করোনা আক্রান্তদের চিকিৎসা নিশ্চিতে ডিজিটাল ব্যবস্থাপনা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২১
Find us in facebook
কোভিড-১৯ আক্রান্ত নাগরিকদের ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে যথাযথ চিকিৎসাসেবা ও সাপোর্ট এবং তাদের পরিবারের চাহিদা ও প্রয়োজনে মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ‘Home to Home Assistance to COVID-19 Patients through Digital System’ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। সোমবার বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত হয়ে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথি সিটি মেয়র বলেন, মহামারী চলাকালীন যতদিন প্রয়োজন ততদিন এ কার্যক্রমের মাধ্যমে নাগরিকদের ঘরে বসে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
এই উদ্যোগের মাধ্যমে মোবাইল ফোন, অ্যাপস, ইমেইল ও ওয়েবসাইটভিত্তিক সহায়তা কার্যক্রমের আওতায় ডিজিটাল রেজিস্ট্রেশনের ভিত্তিতে যে সসব জরুরি সেবা প্রদান করা হবে তা হলো: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সার্বিক তত্ত্বাবধান, প্রয়োজনে টেলিমেডিসিন অথবা সরাসরি মেডিকেল টিমের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা। প্রয়োজনে হাসপাতালে স্থানান্তরের জন্য রোগীদের লজিস্টিক সাপোর্ট হিসেবে অ্যাম্বুলেন্স ও ট্রান্সপোর্ট সেবা নিশ্চিত করা। তাদের পরিবারের সার্বিক খোঁজখবর নেওয়া ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা, ডিজিটাল সিস্টেমের মাধ্যমে রোগীদের সার্বিক তত্ত্বাবধান করা এবং সম্পূর্ণ কার্যক্রম যথাযথ মনিটর করা। কোভিড-১৯ এ মারা যাওয়া ব্যক্তির দাফন অথবা সৎকারের জন্য প্রয়োজনে লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করা। এছাড়া ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে কোভিড-১৯ পজিটিভ রোগীগের ট্র্যাক করা।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনলাইনে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এবং জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মো. মাহবুব আলম সোহাগ প্রমুখ বক্তৃতা করেন।
এ সময় সরকারি কর্মকর্তা, করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ারকর্মীরা উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে কোভিডে আক্রান্ত নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারকে মানবিক সহায়তা, চিকিৎসা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
- সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ৪০ গ্রামে ঈদ উদযাপন
- হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ
- এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা
- বার্সাকে শিরোপা থেকে আরো দূরে ঠেলে দিল অ্যাতলেটিকো
- পৃথিবীর এক ঘৃণ্য তথাকথিত রাষ্ট্রের নাম ইসরাইল- গীতিকার ইশতিয়াক
- ঈদুল ফিতর উদযাপনের রীতি ও পদ্ধতি
- অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- গোপাল এমপি
- নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার
- ত্যাগে আনন্দ আছে, ভোগের মধ্যে নেই- হুইপ
- টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৩৬ লাখ মানুষ
- মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ
- আরো ভ্যাকসিন সরবরাহে আশ্বস্ত করেছে চীন- স্বাস্থ্যমন্ত্রী
- চীনা টিকার যৌথ উৎপাদন হলে দুই দেশই লাভবান হবে- পররাষ্ট্রমন্ত্রী
- অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার
- আজ সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
- ৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি- আইইডিসিআর
- আশা জাগাচ্ছে দেশের অর্থনীতি, প্রবাসীদের রেমিটেন্সে ইতিহাস
- বঙ্গবন্ধুর ঈদ, উৎসবের নয় ত্যাগের ঈদ
- সৈয়দপুরে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
- দিনাজপুরে চার উপজেলায় আগাম ঈদ জামাত বৃহস্পতিবার
- ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার
- ভারত থেকে দেশে ফিরে লকডাউনে সৈয়দপুরের এক পরিবার
- কর্মহীন মানুষের জন্য গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
- দেশে চাঁদ দেখা যায়নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- রংপুরের তিন উপজেলায় হাড়িভাঙ্গা আম চাষে ভাগ্য বদল
- রংপুরে পবিত্র ঈদুল ফিতর নামাজ শুরু সাড়ে ৮ টায়
- হাজিরহাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার বিতরণ
- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৭৫০০০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
- রংপুরে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ
- শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


