ব্রেকিং:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৪ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জনের। দিনাজপুরে গত ২৪ ঘন্টায় ৭ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৩৫ জনে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ৮ ১৪২৭

  • || ০৬ সফর ১৪৪২

সর্বশেষ:
ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছে বিএনপি’ ‘জলবায়ু সমস্যা থেকে কেউ দীর্ঘমেয়াদে পালিয়ে থাকতে পারবে না’ দিনাজপুরে মধ্যপাড়া খনিতে তিন শিফটে পাথর উত্তোলন শুরু মাল্টা চাষে সফল ঠাকুরগাঁওয়ের চাষিরা
৬৯

করোনা ভাইরাসের গুজব: রাজধানীতে আটক ৫

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

‘করোনাভাইরাস দেশে ছড়িয়ে পড়েছে এবং এতে আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে’ এমন গুজব ছড়ানোর অভিযোগে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। আটকরা সন্ত্রাস দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)’র সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগে আছেন।

এদের মধ্যে দৈনিক খবর, টুইটবাংলা ডটকম, অন্য আলো, শেখ রানা (ফেসবুক আইডি), এমএ হাসনাত জামিল (ফেসবুক আইডি) সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের উপ-কমিশনার (ডিসি) এ এফ এম আল-কিবরিয়া। বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়।

Place your advertisement here
Place your advertisement here
নগর জুড়ে বিভাগের পাঠকপ্রিয় খবর