• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
ময়েজউদ্দিনের বর্ণাঢ্য কর্মময় জীবন তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উৎসাহিত করবে- প্রধানমন্ত্রী দুর্গাপূজায় গুজব ঠেকাতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির দুপুরের মধ্যেই ৬০ কিলোমিটার বেগে ঝড়, নদীবন্দরে সতর্কতা পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন মায়ের হাতের সঙ্গে বাঁধা ছিল ২ ছেলের মরদেহ

চেলসিতে যাচ্ছেন দিবালা!

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মে ২০২৩  

Find us in facebook

নতুন মৌসুমে দল ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে চেলসি। এর অংশ হিসেবে প্রথমে আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোকে কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে তারা। সবকিছু ঠিক থাকলে চলতি সিজন শেষেই ব্লুজদের দায়িত্ব নেবেন তিনি। 

এরই মধ্যে নিজের পরিকল্পনা সাজাতে শুরু করেছেন পচেত্তিনো। শুরুতেই স্বদেশী তারকা পাওলো দিবালাকে ডেরায় টানতে চাচ্ছেন ৫১ বছর বয়সী ফুটবল ব্যক্তিত্ব। খেলাধুলা বিষয়ক জনপ্রিয় সংবাদমাদ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, আগামী মৌসুমে চেলসির ম্যানেজার হিসেবে যোগ দিচ্ছেন পচেত্তিনো। পরবর্তী সিজনে রোমা থেকে দিবালাকে স্ট্যামফোর্ড ব্রিজে আনতে চাচ্ছেন তিনি। ফিচাজেসের প্রতিবেদন অনুযায়ী, দিবালার দলবদল ক্লজ মাত্র ১২ মিলিয়ন ইউরো। এ অর্থই তাকে কিনতে চেলসিকে উৎসাহিত করছে।

২০১৫ থেকে ২০২২ পর্যন্ত জুভেন্টাসে খেলেন দিবালা। ক্যারিয়ারের সোনালি সময় সেখানে কাটিয়েছেন তিনি। বর্তমানে রোমাতেও খারাপ করছেন না ২৯ বছর বয়সী ফরোয়ার্ড। দিবালার সামর্থ, সক্ষমতা ও প্রতিভা সম্পর্কে বেশ ভালোভাবেই জানা পচেত্তিনোর। মূলত চেলসিতে সেটাই কাজে লাগাতে চাচ্ছেন তিনি।

Place your advertisement here
Place your advertisement here