• বুধবার   ১২ মে ২০২১ ||

  • বৈশাখ ২৮ ১৪২৮

  • || ২৮ রমজান ১৪৪২

সর্বশেষ:
রেহানা কারও কষ্ট দেখলে খবর পাঠায়, চেষ্টা করি ব্যবস্থা নিতে-প্রধানমন্ত্রী যেকোনো দুর্যোগে মানুষের পাশে আছেন প্রধানমন্ত্রী: হুইপ ঠাকুরগাঁওয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির খাদ্য সামগ্রী বিতরণ নীলফামারীতে ২৫০ পরিবারের মাঝে ছাত্রলীগের খাদ্য সহায়তা রাজধানীর উত্তরার দিয়াবাড়ির ডিপোতে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে

নীলফামারীর সৈয়দপুরে জুয়া খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০  

Find us in facebook

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জুয়া খেলা নিয়ে সংঘর্ষে সাহিদ আহমেদ (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সৈয়দপুর শহরের উর্দুভাষী (আটকেপড়া পাকিস্তানি) গোলাহাট ক্যাম্পে এই ঘটনা ঘটে। সাহিদ ওই এলাকার হাবিব হোসেনের ছেলে।  

পুলিশ জানায়, মাটিতে দাগ টেনে সাহিদ আহমেদ প্রতিবেশী এক যুবকের সাথে জুয়া খেলছিল। খেলার এক সময় উভয়ের মধ্যে বচসা হয়। এতে দুজনের মধ্যে হাতাহাতি হলে সাহিদ অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা অসুস্থ সাহিদকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। 

অতিরিক্ত পুলিশ সুপার(সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

Place your advertisement here
Place your advertisement here