• বৃহস্পতিবার   ১৩ মে ২০২১ ||

  • বৈশাখ ২৯ ১৪২৮

  • || ৩০ রমজান ১৪৪২

সর্বশেষ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা

চুলের সব সমস্যার সমাধান মিলবে ঘরোয়া যত্নেই

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ মার্চ ২০২১  

Find us in facebook

চুল নিয়ে নানান সমস্যায় ভুগতে হয় নারী-পুরুষ উভয়কেই। চুল ঝরে যাওয়া, খুশকি কিংবা চুল ঠিকঠাক না বাড়া ইত্যাদি সমস্যাগুলো সবার মধ্যেই দেখা যায়। এর কারণ হতে পারে আমাদের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং দূষিত পরিবেশ।
তবে এসব সমস্যা থেকে রক্ষা পেতে অনেকেই বাজার থেকে বিভিন্ন নামীদামী প্রসাধনী কিনে ব্যবহার করেন। যা মোটেও ভালো ফলাফল দেয় না। তাই চুলের সমস্যা দূর করতে ঘরোয়া যত্ন ভীষণ জরুরি। চলুন জেনে নেয়া যাক কীভাবে ঘরোয়া যত্নে চুলের বিভিন্ন সমস্যার সমাধান করবেন-  

> গোসলের আগে কিছুক্ষণ অ্যালোভেরা জেল চুলে লাগিয়ে রাখুন।

> শ্যাম্পু শেষে চুল ধুতে পারেন ভিনেগার মিশ্রিত পানি বা চায়ের লিকার দিয়ে।

> মেথি সারারাত ভিজিয়ে রেখে পরদিন বেটে চুলে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

> ক্যাস্টর অয়েলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে রাতে ঘুমানোর আগে চুলে ম্যাসাজ করুন। পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

> পেঁয়াজের রস, দই আর নারকেল তেল একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। সপ্তাহে দু’দিন এই প্যাক লাগিয়ে চুল ধুয়ে ফেলুন।

> আমলকীর গুঁড়া, শিকাকাই আর রিঠা পাউডারের সঙ্গে নারকেল তেল মিশিয়ে অল্প গরম করে নিন। মাথার তালুতে লাগিয়ে আলতো হাতে ম্যাসাজ করুন পাঁচ থেকে সাত মিনিট। একটা তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিংড়ে চুল জড়িয়ে রাখুন। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

Place your advertisement here
Place your advertisement here