স্বপ্ন ভাঙতে বসেছে মেডিকেলে সুযোগ পাওয়া তিন শিক্ষার্থীর
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১
Find us in facebook
রাব্বী হোসেন, অতুল চন্দ্র বর্মন ও রিফাত আহমেদ মেধা তালিকায় এবার মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেলেও অর্থ সংকটে থেমে গেছে তাদের চিকিৎসক হওয়ার স্বপ্ন।
নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেধা তালিকায় মেডিকেল কলেজে ভর্তি হওযার সুযোগ পাওয়া ৪০ জনের মধ্যে এই তিনজনই হতদরিদ্র পরিবারের সন্তান।
রাব্বী হোসেন সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার আব্দুর রশিদ ও ফাহমিনা আক্তার লাইলী সন্তান। বাবা বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। পেনশনের টাকায় জোড়াতালি দিয়ে চলে সংসার। রাব্বী চলতি বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। সে এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে পাস করে। মা একজন গৃহিনী।
সংসারে আয় করার মতো আর কেউ নেই। বাবার পেনশন দিয়ে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা তাদের সংসারে।
এদিকে অতুল চন্দ্র বর্মন পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোঁয়া ইউনিয়নের ছত্র শিকারপুর গ্রামের নব কুমার বর্মন ও বাতাসি রানীর দ্বিতীয় সন্তান। দিনভর খেতে খামারে কাজ করে যা জোটে তা দিয়ে কোনো রকমে চলে সংসার।
বাবা-মা দু’জনই নিরক্ষর হলেও একমাত্র ছেলে অতুল মেধায় পরিপূর্ণ। সে এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে পাস করে ব্যাপক সাড়া ফেলে দেয় এলাকায়। এবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তাদের ঘরে যেন ধরা দেয় চাঁদের আলো।
অতুল চন্দ্র বর্মন জানায়, মেডিকেলে ভর্তির সুযোগ পেয়ে খুব খুশি হয়েছিলাম, কিন্তু সেই আশার গুড়ে বালি হতে বসেছে। এখন বাবার দুশ্চিন্তাগ্রস্ত মুখটা দেখে খুব কষ্ট হচ্ছে, আমাদের মতো দরিদ্র পরিবারের সন্তানদের এমন সুযোগ পাওয়া উচিৎ নয়।
অতুল চন্দ্র বর্মনের বাবা নব কুমার বর্মন জানান, ধার-দেনা ও বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে সন্তানকে পড়িয়েছি। মেডিকেলে ভর্তির ফি, বই, কংকাল ক্রয়, আনুষাঙ্গিক খরচসহ পাঁচ বছরের পড়াশুনায় প্রচুর অর্থের প্রয়োজন। এজন্য তিনি সমাজের বিত্তশালী লোকদের সহযোগিতা চান।
অপরদিকে রিফাত আহম্মেদ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার আদর্শপাড়া গ্রামের আলতাফ হোসেন ও রুবিনা বেগমের ছোট সন্তান। বাবা মিল চাতালে শ্রম বিক্রি করে যা পান তা দিয়ে টেনেটুনে সংসার চালিয়ে দুই ছেলের লেখাপড়ার খরচ যোগান। বড় ছেলে ফজলে রাব্বী তোহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
আর ছোট ছেলে এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে পাস করে এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু স্বল্প আয়ের দরিদ্র এই শ্রমিক মেডিকেলে ভর্তির টাকা যোগান দিতে আজ দিশেহারা।
রিফাত আহম্মেদের মা রুবিনা বেগম জানান, আমাদের মাঠে কোনো জমি নেই। শুধু ভিটেটুকু আছে। স্বামীর শ্রম বিক্রির আয়ে কোনো রকমে সংসার চলে। না খেয়ে ছেলে দুটিকে লেখাপড়া শিখাচ্ছি। আমার সন্তানের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে সকলের সহযোগিতা ও দোয়া চাই।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহম্মেদ ফারুক জানান, এবার এ কলেজ থেকে শতভাগ পাসসহ ৪০ জন দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এর মধ্যে কয়েকজন হতদরিদ্র পরিবারের সন্তানও রয়েছে। এরা অত্যন্ত মেধাবী এবং অসম্ভব পরিশ্রমী। কলেজে পড়ার সময় আমরা তাদের বিভিন্নভাবে সাহায্য করেছি। এমন প্রতিভা যেন অভাবের কাছে হারিয়ে না যায়। এসব প্রতিভাকে বিকশিত করতে সমাজের বিত্তবানদের হাত প্রসারিত করার আহ্বান জানান তিনি।
- সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ৪০ গ্রামে ঈদ উদযাপন
- হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ
- এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা
- বার্সাকে শিরোপা থেকে আরো দূরে ঠেলে দিল অ্যাতলেটিকো
- পৃথিবীর এক ঘৃণ্য তথাকথিত রাষ্ট্রের নাম ইসরাইল- গীতিকার ইশতিয়াক
- ঈদুল ফিতর উদযাপনের রীতি ও পদ্ধতি
- অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- গোপাল এমপি
- নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার
- ত্যাগে আনন্দ আছে, ভোগের মধ্যে নেই- হুইপ
- টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৩৬ লাখ মানুষ
- মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ
- আরো ভ্যাকসিন সরবরাহে আশ্বস্ত করেছে চীন- স্বাস্থ্যমন্ত্রী
- চীনা টিকার যৌথ উৎপাদন হলে দুই দেশই লাভবান হবে- পররাষ্ট্রমন্ত্রী
- অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার
- আজ সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
- ৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি- আইইডিসিআর
- আশা জাগাচ্ছে দেশের অর্থনীতি, প্রবাসীদের রেমিটেন্সে ইতিহাস
- বঙ্গবন্ধুর ঈদ, উৎসবের নয় ত্যাগের ঈদ
- সৈয়দপুরে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
- দিনাজপুরে চার উপজেলায় আগাম ঈদ জামাত বৃহস্পতিবার
- ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার
- ভারত থেকে দেশে ফিরে লকডাউনে সৈয়দপুরের এক পরিবার
- কর্মহীন মানুষের জন্য গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
- দেশে চাঁদ দেখা যায়নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- রংপুরের তিন উপজেলায় হাড়িভাঙ্গা আম চাষে ভাগ্য বদল
- রংপুরে পবিত্র ঈদুল ফিতর নামাজ শুরু সাড়ে ৮ টায়
- হাজিরহাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার বিতরণ
- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৭৫০০০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
- রংপুরে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ
- শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


