প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১
Find us in facebook
প্রবাসী কর্মীদের যথাযথ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ অভিবাসন সংশ্লিষ্ট সংগঠনগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে বুধবার গণভবন থেকে এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ নির্দেশ দেন। খবর ইউএনবির।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, 'শ্রম অভিবাসনের সঙ্গে যারা জড়িত রিক্রুটিং এজেন্সি থেকে শুরু করে মন্ত্রণালয় তাদের (শ্রমিকদের) যথাযথ মর্যাদা দিন এবং তাদের যেন কোনো রকম সমস্যা না হয় সেটা নিশ্চিত করুন।'
যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদের জন্য রিক্রুটিং এজেন্সি এবং মন্ত্রণালয়কে সবকিছু দেখাশোনা করতে হবে- একথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যারা বিদেশে যেতে চান তাদের কর্মসংস্থান ঠিকমতো হচ্ছে কিনা, তাদের নিরাপত্তা ঠিকমতো আছে কিনা, বিশেষ করে আমাদের মেয়েরা যারা যায়, তাদের নিরাপত্তার বিষয়টা সকলকেই লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা বিদেশে কর্মী প্রেরণে যে সকল এজেন্সি জড়িত তাদেরকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে, কারণ দায়িত্বটা আপনাদের ওপরেই বর্তায়।
কোভিড-১৯ মহামারির সময়ে চাকরি হারানোদের সম্পর্কে শেখ হাসিনা বলেন, সরকার তাদের দেখাশোনা করছে এবং হতাশ হওয়ার কোনো কারণ নেই।
এ প্রসঙ্গে তিনি বলেন, সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, কর্মসংস্থান ব্যাংক, পল্লী সংস্থান ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশন ঋণ দেওয়ার জন্য রয়েছে, যাতে তারা তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারে।
'আমরা এতে বিশেষ মনোযোগ দিচ্ছি, যাতে হতাশ না হয়ে আপনারা নিজ দেশে পুরো শক্তি নিয়ে কাজ শুরু করতে পারেন', বলেন তিনি।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশে অনেক মেগা-প্রকল্প চলমান রয়েছে এবং সেখানে অনেক লোক কাজ করছেন। তারা এই প্রকল্পগুলো থেকে অভিজ্ঞতা অর্জন করছে এবং এই অভিজ্ঞতা তাদের জন্য দেশে এবং বিদেশে উপকারী হবে।
বিদেশ যাওয়ার সময় অনেকে দালালদের খপ্পরে পড়ে অন্ধকার পথে পা বাড়ায়- এ কথা উল্লেখ করে তিনি এজন্য সকলকে নিবন্ধন করে এবং যথাযথ ও বৈধ প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত কাজ পাওয়ার জন্য ধৈর্য ধরে যেতে বলেন।
শেখ হাসিনা বলেন, যদি আপনারা কারো প্ররোচনায় বিদেশে গিয়ে বিপদে পড়েন সেটা নিজেদের জন্য, পরিবারের জন্য খুবই কষ্টকর, খুবই ক্ষতিকর।
এ প্রসঙ্গে তিনি লিবিয়ায় কিছু অভিবাসী শ্রমিকের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেন এবং আশা প্রকাশ করেন, আগামী দিনে এই ধরনের ঘটনা আর ঘটবে না।
প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের দেশে কাজের ও খাদ্যের কোনো ঘাটতি নেই। এখন আর সোনার হরিণের পেছনে কেউ দয়া করে অন্ধের মতো ছুটবেন না। আপনারা নিবন্ধন করে তার মাধ্যমে বিদেশে যান, সেটাই আমরা চাই।'
শেখ হাসিনা চাকরির জন্য বিদেশ যাওয়ার আগে যথাযথ প্রশিক্ষণ নেওয়ার ওপরেও জোর দেন। তিনি বলেন, 'কিছু লোক আছেন যারা সঠিক প্রশিক্ষণ না নিয়েই একটি সনদ নেন এবং তারপরে তারা বিদেশে নানা সমস্যার মুখোমুখি হন। আমি মনে করি যে এটি করা ছাড়া যদি কেউ আন্তরিকতার সাথে প্রশিক্ষণ নেন তবে সেই ব্যক্তি বিদেশে কোনো ধরনের হয়রানির মুখোমুখি হবে না। সকলকে এদিকে নজর দিতে হবে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই বিষয়ে আরও নজরদারি করা উচিত।'
সরকার দেশকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে- এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'আমরা অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের পথে, আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করছি, এখানেও কোনো কাজের অভাব হবে না, আমাদের দক্ষ শ্রমিকেরও দরকার হবে, বিদেশি বিনিয়োগও আসছে।'
এ সময় প্রধানমন্ত্রী প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে 'মুজিব বর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান'। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন বক্তব্য দেন।
এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী প্রবাসী বাংলাদেশি এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (সিআইপি) হাতে ক্রেস্ট তুলে দেন।
- ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতার উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- কুড়িগ্রামে সংবাদ কর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
- করোনা টেস্টের নতুন ফি জানাল সরকার
- ঈদের পর আরো এক সপ্তাহ লকডাউন বাড়তে পারে
- ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৬ দিন
- ভূরুঙ্গামারীতে সাড়ে ৪৬ হাজার মানুষ পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
- ঠাকুরগাওয়ে ভিক্ষুকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- দিনাজপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, আটক ৫
- এবারও ঈদের জামাত হবে না উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহে
- এক পণ্যের ঘোষণা দিয়ে অন্য পণ্য আমদানি, হিলিতে মালামাল জব্দ
- সোহরাওয়ার্দী উদ্যানে ১০ গুণ গাছ লাগানো হচ্ছে- মুক্তিযুদ্ধমন্ত্রী
- নেপালকে করোনা চিকিৎসা সামগ্রী দিল বাংলাদেশ
- মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের প্রস্তুতি শুরু
- চাঁদ দেখা কমিটির বৈঠক কাল
- মেট্রোরেলের নির্মাণ কাজের গড় অগ্রগতি ৬৩ শতাংশ
- এক লাখ নন-এমপিও শিক্ষক কর্মচারীর জন্য সুখবর
- রংপুরসহ দেশের উত্তরাঞ্চলে কালবৈশাখীর আভাস
- ঈদের ছুটি শুরু বৃহস্পতিবার থেকে
- ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে রাশিয়া থেকে এসেছে ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন
- দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত আরো কমেছে
- করোনা ভাইরাস এর ভারতীয় ভ্যারিয়েন্ট কতটা মারাত্মক?
- জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা: হাছান মাহমুদ
- দিনাজপুরের লিচুর বাগানগুলোতে থোকায় থোকায় সবুজ লিচু ঝুলছে
- ঈদের পরও কোনো কর্মসূচি নেই বিএনপির
- গাইবান্ধায় ধান কাটতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কৃষক
- ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে: ওবায়দুল কাদের
- ‘রেহানা কারও কষ্ট দেখলে খবর পাঠায়, চেষ্টা করি ব্যবস্থা নিতে’
- চীনের ৫ লাখ টিকা বাংলাদেশে আসছে বুধবার
- কাউনিয়ায় পিকআপ কেড়ে নিল বৃদ্ধ দম্পতির প্রাণ
- করোনা টেস্টের রিপোর্টে খালেদা জিয়ার জন্ম তারিখ ৮ মে: জয়
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


