• বুধবার   ১২ মে ২০২১ ||

  • বৈশাখ ২৮ ১৪২৮

  • || ২৮ রমজান ১৪৪২

সর্বশেষ:
রেহানা কারও কষ্ট দেখলে খবর পাঠায়, চেষ্টা করি ব্যবস্থা নিতে-প্রধানমন্ত্রী যেকোনো দুর্যোগে মানুষের পাশে আছেন প্রধানমন্ত্রী: হুইপ ঠাকুরগাঁওয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির খাদ্য সামগ্রী বিতরণ নীলফামারীতে ২৫০ পরিবারের মাঝে ছাত্রলীগের খাদ্য সহায়তা রাজধানীর উত্তরার দিয়াবাড়ির ডিপোতে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে

কাউনিয়ায় ২ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ মার্চ ২০২১  

Find us in facebook

রংপুরের কাউনিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার(১২ মার্চ) দুপুরে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের এমদাদুল ইসলামের ছেলে শাহাব উদ্দিন সাবু (২১) ও একই এলাকার মজিবর রহমানের ছেলে শফিকুল ইসলাম(২০)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৯টার দিকে কাউনিয়া বাসস্টান্ডে আমজাদ হোসেনের পানের দোকানের সামনে বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারিরা শরীরে বিশেষ কায়দায় প্রত্যেকে ১ কেজি করে গাঁজা নিয়ে অটোচার্জারের যাত্রী বেশে রংপুরের দিকে যাচ্ছিল। পরে তাদের দেহ তল্লাশি করে ২ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান জানান, ধৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here