• রোববার   ২৫ জুলাই ২০২১ ||

  • শ্রাবণ ১০ ১৪২৮

  • || ১৪ জ্বিলহজ্জ ১৪৪২

Find us in facebook
সর্বশেষ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু ২৮ জুলাই ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বিকল্প আসছে বাংলাদেশে সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দিতে হবে, বিধিমালা কার্যকরে উদ্যোগ দেশের মানুষের পুষ্টি নিরাপত্তায় হচ্ছে পুষ্টি বাগান পশুর নাড়ি-ভুঁড়ি রফতানি করে বছরে আয় ৩২০ কোটি টাকা

রংপুর নগরীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুলাই ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুর নগরীতে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার হয়েছে র‌্যাব -১৩ এর একটি অভিযানি দল। শুক্রবার(২৩ জুলাই) বিকালে র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. নুরুল হক মিলন (৩৫) ও মোছা  মিম (২৩)।

নগরীর কোতোয়ালি থানার ঠিকাদার পাড়া নুরপুরে বৃহস্পতিবার অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী এক নারী ও পুরুষকে গ্রেফতার করে র্যাব।

এসময় তাদের কাছ থেকে ২২৩ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ২৪৫০ টকা উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here