বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ মার্চ ২০২১
Find us in facebook
চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় ‘এ’ প্লাস পেয়েছেন নীলফামারী সরকারি কলেজের মেধাবী ছাত্রী লতা রায়। স্বপ্ন তার চিকিৎসক হওয়ার। তাই মেডিকেল কলেজে ভর্তির জন্য আবেদনও করেছেন। কিন্তু বাবার অভাবের সংসার। তিনি নিজেও প্রচণ্ড মাথার যন্ত্রণায় ভোগেন।
অর্থের অভাবে চিকিৎসাও করাতে পারেন না। তাই অর্থ জোগাতে রাস্তায় নেমেছিলেন বাদাম বিক্রি করতে। লোকজন যেন তাকে চিনে না ফেলে সেজন্য বোরকা পরেই বাদাম বিক্রি করেন লতা রায়।
লতা রায় নীলফামারী সদরের গোড়গ্রাম ইউনিয়নের ডারারপাড় নিজপাড়া গ্রামের জগন্দ্র রায়ের মেয়ে।
লতা রায়ের বাদাম বিক্রির বিষয়সহ তার পারিবারিক অবস্থা স্থানীয় মাধ্যমে জানতে পারেন নীলফামারী সদর আসনের এমপি ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি ঢাকায় থাকায় বিষয়টি খোঁজ নিতে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবীকে রোববার (১৪ মার্চ) লতার বাড়ি পাঠান। সেখানে আসাদুজ্জামান নূর মোবাইলে লতার সঙ্গে কথা বলেন এবং তার মাথা ব্যথার চিকিৎসাসহ লেখাপড়ার দায়িত্ব নেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয় লতা রায়কে।
স্থানীয়রা জানায়, লতার বয়স যখন সাড়ে চার বছর তখন তার মা ভানুমতি রায় মারা যান। বাবা জগন্দ্র রায় দ্বিতীয় বিয়ে করেন। সেই ঘরে রয়েছে হিমন রায় নামের ১৫ বছরের ছেলে। সংসারে অভাব-অনটন থাকায় এখন লতা রায়ের বাবা ঢাকায় ইটভাটায় শ্রমিকের কাজ করছেন। সংসারে অভাব-অনটন থাকায় প্রাইভেট পড়িয়ে নিজের লেখাপড়ার খরচ চালিয়েছেন এতদিন। মেডিকেলে পড়ার খরচ অনেক। তাই বাড়তি আয়ের জন্য বাদাম বিক্রির পথ বেছে নিয়েছেন লতা রায়।
লতা রায় বলেন, আমি নিজের লেখাপড়ার খরচ জোগাতে বাদাম বিক্রি করতে রাস্তায় নামতে বাধ্য হই। নীলফামারী শহরে এসে বাদাম বিক্রি করতাম, যা লাভ হতো তা খারাপ ছিল না। এভাবে অল্প অল্প করে টাকা জমাচ্ছিলাম।
এমপি আসাদুজ্জামান নূরের লেখাপড়ার দায়িত্বগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, একটি বড় হতাশা থেকে মুক্তি পেলাম। আমাদের এমপি আসাদুজ্জাান নূর আমার সব দায়-দায়িত্ব নিয়েছেন। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, আমি যেন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে একজন চিকিৎসক হতে পারি। চিকিৎসক হতে পারলে এলাকার গরিব-দুঃখী মানুষের চিকিৎসাসেবা দিতে পারবো।
- ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতার উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- কুড়িগ্রামে সংবাদ কর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
- করোনা টেস্টের নতুন ফি জানাল সরকার
- ঈদের পর আরো এক সপ্তাহ লকডাউন বাড়তে পারে
- ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৬ দিন
- ভূরুঙ্গামারীতে সাড়ে ৪৬ হাজার মানুষ পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
- ঠাকুরগাওয়ে ভিক্ষুকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- দিনাজপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, আটক ৫
- এবারও ঈদের জামাত হবে না উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহে
- এক পণ্যের ঘোষণা দিয়ে অন্য পণ্য আমদানি, হিলিতে মালামাল জব্দ
- সোহরাওয়ার্দী উদ্যানে ১০ গুণ গাছ লাগানো হচ্ছে- মুক্তিযুদ্ধমন্ত্রী
- নেপালকে করোনা চিকিৎসা সামগ্রী দিল বাংলাদেশ
- মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের প্রস্তুতি শুরু
- চাঁদ দেখা কমিটির বৈঠক কাল
- মেট্রোরেলের নির্মাণ কাজের গড় অগ্রগতি ৬৩ শতাংশ
- এক লাখ নন-এমপিও শিক্ষক কর্মচারীর জন্য সুখবর
- রংপুরসহ দেশের উত্তরাঞ্চলে কালবৈশাখীর আভাস
- ঈদের ছুটি শুরু বৃহস্পতিবার থেকে
- ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে রাশিয়া থেকে এসেছে ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন
- দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত আরো কমেছে
- করোনা ভাইরাস এর ভারতীয় ভ্যারিয়েন্ট কতটা মারাত্মক?
- জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা: হাছান মাহমুদ
- দিনাজপুরের লিচুর বাগানগুলোতে থোকায় থোকায় সবুজ লিচু ঝুলছে
- ঈদের পরও কোনো কর্মসূচি নেই বিএনপির
- গাইবান্ধায় ধান কাটতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কৃষক
- ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে: ওবায়দুল কাদের
- ‘রেহানা কারও কষ্ট দেখলে খবর পাঠায়, চেষ্টা করি ব্যবস্থা নিতে’
- চীনের ৫ লাখ টিকা বাংলাদেশে আসছে বুধবার
- কাউনিয়ায় পিকআপ কেড়ে নিল বৃদ্ধ দম্পতির প্রাণ
- করোনা টেস্টের রিপোর্টে খালেদা জিয়ার জন্ম তারিখ ৮ মে: জয়
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


