গাইবান্ধায় ৫২ প্রার্থীর মধ্যে ১৮ জনের মনোনয়নপত্র বৈধ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩
Find us in facebook
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগেরসহ মোট ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে সবকটিতে নৌকার প্রার্থীসহ ১৮ জনের মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৬ জনের বাতিল ও ১৮ জনের মনোনয়নপত্র স্থগিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
রবিবার (৩ ডিসেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় ঘোষণা করেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক কাজি নাহিদ রসুল।
জানা যায়, দাখিল করা মনোনয়নপত্রে হলফনামায় তথ্য গোপন, নমুনা ভোটারের স্বাক্ষর ও তথ্যের গড়মিলসহ বিভিন্ন কারণে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল এবং ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়। বাতিলদের মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের হাফিজার রহমান সরদার, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্যাহ নাহিদ নিগার, এ বি এম মিজানুর রহমান ও মোস্তফা মহসিন।
গাইবান্ধা-০২ (সদর) আসনে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন, কৃষক শ্রমিক জনতা লীগের আবু তাহের সায়াদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবীর ও তার স্ত্রী মাসুমা আখতার, স্বতন্ত্র প্রার্থী রকিবুল ইসলাম ও সাজেদুর রহমান।
গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন- জাসদের এসএম খাদেমুল ইসলাম খুদি ও স্বতন্ত্র ইঞ্জিনিয়ার আবু জাফর তৈয়ব জাহিদ নিউ।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন- এনপিপির রুমি আকরাম, স্বতন্ত্র শ্যামলেন্দু মোহন রায় ও জাহাঙ্গীর হোসেন।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন, প্রয়াত ডেপুটি স্পিকারের মেয়ে স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী ও এইচ এম এরশাদ।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব বলেন, এক শতাংশ ভোটারের ক্রটিপূর্ণ স্বাক্ষর, ঋণ খেলাপি, তথ্য গোপনসহ নানা কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, গাইবান্ধা জেলার ৫টি আসনে ৭টি উপজেলার ৮১ টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ৬৪৬ টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই ৫টি আসনে ২০ লাখ ৫২ হাজার ৬৯৮টি ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ১১ হাজার ৫৬৮ জন এবং নারী ১০ লাখ ৪১ হাজার ১৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১১ জন।
- সর্দি-কাশি মোকাবেলায় খাদ্য উপকরণ
- বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চাই: রজত মিশ্র
- ‘পণ্য মজুদ করে বাজার অস্থিতিশীল করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা’
- ৩৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি
- ট্রাক মালিকের গলা চেপে ধরায় সড়কে ব্যারিকেট
- বয়স ৩২ বছর হলেও দেখতে হুবহু শিশুর মতো, উচ্চতা ৩ ফুট
- মুক্ত আকাশে ডানা মেলার অপেক্ষায় ১০ শকুন
- বয়স বাড়ুক ক্যালেন্ডারে, চেহারায় না
- `স্বাস্থ্য খাত নিয়ে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ করতে চাই`
- ঋতু বদলের খাদ্যাভ্যাস
- ‘শুধু সীমান্ত নয়, যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী’
- ওজন বাড়ার ঝুঁকিতে থাকেন হাঁপানি রোগীরা
- ৫ লাখ শিশুকে সাঁতার শেখানো হয়েছে: প্রতিমন্ত্রী
- ইন্দো-বাংলাদেশ স্কাউট ক্যাম্পে সুযোগ পেলেন কুবির মাহবুবা
- আন্দোলনে ব্যর্থতায় বিএনপির সাংগঠনিক শাস্তি শুরু
- জেলা প্রশাসকদের সমন্বয়ে বাঁধ নির্মাণের কাজ করা হবে: জাহিদ ফারুক
- পদ না পেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
- বহুমুখী পাট পণ্য উৎপাদনে আরো বৈচিত্র্য আনতে হবে: নানক
- কুয়াকাটা পর্যন্ত রেলপথ করা হবে: রেলমন্ত্রী
- সিদ্ধান্তহীনতায় ভুগছে বিএনপি
- তারবিহীন ব্রডব্যান্ড চালু করবে মোবাইল অপারেটররা
- `জাতীয় অভিযোজন পরিকল্পনায় স্বাস্থ্য বিষয় অন্তর্ভুক্ত হবে`
- তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা শেষ পর্যায়ে: নৌপ্রতিমন্ত্রী
- অসাম্প্রদায়িক চেতনা বিএনপি-জামায়াত মেনে নিতে পারে না: নাছিম
- যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- চট্টগ্রামে সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে
- চট্টগ্রামে সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে
- সেবক হয়ে জেলা প্রশাসকদের কাজ করে যেতে হবে : স্পিকার
- অতিরিক্ত ক্লাস না করায় শিক্ষার্থীকে গুলি, সেই শিক্ষক আটক
- দেশে ডেঙ্গু আক্রান্ত আরো ১০
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- ঢাকায় ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারকে অব্যাহতি
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- ১২ বছরে প্রাথমিকে ২ লাখ ৩৮ হাজার শিক্ষক নিয়োগ
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- সেবক হয়ে জেলা প্রশাসকদের কাজ করে যেতে হবে : স্পিকার
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শুরু হবে যখন
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- মধ্যপন্থা: মুমিনের বৈশিষ্ট্য



