২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১
Find us in facebook
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসাবে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ। অন্য বছর ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হলেও এবার ফল প্রকাশ করা হবে ৩০ দিনের মধ্যে। বুধবার এসএসসি পরীক্ষার সময় আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
তথ্য অনুযায়ী, প্রতিবছর স্কুলগুলোতে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী, নির্বাচনী পরীক্ষায় ফেল করলে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায় না। ফলে অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে চাইলেও পারে না। কিন্তু চলতি বছর স্কুলগুলোতে কোনো নির্বাচনী পরীক্ষা না হওয়ায় সবাই পরীক্ষার সুযোগ পেয়েছে। এ কারণে অন্য বছরের তুলনায় পরীক্ষার্থী অনেকে বেড়েছে।
আগামী ১৪ নভেম্বর থেকে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে। পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞানে রচনামূলক আটটি প্রশ্ন থাকবে যার মধ্যে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। আর নৈর্ব্যক্তিক (এমসিকিউ) ২৫টি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে ১২টির। হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি বিষয়ে রচনামূলক ১১টি প্রশ্ন থাকবে। যার মধ্যে মাত্র তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং নৈর্ব্যক্তিক (এমসিকিউ) ৩০টি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে ১৫টির।
নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি যৌক্তিক কারণে কারো দেরি হয় সেক্ষেত্রে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্ব হওয়ার কারণ রেজিস্টার খাতায় লিখে প্রবেশ করতে হবে। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীরা শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষা দিতে পারবে। তাদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
এ বছর এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন, এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী রয়েছে। পাশাপাশি বিদেশের আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সারা দেশে এসএসসির জন্য কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৭৯টি, দাখিলের জন্য ৭১০টি, ভোকেশনালের জন্য কেন্দ্র রয়েছে ৭৬০টি।
২০২১ সালে দেশের সাধারণ ৯টি বোর্ডের অধীনে ঢাকা বোর্ডে ৪ লাখ ৭৬ হাজার ১০০ জন পরীক্ষার্থী, রাজশাহী বোর্ডের অধীনে ২ লাখ ৭ হাজার, ৫৬৮ জন, কুমিল্লা বোর্ডে ২ লাখ ২৪ হাজার ৮৭৪ জন, যশোরে ১ লাখ ৮১ হাজার ২৮১ জন, চট্টগ্রামে ১ লাখ, ৬০ হাজার ৯২৫ জন, বরিশালে ১ লাখ ৪ হাজার, ৯৯০ জন, সিলেটে ১ লাখ ২১ হাজার, ১১১ জন, দিনাজপুরে ১ লাখ ৯৩ হাজার ৪৪৬ জন এবং ময়মনসিংহে ১ লাখ ৩০ হাজার ৭০২ জন পরীক্ষার্থী রয়েছে।
এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে।
পরীক্ষার্থী কেউ করোনায় আক্রান্ত হলে করণীয় সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, যদি কেউ আক্রান্ত হন, সে তো পরীক্ষা দিতে পারবে না। তারপরও যদি কেউ পরীক্ষা দিতে চায়, তাহলে সেক্ষেত্রে স্ব স্ব বোর্ড সিদ্ধান্ত নিয়ে যদি পরীক্ষার্থী হাসপাতালে ভর্তি থাকে, তাহলে সেই হাসপাতালের তত্ত্বাবধানে পরীক্ষা নিতে পারবে।
সোশ্যাল মিডিয়ায় গুজব নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যারাই এ ধরনের গুজবে জড়িত থাকবে, প্রশ্ন ফাঁসের চেষ্টায় জড়িত থাকলে তাদের ধরার ব্যাপারে গোয়েন্দা সংস্থাগুলোর এখন থেকেই তীক্ষ নজরদারি রয়েছে।
শিক্ষক নিয়োগে দুর্নীতির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এখন সরকারিতে পিএসসির মাধ্যমে এবং বেসরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হয় এনটিআরসিএ। শুধু প্রধান শিক্ষকের বিষয়টি কিংবা গ্রন্থাগারিকদের বিষয়টা এনটিআরসিএর মাধ্যমে হবে। এখানে যে কথাটি বলা হচ্ছে এখন আর সেটা প্রযোজ্য নয়।
- ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রফতানি হবে: বাণিজ্যমন্ত্রী
- ‘আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- ‘মৃত’ হারিছ চৌধুরীকে নিয়ে নতুন ষড়যন্ত্রে তারেক রহমান
- নাসিক নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে: ইসি সচিব
- সিনিয়রদের অতিরিক্ত লোভের কারণেই বিএনপির এই অধঃপতন
- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের হাসি হাসলেন আইভী
- বদরগঞ্জে গুদাম ঘরে আকস্মিক অগ্নিকাণ্ড: মালামাল ভস্মীভূত
- রংপুরে আন্তঃজেলা চোর চক্রের প্রধান গ্রেফতার করেছে পুলিশ
- ‘সাংবিধানিক বাধ্যবাধকতা সমুন্নত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ’
- রংপুরে বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


