চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২২ মে ২০২১
Find us in facebook
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এজন্য সরকার তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং জামানতবিহীন ব্যাংক ঋণের সুযোগ দিচ্ছে।
শনিবার (২২ মে) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে গেছে। আমাদের লক্ষ্য ছিলো বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। আমরা ৯৬ সালে যখন ক্ষমতায় আসি ৯৮ সালে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি। দ্বিতীয়বার যখন সরকারে আসি তখনও আমাদের লক্ষ্য পুরণ করি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে পুষ্টিটা যাতে যোগ হয় সেই পদক্ষেপ আমরা নিই।
শেখ হাসিনা বলেন, ৯৬’ সাল থেকে এ পর্যন্ত যখনই ক্ষমতায় এসেছি আমরা আমাদের যুবকদের ট্রেনিং দেওয়া, সুযোগ সৃষ্টি করা, জলাধারগুলো সংষ্কার করা, মাছ উৎপাদন যাতে বৃদ্ধি হয় সেই ব্যবস্থা করেছি। একইসাথে যাতে গবেষণা করে মাছের উৎপাদন বৃদ্ধি করা, কৃত্রিম প্রজননের ব্যবস্থা করা; যাতে মাছের উৎপাদন বৃদ্ধি পায়।
খাদ্য তালিকায় আমাদের সবচেয়ে নিরাপদ পুষ্টি মাছই দেয় মন্তব্য করে তিনি বলেন, একজন মানুষ যদি প্রতিদিন ৬০ গ্রাম মাছ খেতে পারে তাহলে তার জন্য সেটি যথেষ্ট। সেই সুযোগটা সৃষ্টি হচ্ছে। সেই সাথে সাথে আমরা ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করছি।
আমি বলবো যে কোনো তরুণ লেখাপড়া শিখে চাকরির পেছনে না ছুটে নিজেরাই যদি মৎস্য খামার করে, মাছ উৎপাদন করে এবং সেটা যদি বিক্রি করে তাহলে ভালো পয়সা পেতে পারে। তাই তিনি তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।
সারা দেশে একশ’টি অর্থনৈতিক অঞ্চল করে দেওয়ার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, এই অঞ্চলে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা। সেখানেও এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা যায়। সেখানে মাছ এবং মৎস্যজাত যে কোনো পণ্য প্রক্রিয়াজাত ও বাজারজাত করতে পারে। সেই সুযোগটিও সৃষ্টি হচ্ছে।
সরকার যুব সমাজের জন্য কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখান থেকে তারা জামানত ছাড়া ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে পারে।
নদ-নদী, জলাধার সংরক্ষণে সরকারের নেওয়া উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, এখানে যাতে আরও বেশি মাছ উৎপাদন হয় সেই ব্যবস্থা করছি। মাছের উৎপাদন আগে যেখানে ২৭ লাখ মেট্রিক টন ছিলো, সেখানে এখন প্রায় ৫০ লাখ মেট্রিক টনের কাছাকাছি উৎপাদন শুরু হয়েছে। ইলিশ উৎপাদনে আমরা বিশ্বের এক নম্বর দেশ।
খাদ্য নিরাপত্তার পর পুষ্টির নিরাপত্তা বিষয়ে পদক্ষেপ নেওয়ার কারণে এখন মানুষ পুষ্টিহীনতায় ভুগছে না উল্লেখ করে সরকার প্রধান বলেন, খাদ্য তালিকায় শুধু ভাত নয়, শাকসবজি, মাছ ফলমূল থাকতে হবে যাতে পুষ্টিগুণ থাকে।
এ সময় সংগঠনকে আরও সংগঠিত করা এবং যুব সমাজ যাতে মৎস উৎপাদনে উৎসাহিত হয় সেজন্য প্রয়োজনীয় কর্মসূচি নিতে মৎসজীবী লীগের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সভানেত্রী।
দেশে মৎস্য খাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে জানিয়ে তা কাজে লাগানোর পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, ট্রেনিং, ব্যাংক ঋণ; সব ধরনের সুযোগ সরকার তৈরি করে দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে দিয়েছেন। যে আদর্শ ও নীতি নিয়ে দেশ স্বাধীন করেছেন সেই নীতি ও আদর্শ নিয়ে দেশ এগিয়ে যাবে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এই দেশকে সবদিক দিয়ে উন্নত সমৃদ্ধ জাতির পিতার সোনার বাংলা হিসেবে গড়ে তুলবো।
মৎস্যজীবী লীগের সভাপতি সায়ীদুর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যকরী সদস্য শাহাবুদ্দীন ফরাজী, এবএম রিয়াজুল কবির কাওছার এবং মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শেখ আজগর লস্কর।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



