যুব উন্নয়নে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ একটি কার্যকর পদক্ষেপ: স্পিকার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০
Find us in facebook
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, যুব উন্নয়নে কর্মসংস্থান ব্যাংকের ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ একটি কার্যকর পদক্ষেপ। তিনি বলেন, সুযোগ ও সক্ষমতার সমন্বয়ে যুব সমাজকে কাজে লাগিয়ে দেশ ও জাতি এগিয়ে যাবে। অনুদান ও ঋণের মাধ্যমে সুযোগ তৈরি এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে এই দুইয়ের সমন্বয় করা হচ্ছে।
শনিবার পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জস্থ কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে প্রশিক্ষিত যুবকদের মাঝে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’-এর চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ সব কথা বলেন স্পিকার।
স্পিকার বলেন, প্রতিটি ক্ষেত্রে তৃণমূল পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরণের প্রশিক্ষণ, তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষা, জামানতবিহীন ঋণ ও প্রণোদনার মাধ্যমে নারীদের সামনে এগিয়ে আনাসহ দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে কর্মসংস্থান ব্যাংক প্রশিক্ষণসহ নানা কার্যক্রমের মাধ্যমে দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা তৈরিতে কাজ করছে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক তথা সার্বিক উন্নয়নে সুখী সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সকলের সমন্বিত প্রচেষ্টায় তরুণদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সুযোগ করে দিয়ে প্রধানমন্ত্রী যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তা বাস্তবায়ন করতে হবে।
রংপুর জেলার জেলা প্রশাসক মো. আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কানিজ ফাতেমা ও কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গা ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম বক্তব্য রাখেন।
এ সময় স্পিকার কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে একশ’ জন যুবকদের মধ্যে বঙ্গবন্ধু যুব ঋণের চেক, তার ব্যক্তিগত তহবিল হতে প্রতিবন্ধীদের মাঝে ৩০টি হুইল চেয়ার ও ২টি ট্রাইসাইকেল বিতরণ করেন। এছাড়া ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মাঝে ক্রীড়া সামগ্রী ক্রয়ের জন্য পঞ্চাশ হাজার টাকা করে মোট পাঁচ লাখ টাকার চেক এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে পীরগঞ্জ উপজেলার ৩০ জন অসহায়, দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে ১৫ হাজার টাকা করে মোট চার লাখ পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করেন।
- সরকারি প্রচেষ্টায় ক্রমশই উন্নতির দিকে মোংলা সমুদ্রবন্দর
- মুক্তিযোদ্ধাদের ভাতা এ বছরই ২০ হাজার টাকা করার প্রস্তাব
- ‘আমাদের লাল-সবুজ পতাকা হচ্ছে অসাম্প্রদায়িকতার প্রতীক’
- বঙ্গবন্ধুর দর্শন: নারীর ক্ষমতায়ন
- শেখ হাসিনার বাংলাদেশ
- জলঢাকায় অবৈধ বালু উত্তোলন: চারজনের জরিমানা
- নীলফামারীতে পূজায় ৪০০ পরিবারকে খাদ্য সহায়তা
- বিসর্জনে শেষ হলো দুর্গাপূজা
- কেউ অপরাধ করলে তাকে ছাড় দেয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
- ফ্রান্সে বিশ্বনবীকে কটূক্তি করার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
- রংপুরে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার
- রংপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিনজন আটক
- রংপুরে ১২ লাখ টাকা চুরির ঘটনায় চারজন গ্রেফতার
- দেশে করোনায় নতুন আক্রান্ত ১৪৩৬, মৃত্যু ১৫
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৫ জন করোনায় আক্রান্ত
- চলতি বছর রোহিঙ্গা শরণার্থীদের ৯৬ মিলিয়ন ইউরো দিচ্ছে ইইউ
- অনলাইন ভেটেরিনারি হাসপাতাল, ডিজিটাল বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা
- মৃত শ্রমিকদের পরিবারকে সহায়তায় বিজিএমইএকে ১ কোটি ৮২ লাখ টাকা
- বাংলার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি: ব্রিটিশ হাইকমিশনার
- ধর্ষণের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিধান চূড়ান্ত অনুমোদন
- মাস্ক না পরলে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে কোন সেবা মিলবে না
- দূর্গাপূজা উপলক্ষে রসিক কাউন্সিলরের বস্ত্র বিতরণ
- জোটে ব্যর্থ, ‘একলা চলো’ নীতিতে বিএনপি
- কিশোরগঞ্জে সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন
- আমি মারা গেলে যেন বাবা মায়ের পাশে সমাহিত হয়-জিএম কাদের
- কোন্দল আর বিভেদ নিরসনে বিএনপির হাইকমান্ড একেবারেই উদাসীন
- বিসিবি প্রেসিডেন্টস কাপে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদউল্লাহ একাদশ
- আল্লাহর নির্দেশনা মেনেই জীবনকে এগিয়ে নিতে চান অভিনেত্রী পপি
- নেতৃত্বের সংকটের কারণে ক্রমেই সংকুচিত হচ্ছে বিএনপির রাজনীতি
- পণ্য বয়কট ঠেকানোর আহ্বান জানালো ফ্রান্স
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’


