শেষ সময়েও বিতর্কিত কর্মকাণ্ড কলিমউল্লাহর, রাত ৩টায় নিলেন ক্লাস
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১০ জুন ২০২১
Find us in facebook
মেয়াদের শেষ সময়ে রাত ৩টায় ক্লাস নিয়ে ফের বিতর্কের জন্ম দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। বৃহস্পতিবার (১০ জুন ২০২১ইং) রাত ৩টা ২০মিনিটে বিশ্ববিদ্যালয়ের জেন্টার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ইং শিক্ষাবর্ষের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ‘পলিটিক্যাল থট’ কোর্সের ক্লাস নেন তিনি। এনিয়ে বিশ^বিদ্যালয়ের ভেতরে এবং বাইরে চলছে সমালোচনার ঝড়।
জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ইং শিক্ষাবর্ষের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ‘পলিটিক্যাল থট’ (কোর্স কোড- ১২০২) কোর্সের ক্লাস রাত ৩টায় নেয়ার কথা জানায় ভিসি কলিমউল্লাহ। এরপর অনলাইন প্লাটফর্ম গুগল মিট-এ রাত ৩টা ২০মিনিটে ক্লাস শুরু হয়। প্রায় ৩৫মিনিট চলা ক্লাসের শুরুতে প্রায় ২৮ জনের মতো যুক্ত থাকতে পারলেও শেষ পর্যন্ত যুক্ত থাকার সংখ্যা দাড়ায় প্রায় ১২ জনের মতো। রাত প্রায় ৩টা ৫৫ মিনিটে ক্লাস শেষ করেন তিনি।
এদিকে রাত প্রায় সাড়ে তিনটায় ক্লাস নেয়ার ঘটনায় ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে চলছে ব্যাপক সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। শুধু তাই নয়, এর আগেও মধ্য রাতে ক্লাস নিয়ে সমালোচনায় এসেছিলেন ভিসি কলিমউল্লাহ। পরে তীব্র সমালোচনার মুখে রাতে ক্লাস নেয়া বন্ধ করেন তিনি।
অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক কোর্সের ক্লাস নিয়েছেন তিনি। এসব কোর্সের সর্বোচ্চ এক থেকে দুইটি নামে মাত্র ক্লাস নেন তিনি। আর পরীক্ষার খাতা কর্মচারী দিয়ে মূল্যায়ন ও পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীকেও মার্কস দেয়ার অভিযোগ রয়েছে কলিমউল্লাহর বিরুদ্ধে। শুধু তাই নয়, এসব কোর্স বাবদ মোট অংকের পারিতোষিকও নেয়ার অভিযোগ রয়েছে।
অধিকার সুরক্ষা পরিষদের আহবায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মতিউর রহমান বলেন, এটি কোন সুস্থ মানুষের কাজ হতে পারে না। তার আসলে মানসিক চিকিৎসা প্রয়োজন। তার যারা কাছের লোকজন রয়েছে তাদের উচিৎ তার (ভিসি) মানসিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা।
এ ব্যাপারে জানতে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেনি।
প্রসঙ্গত, রাষ্ট্রপতির নিয়োগাদেশ অনুযায়ী ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর চার বছর মেয়াদ পূর্ণ হয় গত ৩১ মে। তবে, ড. কলিমউল্লাহর দাবি, তিনি যোগদান করেছেন ১৪ জনু ২০১৭ ইং তারিখে এবং মেয়াদ শেষ হবে ১৩ জুন ২০২১ইং তারিখে। মেয়াদ শেষ নিয়ে ধোঁয়াশা না কাটতেই গতকাল বুধবার (৯ জুন ২০২১) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ট্রেজারার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. হাসিবুর রশিদকে বিশ্ববিদ্যালয়টির ৫ম ভিসি হিসেবে নিয়োগ প্রদান করা হয়। যা ১৪ জুন ২০২১ই তারিখ হতে কার্যকর হবে।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



