উত্তরে কমছে তাপমাত্রা, ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১
Find us in facebook
অগ্রহায়ণের শেষ ভাগে এসে রংপুরে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত। হিমেল হাওয়ায় ভেসে বেড়াচ্ছে ঘন কুয়াশা। সন্ধ্যা নামতেই সড়কে আলো জ্বালিয়ে চলছে গাড়ি। ঘরে বাইরে উষ্ণতা পেতে শরীরে উঠেছে মোটা কাপড়।
আবহাওয়া অফিস বলছে, ডিসেম্বর থেকে শুরু হবে শৈত্যপ্রবাহ। এ সময় তাপমাত্রা কমতে থাকবে। বাড়বে শীতের তীব্রতা। ফেব্রুয়ারি পর্যন্ত এই অঞ্চলে কয়েকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এদিকে শীত মৌসুমের প্রথম ধাক্কা সইতে পারছে না শিশু ও বয়স্করা। হাসপাতাল ও ক্লিনিকে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। শহর থেকে একটু দূরে গ্রামে থাকা ছিন্নমূল, অসহায় ও দরিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধদের অবস্থা নাকাল। আগাম শীতের প্রকোপ মোকাবিলায় প্রস্তুতি না থাকায় অনেকেই কষ্টে আছেন।
শুক্রবার (২৬ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত রংপুর নগরের বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। সাতসকালে কাজের প্রয়োজন বের হওয়া সাধারণ মানুষ ছিল গরম কাপড়ে মোড়ানো। নগরীর শাপলা চত্বর এলাকাসহ বিভিন্ন পয়েন্টে কাজের সন্ধানে আসা দিনমজুরদের জবুথবু হয়ে বসে থাকতেও দেখা গেছে। রংপুর সদর, গঙ্গাচড়া, বদরগঞ্জ, মিঠাপুকুর, কাউনিয়া, পীরগাছা, তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলার নিভৃত গ্রামগুলোতেও শীত জেঁকে বসার তথ্য পাওয়া গেছে ।
শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রংপুরে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। এখানে আজকের তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা গেছে, হিমেল হাওয়ায় সঙ্গে ঝিরিঝিরি জলফোঁটায় ভিজে গেছে প্রকৃতির বুক। দিগন্ত জোড়া মাঠে প্রতিদিনের মতো কাজে ব্যস্ত কৃষাণ-কৃষাণী। শীতের সকালে সবুজের ক্ষেতবুননে তাদের কাছে লাপাত্তা শীত। ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের জীবনের পাশাপাশি গবাদি পশুপাখিও টের পাচ্ছে শীতের তীব্রতা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাচ্ছন্ন আকাশ ভেদ করে সূর্যের আলো ছড়িয়ে পড়ায় স্বস্তি ফিরেছে স্বাভাবিক জীবনযাত্রায়।
রংপুর নগরের ময়নাকুটি এলাকায় ইমাম হোসেন বলেন, ‘হামার মতো গরিব মাইনসের মোটা কাপড় দরকার। ভোরবেলা খুব শীত পড়ে। সন্ধ্যা হইলে গাও কাঁপে। মাঘ মাস নাই আসতে যে শীতের তীব্রতা, তাতে গ্রামের কামলা মাইনসের অবস্থা খুব খারাপ।’
একই গ্রামের কৃষক জহুর আলী বলেন, শীতের সময় আমাদের কষ্ট বেশি। কিন্তু উপায় নেই, কাজ তো করতেই হবে। কেউ কেউ সন্ধ্যার সময় খোলা জায়গায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন। কিন্তু মধ্যরাত থেকে লেপ-তোষক ছাড়া ঘুমানো মুশকিল।
এদিকে দিন দিন শীতের প্রকোপ বাড়তে থাকায় রংপুরের হাসপাতাল-ক্লিনিকগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্করা নিউমোনিয়া, ডায়রিয়া ও অ্যাজমাসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে গত এক সপ্তাহে শীতজনিত রোগে প্রায় ১৩শ শিশু ও বয়স্ক রোগী ভর্তি হয়েছে।
রমেক হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র কনসালটেন্ট ডা. এসএম নুরুন্নবী শীতজনিত রোগ প্রতিরোধে শিশুদের চিকিৎসার পাশাপাশি গরম কাপড় ও উষ্ণতার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, এই অঞ্চলে বরাবরই শীতের প্রকোপ বেশি। শীতকালে উত্তর জনপদে শীতজনিত রোগের প্রকোপ অনেকটা বেড়ে যায়। যার প্রভাব পড়ে শিশু ও বয়স্কদের ওপর।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, তাপমাত্রা আরও কমতে পারে। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রংপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের প্রকোপ আরও বাড়বে। সঙ্গে দিন দিন তাপমাত্রা কমতে থাকবে।
তিনি আরও বলেন, ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চলের তাপমাত্রা কমে কয়েকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এতে রংপুরসহ আশপাশের এলাকাগুলোতে শীতের তীব্রতা আরও বাড়বে।
- ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রফতানি হবে: বাণিজ্যমন্ত্রী
- ‘আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- ‘মৃত’ হারিছ চৌধুরীকে নিয়ে নতুন ষড়যন্ত্রে তারেক রহমান
- নাসিক নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে: ইসি সচিব
- সিনিয়রদের অতিরিক্ত লোভের কারণেই বিএনপির এই অধঃপতন
- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের হাসি হাসলেন আইভী
- বদরগঞ্জে গুদাম ঘরে আকস্মিক অগ্নিকাণ্ড: মালামাল ভস্মীভূত
- রংপুরে আন্তঃজেলা চোর চক্রের প্রধান গ্রেফতার করেছে পুলিশ
- ‘সাংবিধানিক বাধ্যবাধকতা সমুন্নত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ’
- রংপুরে বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


