সুনীলঝড়ে এলোমেলো বাংলাদেশ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৮ জুন ২০২১
Find us in facebook
বাংলাদেশের গৌরবের রক্ষণভাগে হঠাৎ তৈরি হয়ে গেল বড় সুরঙ্গ। সেই সুরঙ্গ ধরেই দুই-দুইবার হানা দিয়ে সুনীল ছেত্রী ম্যাচ নিয়ে গেছেন ভারতের পক্ষে। এই ভারতীয় ফরোয়ার্ডের জোড়া গোলে ২-০ গোলে হেরে দোহায় রচিত হলো লাল-সবুজের আশাভঙ্গের কাহিনী।
বাংলাদেশের বিপক্ষে বারবার জ্বলে ওঠেন সুনীল ছেত্রী। সেই ২০১৩ সালে কাঠমান্ডু সাফ ফুটবলেও এক গোলে এগিয়ে থাকা বাংলাদেশের জালে শেষ মুহূর্তে গোল ম্যাচ ড্র করেন এই ফরোয়ার্ড। এক বছর বাদে গোয়ায় প্রীতি ম্যাচেও লিডে থাকা বাংলাদেশকে হতাশ করেন সুনীল। মাঝে কলকাতায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গোলহীন থাকলেও কাল আবার ভয়ংকর রূপে হাজির হয়ে এই অভিজ্ঞ ফরোয়ার্ড হতাশার পেরেক ঠুকে দিয়েছেন বাংলাদেশের ফুটবলে। লাল-সুবজের বিশ্বকাপ বাছাই এবং এশিয়ান কাপ বাছাইয়ের আশায় জল ঢেলে দিয়েছেন। আর ঝুঁকিতে থাকা ভারতের ক্রোয়াট কোচ ইগর ইস্তিমাচকে উপহার দিয়েছেন জয়ের স্বস্তি।
প্রথম ১০ মিনিট একদম অচেনা বাংলাদেশ। জেমি ডের চিরাচরিত রক্ষণাত্মক কৌশল ভুলে মতিন-রাকিবরা উঠেছেন আক্রমণে। প্রেসিং ফুটবল খেলে ভড়কে দিয়েছিলেন ভারতকে। তবে আক্রমণে ছিল না কোনো পরিকল্পনা, কেউ ভয়ংকর হয়ে উঠতেও পারেননি। উল্টো ভয়ংকর খেলেছেন রাকিব হোসেন। দুই মিনিটে ব্রেন্ডন ফার্নান্দেজকে ফাউল করে হলুদ কার্ড দেখে নিজে হুমকি হয়ে পড়েন দলের জন্য। পরে আরো কয়েকটি ফাউল করে তিনি ভয় ধরিয়ে দিলেও বড় অঘটন হয়নি, এটাই ভাগ্য। ১০ মিনিট চমকের পর আস্তে আস্তে গুছিয়ে খেলে ভারত। ১৫ মিনিটে দেখা যায় ব্রেন্ডনের পায়ে দুর্দান্ত এক ডিফেন্স-ছেড়া পাস। অফসাইড ট্র্যাপ ভেঙে মানবীর সিং সেই বল ধরলেও শেষ পর্যন্ত ক্লিয়ার করেন ডিফেন্ডার। ৩৫ মিনিটে সেই মানবীর সিংয়ের কর্ণার কিকে সিঙ্গেল সানা সিংয়ের জোরালো হেড রিয়াদুল রাফি গোললাইন থেকে ফিরিয়ে ম্যাচে রাখেন দলকে। ভারতের কর্ণার কিক মানেই বিপদের ঘনঘটা। তাদের দীর্ঘদেহী ফুটবলাররা অবলীলায় হেড করেন, সেটা দ্বিতীয়ার্ধেও দেখা গেছে। তার আগে ৩৯ মিনিটে অবশ্য রহমতের লং থ্রোয়ে তারেক কাজীর নিরীহ হেড গ্রিপে নেন ভারতীয গোলরক্ষক। বিরতিতে যাওয়ার আগে এটাই একমাত্র লক্ষ্যে শট বাংলাদেশের।
বিরতির পর ম্যাচটা হয়ে ওঠে সুনীলময়। বাংলাদেশের যে রক্ষণভাগের এত সুনাম সেখানেই ধরে চিড়। বাতাসে উড়ে আসা বলে বারবার পরাস্ত হচ্ছিলেন তপু-রিয়াদ-রহমতরা। আনমার্কড থাকছেন সুনীল ছেত্রী। ৬৩ মিনিটে প্রথম সেটা দেখা গেছে ব্রেন্ডনের ফ্রি-কিকে। ফাঁকায় দাঁড়িয়ে এই ফরোয়ার্ড বাইরে হেড করায় সেই যাত্রায় রক্ষা হয়। কিন্তু ৭৯ মিনিটে আর ভুল করেননি। আশিক কুর্নিয়ানের বাঁ দিক থেকে পাঠানো ক্রসটি কঠিন কোণ থেকেই তিনি রাখেন পোস্টে। তপু আর রহমত করুণ চোখে বলের জালে জড়িয়ে যাওয়া দেখে গেলেন। অনেকটা পেছন থেকে সেই ক্রস অনুসরণ করে এগোনো সুনীলকে আনমার্কড ছেড়ে দেন আগের ম্যাচের গোলদাতা তপু। আগের ম্যাচে পিছিয়ে পড়ার পর বাংলাদেশ যেভাবে ফিরে এসেছিল, সেটা করতে গিয়ে পারেনি। ভারতীয়রা খেলে গেছে সতর্কভাবে, কোনো জায়গা দেননি আক্রমণে ওঠার। উল্টো ইনজুরি টাইমে আরেক গোল হজম করে বসে। এবার লেফটব্যাক রহমত পরাস্ত সুরেশ সিংয়ের কাছে, তাঁর কাটব্যাকে সুনীল বক্সের ভেতর থেকে আনিসুর রহমানকে সহজে পরাস্ত করেন।
সাত বছর পর আবার সুনীল ঝড়ে এলোমেলো বাংলাদেশ ফুটবল।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



