নৌকা প্রতীক ছাড়াই ভোট হবে বিরামপরের বিনাইল ইউনিয়নে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১
Find us in facebook
সারাদেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দল থেকে নৌকা প্রতীক নিয়ে নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করলেও ব্যতিক্রম এক চিত্র দেখা গেছে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৫ নং বিনাইল ইউনিয়নে।
তৃতীয় ধাপে ২৮ নভেম্বর এ ইউপিতে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। তবে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক ছাড়াই এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্বচ্ছ প্রার্থী না থাকায় এবং গেল নির্বাচনে নৌকার বিরোধিতা করায় এবার দলীয় কাউকে মনোনয়ন দেওয়া হয়নি বলে দাবি স্থানীয় আওয়ামী লীগের নেতাদের।
বিরামপুর উপজেলার নির্বাচন অফিসের তথ্য মতে, এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করেছে। তারা কোনো রাজনৈতিক দলের প্রতীক নিয়ে অংশগ্রহণ করেনি। ঘোড়া প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম, চশমা প্রতীক নিয়ে সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট হামিদুর রহমান ও আনারস প্রতীক নিয়ে লড়ছেন হুমায়ুন কবির বাদশা।
উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং বিনাইল ইউপিতে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয় মো. আব্দুর রউফ মিন্টুকে। দলের শৃঙ্খলা ভেঙে সেই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন মো. শহিদুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হামিদুর রহমান।
এছাড়া বিএনপির প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম অবুল ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুর রউফ মিন্টুকে হারিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম জয় লাভ করেন।
এবার কেন নৌকা প্রতীক চাননি এ বিষয়ে জানতে চাইলে ওই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য ও নৌকার সাবেক প্রার্থী আব্দুর রউফ মিন্টু বলেন, গতবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলাম। সেই সময় দলের দেওয়া প্রতীকের বিরুদ্ধে দুজন কাজ করায় আমি হেরে গেছি। এবার প্রার্থিতা চাইলে আবরিও সেই অবস্থায় হবে। দলের মধ্যে বিভেদ বাড়বে। বেশ কিছু বিষয় নিয়ে আমি এবার নৌকা প্রতীকের জন্য উপজেলা আওয়ামী লীগের কাছে আবেদন করিনি।
বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন,এবার ওই ইউনিয়ন থেকে দুজন নৌকা প্রতীকের জন্য উপজেলা আওয়ামী লীগের কাছে আবেদন করেছিলেন। তারা দুজনই গতবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় এবার তাদের নৌকা প্রতীকের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করা সম্ভব হয়নি। এ কারণে এবার ওই ইউনিয়নে দলীয় কোনো প্রার্থী দেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, এই ইউনিয়নের ১৬ হাজার ২৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী ২৮ নভেম্বর।
- ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রফতানি হবে: বাণিজ্যমন্ত্রী
- ‘আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- ‘মৃত’ হারিছ চৌধুরীকে নিয়ে নতুন ষড়যন্ত্রে তারেক রহমান
- নাসিক নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে: ইসি সচিব
- সিনিয়রদের অতিরিক্ত লোভের কারণেই বিএনপির এই অধঃপতন
- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের হাসি হাসলেন আইভী
- বদরগঞ্জে গুদাম ঘরে আকস্মিক অগ্নিকাণ্ড: মালামাল ভস্মীভূত
- রংপুরে আন্তঃজেলা চোর চক্রের প্রধান গ্রেফতার করেছে পুলিশ
- ‘সাংবিধানিক বাধ্যবাধকতা সমুন্নত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ’
- রংপুরে বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


