উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৭ মার্চ ২০২১
Find us in facebook
জিনজিয়াং প্রদেশের উইঘুরে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষত মুসলিমদের ওপর চীন সরকারের আচরণকে ‘গণহত্যা’ বলে স্বীকৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডসহ বিশ্বের আরো অনেক রাষ্ট্র। প্রদেশটিতে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছেন নারীরা। আবার তারাই উইঘুরদের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন। সম্প্রতি ফরেইন পলিসি ডটকমের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
সেখানে বলা হয়, উইঘুরে মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চীন সরকারের আচরণ স্বৈরাচারী শাসকদের অত্যাচারের চেয়েও ভয়াবহ। ২০১৭ সাল থেকে উইঘুরদের প্রতি বেইজিংয়ের নীতি হলো- ব্যাপক নজরদারি, জোরপূর্বক শ্রম, জোরপূর্বক গর্ভপাত, মসজিদসহ উপাসনার স্থানগুলো ধ্বংস, জাতিগত ঐতিহ্যবাহী স্মৃতি ধ্বংস এবং সমাধিসৌধগুলোর অবমাননা করা।
বেইজিংয়ের নিষ্ঠুর কৌশলের টার্গেট উইঘুর নারীরা। গত বছর অ্যাড্রিয়ান জেনস নামের এক গবেষক জানায়, অঞ্চলটিতে জন্মহার কমানোর লক্ষ্যে চীনা প্রশাসন ৩৭ মিলিয়ন ডলারের প্রকল্প হাতে নিয়েছে। যেটির প্রভাবে ২০১৯ সালে কেবল জিনজিয়াং প্রদেশেই ২৪ শতাংশ জন্মহার কমেছে। আর অন্যান্য সকল প্রদেশ মিলিয়ে এই হার মাত্র ৪ দশমিক ২ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, উইঘুরের স্বাধীনতা ও স্ব-নির্ভরশীলতার ক্ষেত্রে নারীরা একেকজন যোদ্ধা। বিগত বছরগুলোতে অসংখ্য উইঘুর ও কাজাখ নারী চীন থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এরপর তারা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এমনকি নিজ এবং পরিবারের বিরুদ্ধে চীনা প্রশাসনের হুমকি থাকা সত্ত্বেও।
২০১৯ সালে অসিয়ে আবদুলাহেদ নামের এক উইঘুর নারী সর্বপ্রথম কিছু গুরুত্বপূর্ণ নথি ফাঁস করে। যেখানে অঞ্চলটিতে থাকা ক্যাম্পগুলোর ভেতরকার পরিস্থিতি সম্পর্কে ভয়াবহ তথ্য ছিল। এ ঘটনায় তার পরিবারের ওপর স্থানীয় প্রশাসনের ব্যাপক হুমকি নেমে আসে।
এ ছাড়াও বিভিন্ন পেশা যেমন সাংবাদিকতা, আইন, সাহিত্য ও শিল্পকর্মের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতাগুলো আন্তর্জাতিক বিশ্বে প্রচার করছে নারীরা। এর মধ্য দিয়ে চীনা প্রশাসনের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে তারা।
ওয়াশিংটন ভিত্তিক উইঘুর আইনজীবী রায়হান আসাত বলেন, উইঘুর নারীরা এই গণহত্যায় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে মনে করি। যৌন নির্যাতন, চিকিৎসা ও জেরপূর্বক শ্রমের মাধ্যমে তাদের শারীরিকভাবে পঙ্গু করে দেয়া হচ্ছে।
সেখানে আরো গল্প রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারাই অঞ্চলটি থেকে পালিয়ে আসতে সক্ষম হচ্ছে তারা নিজেদের প্রিয়জনদের পক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে। এটি হৃদয় বিদারক গল্প। পাশাপাশি নারীদের শক্তিশালী গল্পও রয়েছে। কারণ, তারা সবকিছু মোকাবিলা করে এখনো নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করছে।
- ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতার উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- কুড়িগ্রামে সংবাদ কর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
- করোনা টেস্টের নতুন ফি জানাল সরকার
- ঈদের পর আরো এক সপ্তাহ লকডাউন বাড়তে পারে
- ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৬ দিন
- ভূরুঙ্গামারীতে সাড়ে ৪৬ হাজার মানুষ পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
- ঠাকুরগাওয়ে ভিক্ষুকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- দিনাজপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, আটক ৫
- এবারও ঈদের জামাত হবে না উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহে
- এক পণ্যের ঘোষণা দিয়ে অন্য পণ্য আমদানি, হিলিতে মালামাল জব্দ
- সোহরাওয়ার্দী উদ্যানে ১০ গুণ গাছ লাগানো হচ্ছে- মুক্তিযুদ্ধমন্ত্রী
- নেপালকে করোনা চিকিৎসা সামগ্রী দিল বাংলাদেশ
- মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের প্রস্তুতি শুরু
- চাঁদ দেখা কমিটির বৈঠক কাল
- মেট্রোরেলের নির্মাণ কাজের গড় অগ্রগতি ৬৩ শতাংশ
- এক লাখ নন-এমপিও শিক্ষক কর্মচারীর জন্য সুখবর
- রংপুরসহ দেশের উত্তরাঞ্চলে কালবৈশাখীর আভাস
- ঈদের ছুটি শুরু বৃহস্পতিবার থেকে
- ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে রাশিয়া থেকে এসেছে ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন
- দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত আরো কমেছে
- করোনা ভাইরাস এর ভারতীয় ভ্যারিয়েন্ট কতটা মারাত্মক?
- জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা: হাছান মাহমুদ
- দিনাজপুরের লিচুর বাগানগুলোতে থোকায় থোকায় সবুজ লিচু ঝুলছে
- ঈদের পরও কোনো কর্মসূচি নেই বিএনপির
- গাইবান্ধায় ধান কাটতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কৃষক
- ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে: ওবায়দুল কাদের
- ‘রেহানা কারও কষ্ট দেখলে খবর পাঠায়, চেষ্টা করি ব্যবস্থা নিতে’
- চীনের ৫ লাখ টিকা বাংলাদেশে আসছে বুধবার
- কাউনিয়ায় পিকআপ কেড়ে নিল বৃদ্ধ দম্পতির প্রাণ
- করোনা টেস্টের রিপোর্টে খালেদা জিয়ার জন্ম তারিখ ৮ মে: জয়
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


