• বুধবার   ১২ মে ২০২১ ||

  • বৈশাখ ২৮ ১৪২৮

  • || ২৮ রমজান ১৪৪২

সর্বশেষ:
রেহানা কারও কষ্ট দেখলে খবর পাঠায়, চেষ্টা করি ব্যবস্থা নিতে-প্রধানমন্ত্রী যেকোনো দুর্যোগে মানুষের পাশে আছেন প্রধানমন্ত্রী: হুইপ ঠাকুরগাঁওয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির খাদ্য সামগ্রী বিতরণ নীলফামারীতে ২৫০ পরিবারের মাঝে ছাত্রলীগের খাদ্য সহায়তা রাজধানীর উত্তরার দিয়াবাড়ির ডিপোতে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে

মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১  

Find us in facebook

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩৪ বোতল ফেনসিডিলসহ মা ও ছেলেকে আটক করেছে থানা পুলিশ। আজ শনিবার সকালে পৌর শহরের পাবলিক ক্লাবের সামনে বিআরটিসি বাস কাউন্টার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাণীশংকৈল উপজেলার বাঁশবাড়ি নলদিঘী গ্রামের জবাইদুর রহমানের ছেলে নয়ন ও স্ত্রী জামেলা বেগম।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) খাইরুল ইসলাম ডন জানান, আটক মা ও ছেলে ভ্যানিটি ও শপিং ব্যাগে করে ফেনসিডিল নিয়ে রংপুরে যাওয়ার জন্য পীরগঞ্জ শহরের বিআরটিসি বাস কাউন্টারে অবস্থান করছিল। এ সময় তাদেরকে ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here