গোবিন্দগঞ্জে বিষাক্ত মদ পানে দুই যুবকের মৃত্যু
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ জুলাই ২০২১
Find us in facebook
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিষাক্ত মদ পান করে দুই যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার (২৩ জুলাই) দুপুর এবং বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে তাদের মৃত্যু হয়।
তারা হলেন পৌর শহরের চকগোবিন্দ পাঠানপাড়ার আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান সোহাগ (৩২) এবং চকগোবিন্দ ঝিলপাড় এলাকার মোশারফ হোসেনের ছেলে তৌফিকুজ্জামান সৈকত (৩০)।
স্থানীয়দের অভিযোগ, ওই দুই যুবক বৃহস্পতিবার রাতে বন্ধুদের নিয়ে মদ পান করেন। এর কয়েক ঘণ্টা পর তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। রাতে সৈকতকে স্থানীয় হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। অন্যদিকে শুক্রবার দুপুরের দিকে বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসান সোহাগ মারা যান।
এছাড়া মদ পানে রানা, বাঁধন সরকার, বাপ্পী, রানা মিয়া ও অভি নামে অপর পাঁচ যুবক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, সোহাগ, সৈকত ও রানা নামে তিন যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অ্যালকোহল জাতীয় কিছু পান করার ফলে তারা অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাদের বগুড়া ও রংপুরে পাঠানো হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তাজুল ইসলাম বলেন, মৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। মৃত ও অসুস্থদের পরিবারগুলো ঘটনার কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
- রংপুরে আগুনে পুড়ে যাওয়া স্থান পরিদর্শনে রসিক মেয়র
- লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কুড়িগ্রামে জরিমানা অব্যাহত
- লকডাউনের ৪র্থ দিনে দিনাজপুরে তিনটি মার্কেট সিলগালা
- উলিপুরে রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে নারীর মৃত্যু
- বিএনপির পরিকল্পিত লকডাউনটা কি? প্রশ্ন রেখেছেন হাছান মাহমুদ
- গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৬ জনের মৃত্যু
- তেঁতুলিয়ায় নদীতে শখের বশে জাল ফেলে ২৮ কেজি ওজনের বাঘাইড়
- আজও স্বামী-সন্তানের সন্ধান পাননি উলিপুরের রাবেয়া
- ঠাকুরগাঁওয়ের জাদুঘরে থরে থরে সাজানো আছে শতাধিক নদীর পানি
- নীলফামারীতে একদিনে নতুন করে আরও ৭৫ জন করোনা আক্রান্ত
- করোনা: গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ১৬ মৃত্যু, শনাক্ত ৬৭৮
- বিধিনিষেধ অমান্য করায় নীলফামারীতে ৫২ মামলা
- বাংলাদেশের বিনিয়োগ বাড়াতে চায় জাপান: রাষ্ট্রদূত নাওকি
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ২৪৭ জনের মৃত্যু, শনাক্ত ১৫১৯২
- ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন
- করোনা রোধে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ
- সরকারের একমাত্র উদ্দেশ্য মানুষের কল্যাণ করা: ওবায়দুল কাদের
- তারেককে বাদ দিয়ে দল গোছাতে খালেদার মত
- করোনা প্রতিরোধে গ্রাম পর্যায়ে মনিটরিং বাড়াতে হবে: হুইপ ইকবালুর
- ‘চার হাজার টনের ফেরি আঘাত করলেও পদ্মাসেতুর ক্ষতি হবে না’
- দিনাজপুরের রাজবাড়ি চত্বরে ধুমধাম করে ব্যাঙের বিয়ে
- এখনই গার্মেন্টস খোলার কোনো চিন্তা নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- দেশে নতুন করে আরও তিনটি উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার
- ৪৪ হাজার মার্কিন ডলার ইউনিসেফকে দিলো বাংলাদেশি গেমিং দল
- জনপ্রশাসন পদক পাচ্ছে ৩৫ সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠান
- ১৯ দিনে দেশে ১৫৫ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা
- ২৬ জুলাই ১৯৭১: লন্ডনে স্বাধীন বাংলাদেশের ডাক টিকিট উন্মোচন
- করোনা রোধে সশস্ত্র বাহিনীসহ সকলকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
- গ্রেফতার-জরিমানায় চলছে কঠোর লকডাউনের চতুর্থ দিন
- লালমনিরহাটে করোনায় আরো ৪ জনের মৃত্যু
- মহামারিতেও থেমে নেই স্বপ্নের ২য় তিস্তা সেতুর কাজ
- রংপুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর ৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
- আশ্রয়ণ প্রকল্পে গাফিলতির ঘটনায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি
- করোনা দুর্যোগে ভিজিএফ’র চাল পাচ্ছেন রংপুরে সোয়া ৪ লাখ মানুষ
- ১২ লাখ ওন বেতনে বাংলাদেশি ইমাম নেবে কোরিয়া
- রংপুরে সীমিত পরিসরে লকডাউন শুরু
- রমেকে করোনা রোগীর চাপে আরও ৫০ শয্যা বৃদ্ধি
- করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে- প্রধানমন্ত্রী
- কোভিড-১৯ নিয়ন্ত্রণে লালমনিরহাটে জেলা প্রশাসনের অভিযান
- রংপুরে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে পুলিশ
- জাপান থেকে মেট্রোরেলের আরো দুই সেট ট্রেন দেশে এসে পৌঁছেছে
- ঈদে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী
- কুড়িগ্রামে নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
- ঈদুল আজহা উপলক্ষে ২২০০ পরিবারের মাঝে চাল বিতরণ
- একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমনি
- ‘সেনা কমান্ডে নিরপেক্ষতার সঙ্গে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করুন’
- রংপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে ভলান্টিয়ার চিকিৎসক
- পঞ্চগড়ে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু
- প্রেমের টানে ভারত থেকে রংপুরে তরুণী



