নেতা নির্বাচনে ইসলামের দিক-নির্দেশনা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৫ মে ২০২৩
Find us in facebook
আরবি ভাষার বিশিষ্ট অভিধান ‘লিসানুল আরবে’ বলা হয়েছে, ‘মানুষ যার অনুসরণ করে, তাকে ইমাম বলে’। ইমাম একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে নেতা, এর বহুবচন হচ্ছে, ‘আইম্মাহ’-ইমামগণ।
মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার একমাত্র মনোনীত ধর্ম ইসলামে মানুষের ইহলৌকিক ও পারলৌকিক জীবনের প্রতিটি স্তরের দিক-নির্দেশনা পুঙ্খানুপুঙ্খরূপে দিয়েছেন।
যেমন- আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে পরামর্শভিত্তিক যেকোনো ধরনের কাজ সুষ্ঠুভাবে আঞ্জাম দিতে বলেছেন। এক হাদিসে রাসূল (সা.) বলেন, ‘তোমরা যদি তিনজনও থাকো তবে একজনকে আমির বা নেতা নির্বাচন করে নাও’।
রাসূল (সা.) আরো বলেছেন, ‘স্বেচ্ছায় নেতৃত্ব গ্রহণ করো না। তাহলে তোমার উপর আল্লাহর রহমত থাকবে না’।
আরেক হাদিসে বলেছেন, যে নেতার ওপর তার জনগণ অসন্তুষ্ট, তার ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট’। (সুনানে দারেমি, হাদিস নম্বর : ২৫৩)
অন্য হাদিসে বলেন, নেতা হবার যোগ্য সেই, যে সবচেয়ে ভালো কোরআন জানে, তারপর হাদিস জানে এবং সর্বোপরি সে হয় চরিত্রবান। যার সমাজ গঠনে ভূমিকা বেশি, সে অগ্রগণ্য। যে প্রবীণ, সে অগ্রগণ্য।
বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কর্তৃক নির্বাচিত। তিনি ইসলামের সর্বপ্রথম রাষ্ট্রনায়ক। তার ওফাতের পর ইসলামের প্রথম চার খলিফা গ্রহণযোগ্যভাবে নির্বাচিত হয়েছিলেন।
যেমন- রাসূল (সা.) এর মৃত্যুর পর জনগণ হজরত আবু বকর (রা.)-কে নির্বাচিত করেন। আবু বকর (রা.) এর মৃত্যুকালে তিনি হজরত ওমর (রা.)-কে মনোনীত করেন এবং জনগণের কাছ থেকে এ সম্পর্কে মতামত নেন। জনগণ তার সঙ্গে একমত হলে তিনি ওমর (রা.)-কে খিলাফতের দায়িত্ব বুঝিয়ে দেন।
মৃত্যুকালে হজরত ওমর (রা.)-কে পরবর্তী খলিফা মনোনীত করতে বলা হয়, তিনি ছয়জনের একটি তালিকা দেন এবং যোগ্য লোককে জনসমর্থনভিত্তিতে নির্বাচিত করতে বলেন। তখন একটি নির্বাচন কমিশনের মতো কাজ করেন, আব্দুর রহমান ইবনে আউফ (রা.)। তিনি অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে হজরত ওসমান (রা.)-কে খলিফা নির্বাচিত করেন।
ওসমান (রা.) এর শাহাদতের পর জনগণের অনুরোধে হজরত আলী (রা.) খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন।
এখনকার দিনের মতো তখন পাঁচ বছর পরপর নির্বাচন হতো না। বরং একজন খলিফার মৃত্যুর পরই অন্যজন দায়িত্ব গ্রহণ করতেন। ইসলামের মূলনীতি হলো, আল্লাহ তাআলা তার রাসূল (সা.) যা করতে নিষেধ করেননি এবং শরিয়তের কোনো বিষয়ের সঙ্গে তা কোনো বিরোধও রাখে না, তা বৈধ ও জায়েজ।
সে দৃষ্টিকোণ থেকে ইসলামি বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, নেতা নির্বাচনের বর্তমান পদ্ধতি বৈধ ও গ্রহণযোগ্য। তবে তারা বিভিন্ন গবেষণা করে কিছু কিছু দিক পরিবর্তন করার কথা বলেছেন। যেমন-
> যারা স্বপ্রণোদিতভাবে নেতা হতে চায়, তাদের পরিত্যাগ করা।
> জনগণ সমর্থিত ও গ্রহণযোগ্যদের বাছাই করে নেওয়া।
> রাষ্ট্র, সমাজ ও অন্যান্য দায়িত্ব পালন ও পরিচালনা একটি আমানত। এসব পরিচালনার জন্য লালায়িত হওয়া যাবে না। বরং দায়িত্ব এসে পড়লে সুচারুভাবে পালন করা জরুরি।
> নির্বাচনে ব্যয়বাহুল্যতা না রাখা। জনগণের ভোট গ্রহণের ক্ষেত্রে নির্বাচন কমিশন সব ধরনের ব্যয়ভার বহন করা। কেউ নির্বাচিত হওয়ার জন্য অনর্থক ব্যয় না করা।
> শক্তিশালী বিচারব্যবস্থা থাকা। যাতে সরকারের যেকোনো অন্যায় পদক্ষেপকে চ্যালেঞ্জ করা যায় এবং সরকারি যেকোনো কর্মকর্তা ও কর্মচারীকে শাস্তির আওতায় নিয়ে আসা যায়।
> নির্বাচন কমিশন নিরপেক্ষ ও সৎ হওয়া।
> প্রার্থী অবশ্যই ধর্মীয় ও জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়া।
> সর্বোপরি জনগণ সৎ এবং যোগ্য লোককে নির্বাচন করা এবং সততা, ধর্মপরায়ণতা ও নিষ্ঠার মাপকাঠিতে জনগণও উত্তীর্ণ হওয়া।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


