। সে সময় লালদিঘীতে এ মসজিদটি নির্মাণ করেন তারা। মসজিদের ভেতর তাদের মাজারও রয়েছে।
১৪ একর সম্পত্তির ওপর দাঁড়িয়ে থাকা ছোট এই মসজিদ বর্ধিত অংশসহ বর্তমান আয়তন প্রায় ৩৫ শতাংশ। বাকি জমিতে লালদিঘী জান্নাতবাগ হাফিজিয়া এতিমখানা ও ফোরকানিয়া মাদরাসা, শান বাঁধানো একটি ছোট পুকুর, মসজিদের পাশে একটি কবরস্থান, মাদরাসা মাঠ ও সাপ্তাহিক হাট বসানোর জাগয়া রয়েছে।
ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন এ স্থাপনাটি দেখতে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী ও পর্যটকরা লালদিঘীতে ঘুরতে আসেন।
- এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা
- বার্সাকে শিরোপা থেকে আরো দূরে ঠেলে দিল অ্যাতলেটিকো
- পৃথিবীর এক ঘৃণ্য তথাকথিত রাষ্ট্রের নাম ইসরাইল- গীতিকার ইশতিয়াক
- ঈদুল ফিতর উদযাপনের রীতি ও পদ্ধতি
- অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- গোপাল এমপি
- নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার
- ত্যাগে আনন্দ আছে, ভোগের মধ্যে নেই- হুইপ
- টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৩৬ লাখ মানুষ
- মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ
- আরো ভ্যাকসিন সরবরাহে আশ্বস্ত করেছে চীন- স্বাস্থ্যমন্ত্রী
- চীনা টিকার যৌথ উৎপাদন হলে দুই দেশই লাভবান হবে- পররাষ্ট্রমন্ত্রী
- অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার
- আজ সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
- ৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি- আইইডিসিআর
- আশা জাগাচ্ছে দেশের অর্থনীতি, প্রবাসীদের রেমিটেন্সে ইতিহাস
- বঙ্গবন্ধুর ঈদ, উৎসবের নয় ত্যাগের ঈদ
- সৈয়দপুরে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
- দিনাজপুরে চার উপজেলায় আগাম ঈদ জামাত বৃহস্পতিবার
- ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার
- ভারত থেকে দেশে ফিরে লকডাউনে সৈয়দপুরের এক পরিবার
- কর্মহীন মানুষের জন্য গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
- দেশে চাঁদ দেখা যায়নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- রংপুরের তিন উপজেলায় হাড়িভাঙ্গা আম চাষে ভাগ্য বদল
- রংপুরে পবিত্র ঈদুল ফিতর নামাজ শুরু সাড়ে ৮ টায়
- হাজিরহাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার বিতরণ
- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৭৫০০০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
- রংপুরে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ
- শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের
- গোবিন্দগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
- রংপুরে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে আটক ১
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


