ব্রেকিং:
ব্রাজিলকে কাঁদিয়ে কোপা শিরোপা জিতল আর্জেন্টিনা, ঘুচল ২৮ বছরের আক্ষেপ
  • সোমবার   ১২ জুলাই ২০২১ ||

  • আষাঢ় ২৭ ১৪২৮

  • || ৩০ জ্বিলকদ ১৪৪২

Find us in facebook
সর্বশেষ:
পেলে-ম্যারাডোনা পারেননি, মেসি পারলেন পরিকল্পিত পরিবার উন্নয়নের অন্যতম পূর্বশর্ত- রাষ্ট্রপতি ফিরতি উপহারে আনারস মসলা মধু পাঠাচ্ছে ভারতের দুই রাজ্য আশ্রয়ণ প্রকল্প: অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল ব্রাজিলকে কাঁদিয়ে কোপা শিরোপা জিতল আর্জেন্টিনা, ঘুচল ২৮ বছরের আক্ষেপ

মুক্তি পেল নীলফামারী পুলিশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "অবহেলা"

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০১৯  

Find us in facebook

নীলফামারী জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অবহেলা’ মুক্তি পেয়েছে। রবিবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে প্রদর্শনের মাধ্যমে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অবহেলা’ আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়। 

শেখ সাদী পরিচালিত, জাহাঙ্গীর আলমের লেখা গল্প ও অভিনয়ে এসডি মিডিয়া প্রযোজনায় অবহেলার প্রধান চরিত্রে অভিনয় করছেন নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন ও ট্রাফিক সার্জেন্ট বরকত, জাহাঙ্গীর, ফারজানা ঐশী, গুলসান ও আসিফ। 

এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, নীলফামারী পুলিশ লাইন্স একাডেমি স্কুলের দুই জন প্রাক্তন ছাত্র তরুন নির্মাতা শেখ সাদী ও গল্পকার জাহাঙ্গীর আলম এটির মুলকর্মকান্ড পরিচালনা করে বাংলাদেশ পুলিশের বিভিন্ন কার্যক্রমের মধ্য একটি কার্যক্রম তুলে ধরেছে। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশাসহ  জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। প্রদর্শন শেষে চলচ্চিত্র সাথে সংশ্লিষ্ট সকলকে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। 

পরিচালক শেখ সাদী বলেন, আমরা সবসময় চেষ্টা করি আমাদের সামান্য প্রচেষ্টার মাধ্যমে যেন মানুষ কিছু জানতে পারে, শিখতে পারে, বিভিন্ন জনসচেতনতা তৈরির লক্ষ্যে আমরা কাজ করে থাকি। শর্টফিল্মটির মূল অভিনেতা আকাশ চরিত্রে অভিনয় করছে জাহাঙ্গীর এবং বিপরীতে মেঘলা চরিত্রে অভিনয় করছে ফারজানা ঐশী, আকাশের বন্ধু রনি চরিত্রে অভিনয় করছে গুলসান, পাগলের এর একটি চরিত্রে রয়েছে আসিফ। বাংলাদেশ পুলিশের বিভিন্ন কার্যক্রমের মধ্য আমরা একটি ক্ষুদ্র কার্যক্রম তুলে ধরার চেষ্টা করছি শর্টফিল্ম টিতে । চলতি বছরের ১৫ জানুয়ারি শুটিং শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি শেষ হয়। এর আগে ১৫ জানুয়ারি প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “দ্যা প্রিটেন্ডিং স্টোরি” মুক্তি পেয়েছে। সেটিও পুলিশ অনেক সহযোগিতা ও মুখ্য ভুমিকা পালন করেছে। 

Place your advertisement here
Place your advertisement here