পীরগাছায় শতভাগ ভাতা প্রাপ্তির আবেদন করেছে ২০ হাজার মানুষ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০
Find us in facebook
রংপুরের পীরগাছা উপজেলায় শতভাগ বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীর জন্য সরকার কর্তৃক ভাতার জন্য আবেদন জমা পড়েছে ১৯,৯৬৫ জনের। এর মধ্যে ভাতা প্রাপ্তির যোগ্য বয়স্ক ব্যক্তির সংখ্যা ১২,৩৪৫ জন। অপরদিকে বিধবা বা স্বামী নিগৃহীতা মহিলার সংখ্যা ৭,৬২০জন।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলায় ৯টি ইউনিয়নের মধ্যে ১নং কল্যাণী ইউনিয়ন থেকে বয়স্ক ভাতার আবেদন জমা পড়েছে ৫৯৫ ও বিধবা বা স্বামী নিগৃহীতার ভাতার আবেদন ৫০০ জন। ২নং পারুল ইউনিয়ন থেকে বয়স্ক ভাতার আবেদন জমা পড়েছে ১৬০০ ও বিধবা বা স্বামী নিগৃহীতার ভাতার আবেদন ১০০০ জন। ৩নং ইটাকুমরাী ইউনিয়ন থেকে বয়স্ক ভাতার আবেদন জমা পড়েছে ১৩০০ ও বিধবা বা স্বামী নিগৃহীতার ভাতার আবেদন ৬০০ জন। ৪নং অন্নদানগর ইউনিয়ন থেকে বয়স্ক ভাতার আবেদন জমা পড়েছে ১২৫০ ও বিধবা বা স্বামী নিগৃহীতার ভাতার আবেদন ৮০০ জন। ৫নং ছাওলা ইউনিয়ন থেকে বয়স্ক ভাতার আবেদন জমা পড়েছে ১৬০০ ও বিধবা বা স্বামী নিগৃহীতার ভাতার আবেদন ৯০০ জন। ৬নং তাম্বুলপুর ইউনিয়ন থেকে বয়স্ক ভাতার আবেদন জমা পড়েছে ১৫৫০ ও বিধবা বা স্বামী নিগৃহীতার ভাতার আবেদন ৯০০ জন।
৭নং পীরগাছা সদর ইউনিয়ন থেকে বয়স্ক ভাতার আবেদন জমা পড়েছে ২০৫০ ও বিধবা বা স্বামী নিগৃহীতার ভাতার আবেদন ১১২০ জন। ৮নং কৈকুড়ী ইউনিয়ন থেকে বয়স্ক ভাতার আবেদন জমা পড়েছে ১৫০০ ও বিধবা বা স্বামী নিগৃহীতার ভাতার আবেদন ১১০০ জন। ০৯ নং কান্দি ইউনিয়ন থেকে বয়স্ক ভাতার আবেদন জমা পড়েছে ৯০০ ও বিধবা বা স্বামী নিগৃহীতার ভাতার আবেদন ৭০০ জন।
এর আগে গত ৬ আগস্ট হতে ১৩ আগস্ট পর্যন্ত আবেদন জমা নেয়ার তারিখ নির্ধারণ ছিল। আবেদনে উল্লেখ ছিল প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, জাতীয় পরিচয় নাম্বার থাকতে হবে, বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর হতে হবে, প্রার্থীর বার্ষিক গড় আয় ১০ হাজার টাকা হতে হবে।
যারা সরকারি কর্মচারী পেনশনভোগী, দুস্থ মহিলা হিসেবে ভিজিডি কার্ডধারী, অন্য কোনোভাবে নিয়মিত সরকারী অনুদান/ভাতা প্রাপ্ত, কোনো বেসরকারি সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদান/ভাতা প্রাপ্ত হলে তারা ভাতা প্রাপ্তির ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে। বিধবা বা স্বামী পরিত্যক্ত ভাতার জন্য বিধবা হতে হবে, বয়স অবশ্যই ১৮ বছরের উপর হতে হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, সরকার শতভাগ বয়স্ক-বিধবা ভাতার উদ্যোগ নেওয়ায় আমরা খুবই খুশি। যাদের বয়স হয়েছে তাঁরা সবাই এই ভাতার জন্য আবেদন করেছে। এছাড়া, বিধবারাও আবেদন করেছে। সরকারীভাবে যাচাই-বাছাই করে তালিকা প্রকাশ করা হবে। কাজটি খুব স্বচ্ছতার সাথেই হচ্ছে বলে জানান স্থানীয়র বাসিন্দারা।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার মো. এনামুল হক বলেন, বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা প্রাপ্তির ক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগে না। কাউকে কোন টাকা দিবেন না। জমাকৃত আবেদন আমরা রংপুর জেলা সমাজসেবা দপ্তরে পাঠিয়েছি, যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে ভাতার কার্ড প্রদান করা হবে।
- ঠাকুরগাঁওয়ে বজ্রপাত ও দেয়াল ধসে ৩ জনের মৃত্যু
- নীলফামারীতে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকির অভিযোগ
- কিশোরগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতঘর ও ফসলের ব্যাপক ক্ষতি
- বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
- ‘সন্ত্রাসবাদ-উগ্রবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি’
- ‘করোনা রোধে সচেতনতার পাশাপাশি সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি’
- মানব ইতিহাসে অভাবনীয় দুঃসময় অতিক্রম করছি- প্রধানমন্ত্রী
- ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি করেছি’
- ‘বাংলাদেশকে ২০২১ সালেই মধ্যম আয়ের দেশে পরিণত করতে কাজ করছি’
- সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়- প্রধানমন্ত্রী
- ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে- প্রধানমন্ত্রী
- ‘রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি, সমাধানও তাদেরকেই করতে হবে’
- করোনা প্রমাণ করেছে, সবার ভাগ্য একই সূত্রে গাঁথা- প্রধানমন্ত্রী
- তিস্তা পাড়ের লোকের আর কান্না থাকবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- পাবনা-৪ উপনির্বাচন: ‘বিএনপি প্রতিবারই এভাবে ভোট বর্জনের নাটক করে’
- রংপুরে কয়েক ধরনের দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২
- উলিপুরে আইপিএল ক্রিকেটে বাজি খেলার অভিযোগে ৯ জুয়াড়ি আটক
- রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু
- ‘সংস্কারের মাধ্যমে ৬৪ জেলায় একটি করে মডেল পুকুর তৈরি করা হবে’
- নদী ভাঙনের খবর পেলেই ছুটে আসি: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- ‘করোনা সংকটেও এশিয়ার মধ্যে সেরা হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি’
- বদরগঞ্জে চিকলী নদীতে মাছ ধরতে নেমে যুবক নিখোঁজ
- করোনা মোকাবেলায় বিশ্বকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- পর্যটন খাতকে ঘুরে দাঁড় করাতে রিকভারি প্ল্যান নিয়েছে সরকার
- যুব উন্নয়নে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ একটি কার্যকর পদক্ষেপ: স্পিকার
- ‘বন্যা ও নদী ভাঙনের ক্ষতি কমাতে বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে’
- ৫৪ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠাবে না সৌদি: পররাষ্ট্রমন্ত্রী
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১১০৬
- ২০ হাজার কোটি টাকার বাজেট সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক গ্রুপ
- ‘দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হলে বিএনপিকে দাঁতভাঙা জবাব দেয়া হবে’
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ





