রংপুরের ৫ মডেল মসজিদ উদ্বোধন হবে বৃহস্পতিবার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৯ জুন ২০২১
Find us in facebook
মুজিববর্ষ উপলক্ষে আগামীকাল প্রথম ধাপে রংপুরের ৫টিসহ সারাদেশে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কাল সকাল সাড়ে ১০টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি রংপুরের বদরগঞ্জ, ঢাকা, খুলনা ও সিলেটে সরাসরি সংযুক্ত থাকবেন।
বুধবার (৯ জুন) সকালে এ উপলক্ষে রংপুরের বদরগঞ্জে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সরাসরি সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, চারটি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট অতিথিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর-২ আসনের এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক নুরুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব রবিউল ইসলাম, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, ইউএনও মেহেদী হাসান, পৌর মেয়র আহাসানুল হক চৌধুরী টুটুল, ভাইস চেয়ারম্যান তাজুল ইসলামসহ ইসলামিক ফাউন্ডেশন ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, মডেল মসজিদ উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে যাতে প্রযুক্তিগত কোন ধরনের ক্রটি না থাকে সে জন্য আজ রিহার্সেল সম্পন্ন করা হয়েছে।
রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, জেলায় মোট নয়টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে ১০ জুন প্রধানমন্ত্রী রংপুরের পাঁচটি মসজিদের উদ্বোধন করবেন। বাকি চারটিও খুব দ্রুত উদ্বোধন করা হবে।
এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, ‘একসঙ্গে এত মসজিদ নির্মাণ করা এটা পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত। বিশেষ করে উত্তরের জেলা রংপুরের বদরগঞ্জ মডেল মসজিদের ভার্চুয়ালি উদ্বোধন করার সিদ্ধান্তে কওমী জননী মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমাদের কৃতজ্ঞতা।
খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর জেলার সিটি কর্পোরেশন এলাকা ছাড়াও সদর উপজেলা, মিঠাপুকুর, পীরগঞ্জ ও বদরগঞ্জের নির্মাণাধীন পাঁচটি মডেল মসজিদ রয়েছে উদ্বোধনের তালিকায়।
উপজেলা পর্যায়ের মসজিদগুলো তিনতলা হলেও রংপুর জেলা শহরের মসজিদটি চারতলাবিশিষ্ট। অনুমোদিত নকশা অনুযায়ী জেলা শহরের প্রতিটি মডেল মসজিদের আয়তন প্রায় ৪০ হাজার বর্গফুট এবং উপজেলার মসজিদগুলোর আয়তন ৩০ হাজার বর্গফুট।
দেশের প্রতিটি জেলা ও উপজেলা মিলে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে রংপুর বিভাগে ৬৬টি স্থাপন করা হবে। এর ভেতরে রংপুর জেলায় রয়েছে ৯টি মসজিদ। প্রথম পর্যায়ে নির্মাণাধীন মসজিদগুলোর মধ্যে রংপুর বিভাগের ১১টি মসজিদের উদ্বোধন হচ্ছে।
এসব মসজিদে নারী-পুরুষদের আলাদা ওযু-নামাজের ব্যবস্থাসহ মক্তব, গ্রন্থাগার, গবেষণাকেন্দ্র, ইমাম ও হাজিদের প্রশিক্ষণকেন্দ্র, কনফারেন্স রুমসহ আরও অনেক কিছুই থাকবে। পুরো মসজিদ হবে শীতাতপ নিয়ন্ত্রিত। ইসলামের নামে জঙ্গিবাদ রুখতে ধর্মের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দেয়াই হবে এর কাজ। আর ইসলাম যে শুধু একটি ধর্ম নয়, বরং পূর্ণাঙ্গ জীবন-বিধান সেই বিশ্বাস ও সংস্কৃতি গড়ে তুলতে এই মসজিদগুলো গড়ে তুলছে সরকার।
২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রতিশ্রুতি পূরণে সরকার একসঙ্গে ৫৬০টি মসজিদ নির্মাণ করছে। শুরুতে প্রকল্পটি সৌদি সরকারের অর্থায়নে হওয়ার কথা ছিল। পরে সৌদি আরব এ বিষয়ে নীরব থাকায় ধর্ম মন্ত্রণালয় নিজস্ব অর্থায়নে এ প্রকল্পের কাজ শুরু করে। ইতোমধ্যে ৫৬০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৪০০টির কাজ শুরু হয়েছে। বিশ্বে এই প্রথম কোনো দেশের সরকার একসঙ্গে ৫৬০টি মসজিদ নির্মাণ করছে।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



