কৃষকের কাছে আশীর্বাদ এখন তিস্তা সেচ প্রকল্প
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ মে ২০২১
Find us in facebook
দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ কমান্ড এলাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এর মধ্যে ৬০ ভাগ জমির ফসল ঘরে তুলেছেন কৃষকরা।
প্রকল্পের আওতায় এবারই প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত ক্ষেতে প্রয়োজনীয় সেচ দিতে পারায় হেক্টরপ্রতি ধানের ফলন হয়েছে সাড়ে পাঁচ থেকে ছয় মেট্রিক টন। ফলে উত্তরের রংপুর, দিনাজপুর ও নীলফামারী জেলায় চলতি রবি মৌসুমের বোরো ধানসহ অন্যান্য ফসলের খরা মোকাবেলায় কৃষকের কাছে আশীর্বাদে পরিণত হয়েছে এই সেচ প্রকল্প।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেচ প্রকল্পের আওতায় ৪৪ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ৫৩ হাজার হেক্টর জমিতে। প্রকল্পের কমান্ড এলাকার মধ্যে রয়েছে নীলফামারী সদর, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর, রংপুর জেলার সদর, বদরগঞ্জ, তারাগঞ্জ, গঙ্গাচড়া, দিনাজপুর জেলার পার্বতীপুর, খানসামা ও চিরিরবন্দর উপজেলা। এসব এলাকার প্রায় ছয় লাখ কৃষক বোরো চাষ করে লাভবান হয়েছেন।
এবার সেচ সুবিধা পেতে তিন জেলার ১২ উপজেলার সুবিধাভোগী কৃষকের মধ্যে ২৭০টি পানি ব্যবস্থাপনা দল গড়ে গঠন করা হয়। এসব দল মূলত কৃষকের সুবিধার্থে পানি বণ্টনের কাজটি করে থাকে। এই প্রক্রিয়ায় পানি সমবণ্টন ও সেচ প্রদান সহজে করা যায়। গত বছর শুষ্ক মৌসুমে তিস্তায় পানির প্রবাহ ছিল গড়ে দুই হাজার কিউসেক। কিন্তু চলতি বছর একই সময়ে পানির প্রবাহ চলছে ১০ হাজার কিউসেকে। ৭১০ দশমিক ৪৫ কিলোমিটার ক্যানেলজুড়ে সেচ প্রদান করা হয়। এতে নদীর পানি সেচ প্রকল্পের মাধ্যমে কৃষকের মাঝে সরবরাহ করতে কোনো বেগ পেতে হয়নি বলে সূত্র জানায়।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টির অভাবে অন্যান্য এলাকায় যখন সেচের পানির জন্য হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকায় তখন কম মূল্যে প্রয়োজনীয় সেচ সুবিধা পেয়ে কৃষকরা বাম্পার ফলন উৎপাদন করেছেন। বর্তমানে চলছে বোরো ধান কাটা ও মাড়াই।
নীলফামারী সদরের রামনগর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের কৃষক নয়ন মিয়া বলেন, 'এবার সেচ ক্যানেলের পানি দিয়া তিন বিঘা জমিতে ধান চাষ করেছি। প্রতিবিঘায় ২০ মণ ধান ফলছে'।
প্রতিবিঘা জমিতে ১৫ থেকে ২০ মণ ধান উৎপাদন হয়েছে উল্লেখ করে বোরো চাষিরা জানান, প্রকল্পের আওতায় বছরে তিন মৌসুমে (আউশ, আমন, বোরো) একরপ্রতি জমির সেচ খরচ দিতে হয় ৪৮০ টাকা। সে হিসেবে শুধু বোরো মৌসুমে এক একর জমিতে সেচ দিতে হয় মাত্র ১৬০ টাকা। প্রকল্পের বাইরে যেখানে গুনতে হয় সাড়ে চার হাজার টাকা থেকে ছয় হাজার টাকা। প্রকল্পের সেচের পানিতে ধান চাষে কম খরচে লাভ বেশি বলে জানান কৃষকরা।
তিস্তা সেচ ক্যানেল পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি আমিনুর রহমান বলেন, 'প্রচণ্ড তাপপ্রবাহে উত্তরাঞ্চল যখন মরুভূমিতে পরিণত হতে বসেছে, তখন তিস্তা সেচ ক্যানেলের পানি বোরো, ভুট্টাসহ রবি ফসলের ব্যাপক সাফল্য বয়ে এনে দিয়েছে'। চলতি বছর সেচের পানির কোনো ধরনের ঘাটতি না থাকায় কৃষকরা কম খরচে আশানুরূপ ফসল উৎপাদন করতে পেরেছে বলে জানান তিনি।
তিস্তা ব্যারাজ সেচ প্রকল্পের সমপ্রসারণ কর্মকর্তা রাফিউল বারী বলেন, 'করোনাকালেও আমরা প্রতিটি কমান্ড এলাকার বোরো চাষিদের চাহিদামতো সেচ প্রদান করতে সক্ষম হয়েছি। তিন জেলার ১২ উপজেলায় ৫৩ হাজার হেক্টর জমিতে রোটেশন পদ্ধতিতে সম্পূরক সেচ প্রদান করা হয়েছে। ফলে সেচ প্রকল্পের কমান্ড এলাকায় প্রায় তিন লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের আশা করা হচ্ছে। যা এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখতে পারবে'।
পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতিপ্রসাদ ঘোষ জানান, তিস্তা কমান্ড এলাকায় চলতি বছর ৫৩ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব হলেও এর পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়।
'তিস্তা সেচ প্রকল্প উত্তরাঞ্চলের কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে' উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পের কমান্ড এরিয়ার এক লাখ ১৬ হাজার হেক্টর জমির তৃণমূল পর্যায়ে সেচের পানি পৌঁছে দিতে ৭৫০ কিলোমিটার দীর্ঘ সেকেন্ডারি আর টারসিয়ারি সেচ ক্যানেল নির্মাণে একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৭৫ কোটি টাকা। ফলে বছরে অতিরিক্ত প্রায় এক লাখ মেট্রিকটন ধানের উত্পাদন বাড়বে।
একই সঙ্গে অন্য খাদ্যশস্যের উৎপাদন বাড়বে পাঁচ লাখ মেট্রিক টনের বেশি। যার বর্তমান বাজারমূল্য এক হাজার কোটি টাকা। এতে ভূগর্ভস্থ পানির স্তর অধিকতর উন্নীতকরণ, পরিবেশ তথা জীববৈচিত্র্য রক্ষা ও প্রকল্প এলাকায় বসবাসরত ৩০ লাখ জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে। ২০২৪ সালের জুন মেয়াদ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হবে।
- হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ
- এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা
- বার্সাকে শিরোপা থেকে আরো দূরে ঠেলে দিল অ্যাতলেটিকো
- পৃথিবীর এক ঘৃণ্য তথাকথিত রাষ্ট্রের নাম ইসরাইল- গীতিকার ইশতিয়াক
- ঈদুল ফিতর উদযাপনের রীতি ও পদ্ধতি
- অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- গোপাল এমপি
- নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার
- ত্যাগে আনন্দ আছে, ভোগের মধ্যে নেই- হুইপ
- টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৩৬ লাখ মানুষ
- মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ
- আরো ভ্যাকসিন সরবরাহে আশ্বস্ত করেছে চীন- স্বাস্থ্যমন্ত্রী
- চীনা টিকার যৌথ উৎপাদন হলে দুই দেশই লাভবান হবে- পররাষ্ট্রমন্ত্রী
- অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার
- আজ সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
- ৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি- আইইডিসিআর
- আশা জাগাচ্ছে দেশের অর্থনীতি, প্রবাসীদের রেমিটেন্সে ইতিহাস
- বঙ্গবন্ধুর ঈদ, উৎসবের নয় ত্যাগের ঈদ
- সৈয়দপুরে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
- দিনাজপুরে চার উপজেলায় আগাম ঈদ জামাত বৃহস্পতিবার
- ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার
- ভারত থেকে দেশে ফিরে লকডাউনে সৈয়দপুরের এক পরিবার
- কর্মহীন মানুষের জন্য গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
- দেশে চাঁদ দেখা যায়নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- রংপুরের তিন উপজেলায় হাড়িভাঙ্গা আম চাষে ভাগ্য বদল
- রংপুরে পবিত্র ঈদুল ফিতর নামাজ শুরু সাড়ে ৮ টায়
- হাজিরহাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার বিতরণ
- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৭৫০০০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
- রংপুরে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ
- শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের
- গোবিন্দগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


