• বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২০ ||

  • কার্তিক ১৩ ১৪২৭

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪২

সর্বশেষ:
কর্মকর্তাদের বদলির কারণে উন্নয়ন যেন বাধা না পায়: প্রধানমন্ত্রী প্রবাসীদের পুনর্বাসনে ৭০০ কোটি টাকার তহবিল গঠন করবে সরকার রেলে গতি বাড়াতে যুক্ত হচ্ছে ১১শ` কোটি টাকার বগি ও ইঞ্জিন দেশের মানুষকে খাদ্য নিরাপত্তা দিয়ে স্বস্তিতে রাখতে চায় সরকার দেশের সব নাগরিককে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে সরকার

লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুলাই ২০২০  

Find us in facebook

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের নিকট ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। শনিবার রাত সোয়া ১১ টার দিকে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে। এতে ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। দীর্ঘ ৯ ঘণ্টা চেষ্টার পর রবিবার সকাল সোয়া ৮টায় উদ্ধার কাজ সম্পন্ন হয়। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি শনিবার রাত সোয়া ১১টার দিকে স্টেশন থেকে দেড় শ মিটার পশ্চিমে লাইনচ্যুত হয়। 

এ ঘটনায় ঢাকার সাথে উত্তর ও দক্ষিন-পশ্চিমাঞ্চলেন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রবিবার সকাল সোয়া ৮টায় তিনটি বগি ও ইঞ্জিন উদ্ধারের কাজ সম্পন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের পর ট্রায়াল শেষে ট্রেন চলাচল শুরু হবে।

Place your advertisement here
Place your advertisement here