রংপুরের পীরগাছায় হচ্ছে দেশের প্রথম বিশেষায়িত আইন বিশ্ববিদ্যালয়
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩০ মে ২০২১
Find us in facebook
রংপুরের পীরগাছায় প্রস্তাবিত দেবী চৌধুরাণী আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে। এটি হবে দেশের প্রথম বিশেষায়িত আইন বিশ্ববিদ্যালয়। দক্ষ ও মেধাবী আইনজীবী গড়ার প্রত্যয়ে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হবে।
রোববার বিকেলে রংপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এ কথা জানান দেবী চৌধুরাণী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, রংপুরে আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে এরমধ্যে দেবী চৌধুরাণী আইন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। জেলার পীরগাছায় মহীয়সী নারী দেবী চৌধুরাণীর স্মৃতিবিজড়িত স্থানে বিশেষায়িত এই আইন বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত) স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ এখন পর্যন্ত আইন বিষয়ে বিষেশায়িত কোনো একক বিশ্ববিদ্যালয় নেই। যদি দেবী চৌধুরাণী আইন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা সম্ভব হয়, এটি হবে দেশের ইতিহাসে প্রথম আইন বিশ্ববিদ্যালয়।
আলমগীর হোসেন আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের প্রান্তিক জনগোষ্ঠীসহ দেশের মানুষের জন্য একটি নতুন বিচার ব্যবস্থার স্বপ্ন দেখেছেন। তিনি (বঙ্গবন্ধু) বিশ্বাস করতেন অভিজ্ঞ ও যোগ্য আইনজীবীর মাধ্যমে একটি মেধাসম্পন্ন বিচার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
অ্যাডভোকেট আলমগীর হোসেন বলেন, সেই লক্ষ্য সামনে রেখেই একটি বিশেষায়িত আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দেবী চৌধুরাণী আইন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। দুই একর জমিতে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
দেবী চৌধুরাণী আইন বিশ্ববিদ্যালয় একটি বিশ্বমানের আইন বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করবে আফ্রিকা-এশিয়া মেডিয়েশন অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস)।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মো. রফিক হাসনাইন, সদস্য আফরোজা শারমিন কনা ও পংকজ কুমার কুণ্ড প্রমুখ।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



