দেশের ১১ জেলায় ‘শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার’ স্থাপনের উদ্যোগ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১
Find us in facebook
প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে দেশের ১১টি জেলায় ‘শেখ কামাল আইটি টেনিং ও ইনকিউবেশন সেন্টার’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্পটি বাস্তবায়নের কাজ পেতে যাচ্ছে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড। এটি পরিচালনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সরাসরি ক্রয় পদ্ধতিতে জনস্বার্থে কাজটি এই প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে বলে জানা গেছে।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য আজ কমিটির সভায় এই প্রস্তাবটি উপস্থাপন করা হতে পারে বলে সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১টি)’ শীর্ষক বিনিয়োগ প্রকল্প দলিলে ১১টি আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মাণের লক্ষ্যে পণ্যেয় আটটি ও পূর্ত কাজের ৫৪টি প্যাকেজের কাজ সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণে ক্রয় প্রক্রিয়াকরণের প্রস্তাব রয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১৫ মার্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পরিদর্শনকালে দেশের প্রতিটি জেলায় হাইটেক পার্ক নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১টি)’ শীর্ষক বিনিয়োগ প্রকল্প গ্রহণ করে।
প্রকল্পটি গত ২০২০ সালের ২৫ আগস্ট তারিখে একনেক সভায় অনুমোদিত হয় যার মোট প্রাক্কলিত ব্যয় ৭৯৮ কোটি ৯১ লাখ ৪৭ হাজার টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের অনুমোদিত মেয়াদ ২০২০ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। প্রকল্প এলাকাগুলোর ১১টি জেলার মধ্যে রয়েছে, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, মেহেরপুর, চাঁদপুর, জয়পুরহাট, বান্দরবান, ভোলা ও কুষ্টিয়া।
সূত্র জানায়, অনুমোদিত প্রকল্প দলিলে ১১টি আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মাণের লক্ষ্যে পণ্যের আটটি ও পূর্ত কাজের ৫৪টি প্যাকেজের কাজ ক্রয়ের পরিকল্পনায় ওটিএম/ডিপিএম (ডিরেক্টর প্রকিউরমেন্ট মেথড) পদ্ধতিতে বাস্তায়নের উল্লেখ রয়েছে। যার মোট অনুমোদিত প্রক্কলিত ব্যয় ৭০১ কোটি টাকা।
এই বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে বলা হয়েছে, ডিপিএম পদ্ধতির মাধ্যমে তুলনামূলক কম সময়ে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হবে বিবেচনায় বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে সশস্ত্রবাহিনীর নীতিগত অনুমোদনও রয়েছে।
সূত্র জানায়, পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০-এর ধারা ৬৮(১) অনুযায়ী সরকার, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বা জনস্বার্থে সরকার কর্তৃক গঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশক্রমে, ধারা ৩২-এ বর্ণিত সরাসরি ক্রয় পদ্ধতি বা অন্য কোনো ক্রয় পদ্ধতি অনুসরণ করে ক্রয়কাজ সম্পন্ন করতে পারে। এ পরিপ্রেক্ষিতে, জনস্বার্থে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড কর্তৃক বাস্তবায়ন বিবেচনা সমীচীন হবে বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মনে করে।
এ অবস্থায় ‘শেখ কামাল আইটি টেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১১টি)’ শীর্ষক প্রকল্পের পণ্যের আটটি এবং পূর্ত কাজের ৫৪টি প্যাকেজের কাজ বাস্তবায়নের জন্য পাবলিক প্রকিউরমেন্ট আইন,২০০৬ এর ধারা ৬৮(১) অনুযায়ী জনস্বার্থে এবং জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের মাধ্যমে বাস্তবায়ন করার বিষয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন প্রয়োজন বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে বলা হয়েছে।
- ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রফতানি হবে: বাণিজ্যমন্ত্রী
- ‘আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- ‘মৃত’ হারিছ চৌধুরীকে নিয়ে নতুন ষড়যন্ত্রে তারেক রহমান
- নাসিক নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে: ইসি সচিব
- সিনিয়রদের অতিরিক্ত লোভের কারণেই বিএনপির এই অধঃপতন
- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের হাসি হাসলেন আইভী
- বদরগঞ্জে গুদাম ঘরে আকস্মিক অগ্নিকাণ্ড: মালামাল ভস্মীভূত
- রংপুরে আন্তঃজেলা চোর চক্রের প্রধান গ্রেফতার করেছে পুলিশ
- ‘সাংবিধানিক বাধ্যবাধকতা সমুন্নত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ’
- রংপুরে বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


