পূর্ণিমার আলো হয়ে ফিরছেন পূর্ণিমা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১
Find us in facebook
তার হাসি যেন শুভ্রতার পরশ মাখিয়ে যায় সবার হৃদয়ে। তার সৌন্দর্যে কুপোকাত সবাই। তিনি ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘদিন ধরে পর্দায় অনিয়মিত তিনি। আগের মতো নেই শুটিংয়ের ব্যস্ততা। তবে নতুন খবর হচ্ছে- দীর্ঘদিনের পর্দা বিরতির ইতি টেনে প্রেক্ষাগৃহে ফিরছেন পূর্ণিমার আলো হয়ে।
আগামী ৩১ ডিসেম্বর (শুক্রবার) বছরের শেষ দিন মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। চলচ্চিত্রটির নিবেদক হিসেবে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোটবোন শেখ রেহানা।
গত ৩ সেপ্টেম্বর (শুক্রবার) চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পায়। এর আগে গত ২৩ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রটির পোস্টার উদ্বোধন করেন। সিনেমাটিতে বেগম ফজিলাতুন্নেছা রেণুর চরিত্র অভিনয় করেছেন পূর্ণিমা। আর বঙ্গবন্ধু শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল এবং বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ ও দিলারা জামান। জুয়েল মাহমুদের চিত্রনাট্য রচনায় চলচ্চিত্রটি পরিচালনা, নাট্যরূপ এবং সংলাপ লিখেছেন নজরুল ইসলাম।
সর্বশেষ পূর্ণিমাকে বড় পর্দায় দেখা যায় ২০১৭ সালে ‘টু বি কন্টিনিউড’ সিনেমায়। এরপর আর তাকে বড় পর্দায় দেখা যায়নি। বিশেষ দিবসে দেখা মেলে টিভি নাটক ও বিজ্ঞাপনচিত্রে। রয়েছেন উপস্থাপনায় সরব। তবে দীর্ঘদিন ধরেই তার বড় পর্দার দর্শক প্রিয় নায়িকাকে মিস করছিলেন। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। বছর শেষে দেখা মিলবে তার।
পূর্ণিমা অভিনীত নির্মাণাধীন রয়েছে—নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ সিনেমা দুটি। অচিরেই সিনেমা দুটির বাকি থাকা কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা। ২০২২ সালে সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এদিকে, আগামী ১৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ অ্যালমনাই অ্যাসোসিয়েশনের ৫০ বছর পূর্তির অনুষ্ঠান উপস্থাপনা করবেন পূর্ণিমা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হবে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানটি। সেখানে গান পরিবেশন করবেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী ও তার দল। সকাল ৮টায় শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে রাত ৯টা পর্যন্ত। পুরো সময় জুড়ে থাকবেন পূর্ণিমা।
পূর্ণিমার শোবিজ জগতে পথচলা শুরু হয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর শুধু তার এগিয়ে যাওয়ার গল্প। বর্তমানে চলচ্চিত্রে পূর্ণিমা অনিয়মিত হলেও এখনও পর্দায় তার আবেদন আগের মতোই। দর্শক হৃদয়ে এখনো প্রিয় হয়ে আছেন তিনি।
- ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রফতানি হবে: বাণিজ্যমন্ত্রী
- ‘আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- ‘মৃত’ হারিছ চৌধুরীকে নিয়ে নতুন ষড়যন্ত্রে তারেক রহমান
- নাসিক নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে: ইসি সচিব
- সিনিয়রদের অতিরিক্ত লোভের কারণেই বিএনপির এই অধঃপতন
- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের হাসি হাসলেন আইভী
- বদরগঞ্জে গুদাম ঘরে আকস্মিক অগ্নিকাণ্ড: মালামাল ভস্মীভূত
- রংপুরে আন্তঃজেলা চোর চক্রের প্রধান গ্রেফতার করেছে পুলিশ
- ‘সাংবিধানিক বাধ্যবাধকতা সমুন্নত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ’
- রংপুরে বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


