‘উচ্চ ধাপে’ নির্ধারণ হচ্ছে প্রাথমিক শিক্ষকদের বেতন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩০ জুলাই ২০২০
Find us in facebook
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন উচ্চ ধাপে নির্ধারণ হচ্ছে । এ বিষয়ে দ্রুতই আদেশ জারি করবে অর্থ বিভাগ।
গতকাল বুধবার (২৯ জুলাই) এ নিয়ে অর্থ বিভাগের সচিবের সঙ্গে তার কথা হয়েছে জানান আকরাম-আল-হোসেন ।
শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করা হলেও নিম্ন ধাপে বেতন নির্ধারণের কারণে বেতন ফিক্সেশন করার সময় অনেকের বেতন কমে যাচ্ছে। এজন্য মাঠ পর্যায়ে শিক্ষকদের মধ্যে হতাশা ও অসন্তোষ তৈরি হয়। এ বিষয়টির সমাধান করতে ২৮ জুলাই অর্থ সচিবকে চিঠি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সেই চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড-১৪ (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং বেতন গ্রেড-১৫ (প্রশিক্ষণবিহীন) থেকে গ্রেড-১৩ তে উন্নীত করা হয়। আর প্রধান শিক্ষকদের বেতন গ্রেড-১২ থেকে গ্রেড-১১ তে উন্নীত করা হয়।
‘কিন্তু শিক্ষকদের বর্তমান মূল বেতনের নিম্ন ধাপে বেতন নির্ধারণের কারণে অনেক শিক্ষকের বেতন কমে যাচ্ছে। এতে তারা বেতন বৈষম্যের স্বীকার হচ্ছেন, সে কারণে মাঠ পর্যায়ে বেতন ফিক্সেশন হচ্ছে না। ’
চিঠিতে বলা হয়, সারা দেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন লাখ ৫৪ হাজার ৭৭২ জন শিক্ষক রয়েছেন। শিক্ষকদের বেতন উন্নীতকরণ শিক্ষা ক্ষেত্রে একটি যুগান্তকারী সিদ্ধান্ত হওয়া সত্ত্বেও বর্তমান মূল বেতনের নিম্ন ধাপে বেতন নির্ধারণের কারণে মাঠ পর্যায়ে শিক্ষকদের মধ্যে হতাশা ও অসন্তোষ বিরাজ করছে। ফলে সরকারির ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পরিবর্তে ক্ষুণ্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এতে আরও বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের অধীন কানুনগো/উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদধারীদের উন্নীত বেতন স্কেলে বেতন নির্ধারণে এরূপ সমস্যার ক্ষেত্রে অর্থ বিভাগ ২০১৯ সালের ১১ নভেম্বর সংশ্লিষ্ট স্কেলের উচ্চধাপে বেতন নির্ধারণ করে বৈষম্য নিরসনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই নির্দেশনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য হলে মাঠ পর্যায়ে শিক্ষকদের মধ্যে সৃষ্ট অসন্তোষ নিরসন হবে মর্মে প্রতীয়মান হয়।
‘এমতাবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীন কানুনগো/উপসহকারী সেটেলমেন্ট অফিসার পদধারীদের মতো সংশ্লিষ্ট বেতন স্কেলের উচ্চধাপে বেতন নির্ধারণে অর্থ বিভাগ জারি করা পত্রের অনুরূপ নির্দেশনার জন্য অনুরোধ করা হলো। ’
এ নিয়ে বুধবার (২৯ জুলাই) গণশিক্ষা সচিব অর্থ সচিবের সঙ্গে কথা বলেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। পরে আকরাম-আল-হোসেন ফেসবুকেও এ নিয়ে একটি বার্তা দিয়েছেন।
সেখানে প্রাথমিক ও গণশিক্ষার সচিব লিখেছেন, ‘… আজ অর্থ বিভাগের সচিবের সঙ্গে আপনাদের উচ্চ ধাপে বেতন নির্ধারণের বিষয়ে কথা বলেছি। তিনি উচ্চ ধাপে আপনাদের বেতন নির্ধারণ হবে মর্মে আমাকে কথা দিয়েছেন এবং খুব দ্রুত জিও জারি করবেন বলে আমাকে জানিয়েছেন। এটি একটি বিশাল অর্জন। ’
- দিনাজপুরে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৭ টাকা
- ইতিহাসের সর্বোচ্চ বৈদেশিক সাহায্য পেয়েছে বাংলাদেশ
- ‘আন্তর্জাতিক ক্রেতারা আশাবাদের জোগান দিচ্ছেন’
- রমেকে আরো নতুন ৬১ জনের করোনা শনাক্ত
- রংপুরে বঙ্গমাতা’র জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ
- পঞ্চগড়ে বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
- বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় সেলাই মেশিন বিতরণ
- বঙ্গমাতা’র জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সেলাই মেশিন বিতরণ
- লালমনিরহাটে বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
- পঞ্চগড়ে বঙ্গমাতা’র জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
- আদিবাসী ইস্যুকে পুঁজি করে পর্দার আড়ালে চলছে ষড়যন্ত্র!
- আদিবাসীতে বিতর্ক: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি
- আদিবাসী দাবি করার নেপথ্যে যত কারণ
- উপজাতিদের আদিবাসী বলা বন্ধ করতে হবে
- আদিবাসী ইস্যু এক নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত!
- নীলফামারীতে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
- কাল অনলাইনে শুরু একাদশের ভর্তি: যেভাবে আবেদন করবেন
- বন্যার্তদের মাঝে ১১ হাজার ৩৩৬ টন চাল বিতরণ করেছে সরকার
- করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ৩২, শনাক্ত ২৬১১
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার উদ্যোগ নিয়েছে ভারত
- বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব: একজন মহীয়সী নারী
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দুর্গম দ্বীপেও উচ্চগতির ইন্টারনেট
- ‘ফজিলাতুন্নেসা মুজিবের আত্মত্যাগের বার্তা ছড়িয়ে দিতে হবে’
- ফজিলাতুন্নেছা মুজিব বাঙালি নারী সমাজের প্রেরণার উৎস: রাষ্ট্রপতি
- ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর: প্রধানমন্ত্রী
- অশ্রুঝরা আগস্ট: বঙ্গবন্ধু ছিলেন কৃষকের আপনজন
- নিদ্রাহীনতা থেকে পরিত্রাণের মোক্ষম উপায়
- হাকিমপুরকে মাদকমুক্ত করার চ্যালেঞ্জ নবাগত ওসির
- ছাগলের খামার করাই স্বপ্ন ছিল যার!
- করোনা: ‘অ্যাটাক রেট’ সবচেয়ে বেশি ঢাকায়, কম রংপুরে
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- বুড়িমারী স্থলবন্দরে আজ থেকে বাণিজ্য কার্যক্রম চালু
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- অর্থনৈতিক নিরাপত্তায় নবম স্থানে বাংলাদেশ
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার দেবে বাংলাদেশ
- ঠাকুরগাঁওয়ে রত্নাই সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির লাশ
- বিশ্বব্যাপী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা চলছে


