• মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২০ ||

  • কার্তিক ১২ ১৪২৭

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪২

সর্বশেষ:
জাতিকে বিভ্রান্ত করতে পারে এমন কোনো সংবাদ পরিবেশন না করার আহ্বান প্রধানমন্ত্রীর নেতৃত্বের সংকটের কারণে ক্রমেই সংকুচিত হচ্ছে বিএনপির রাজনীতি আমি মারা গেলে যেন বাবা মায়ের পাশে সমাহিত হয়-জিএম কাদের কিশোরগঞ্জে সিঙ্গেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন দূর্গাপূজা উপলক্ষে রসিক কাউন্সিলরের বস্ত্র বিতরণ

বদরগঞ্জে চিকলী নদীতে মাছ ধরতে নেমে যুবক নিখোঁজ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

রংপুরের বদরগঞ্জে চিকলী নদীতে মাছ ধরতে নেমে আলী হোসেন (৪৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। টানা পাঁচ ঘণ্টার অভিযানে এখনো ওই যুবকের সন্ধান মেলেনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বদরগঞ্জ উপজেলার ধলাইঘাটে চিকলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের এ ঘটনা ঘটে।

রংপুর ও তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।


স্থানীয়রা জানান, নিখোঁজ আলী হোসেন পেশায় একজন কৃষক। সে বদরগঞ্জের দিলালপুর দর্জিপাড়া গ্রামের মৃত কান্দুরা মামুদের ছেলে। গেল কয়েক দিনের বৃষ্টিতে নদ-নদীতে পানি বাড়ায় মাছ ধরতে সকালে বাড়ি থেকে চিকলী নদীতে আসেন আলী হোসেন। সেখানে মুঠোজাল নিয়ে নদীতে মেনে মাছ ধরার সময় পানিতে ডুবে তিনি নিখোঁজ হন।

এদিকে নিখোঁজের খবর পেয়ে প্রথমে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেনের নেতৃত্বে ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েছে। এরপর দুপুরে রংপুর থেকে আরও একটি ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেন। ওই ডুবুরি দলের প্রধান গোলাম মোস্তফা বলেন, দুপুর হতে বিকেল সোয়া ৪টা এখন পর্যন্ত পাঁচ ঘণ্টার উদ্ধার অভিযানে নিখোঁজ যুবকের খোঁজ মেলেনি। এখনো উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

Place your advertisement here
Place your advertisement here