শীত নামেনি পঞ্চগড়েও
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩
Find us in facebook
হেমন্তের হিমশীতল বাতাস নেই। নেই রাতের ঘন কুয়াশাও। সকাল হতে না হতেই রোদের তীব্রতা। আবহাওয়ার এই বিরূপ আচরণে উত্তরের জেলা পঞ্চগড়ে এখনো শীতের তীব্রতা শুরু হয়নি। সপ্তাহজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে, রাতে তাপমাত্রা কমলেও কয়েক বছরের তুলনায় এবার শীতের অনুভূতি কম। বর্তমানে দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রিতে ওঠানামা করছে। রাতে ১৩ থেকে ১৪ ডিগ্রিতে নেমে আসে সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অফিস সূত্র জানায়, সোমবার সকালে তেঁতুলিয়ায় সর্বোচ্চ ৩০ এবং সর্বনিম্ন ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গত বছর ডিসেম্বরের শুরু থেকেই সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। দিনের এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ থেকে ২৯ ডিগ্রিতে নানায় শীতের তীব্রতা অনুভূত হতো। কিন্তু বর্তমানে ঘন কুয়াশা এবং হিমশীতল বাতাস না থাকায় রাতে তাপমাত্রা কমে গেলেও তেমন শীত লাগে না। দিনে রোদের কারণে বেশ গরম অনুভূত হচ্ছে।
এদিকে শীতের শুরু থেকে দিনের তাপমাত্রা বেশি থাকায় গরম কাপড়ের ব্যবসায়ীদের ব্যবসায় মন্দা চলছে। তারা চাহিদামতো ক্রেতা পাচ্ছেন না। ফুটপাতের পুরোনো ও গরম কাপড় ব্যবসায়ীরা অলস সময় পার করছেন। দিনে গরম এবং রাতে শীতের বৈরী আবহাওয়ার কারণে বেড়েছে শীতজনিত রোগবালাই। পঞ্চগড় আধুনক সদর হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
শহরতলির কামাতপাড়া মহল্লার সবজিচাষি রিয়াজুল ইসলাম বলেন, এই সময় গত বছরও অনেক শীত ছিল। এবার শীত নেই বললেই চলে। রাতে কিছুটা ঠান্ডা মনে হলেও দিনে প্রচণ্ড গরম থাকে। ফ্যান চালাতে হয়। এবার শীত কম কেন সেটা আমরা জানি না।
উপজেলা সদরের হাফিজাবাদ এলাকার কৃষি শ্রমিক রবিউল বলেন, কয়েক দিন ধরে সন্ধ্যার পর বেশ ঠান্ডা লাগে। সকালে মাঠে কাজ করতে গেলেও মনে হয় শীত নেমে গেছে। কিন্তু সকাল ৭-৮টার মধ্যে সূর্য ওঠে যায়। দুপুরের দিকে গরমে থাকা যায় না। গত বছর এই সময়ে অনেক ঠান্ডা ছিল। এবার মনে হয় শীত আসতে আরও দেরি আছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. মনোয়ার ইসলাম বলেন, প্রতি বছর এই সময় শীতজনিত রোগের প্রকোপ দেখা দেয়। এবারও শীতের শুরু থেকেই এমন রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, চলমান নিম্নচাপের জন্য বর্তমানে আকাশ পরিষ্কার। দু-তিনদিন ধরে কোনো কুয়াশা নেই। কুয়াশা না থাকার কারণে রাতে তাপমাত্রা কমে যাচ্ছে। আর দিনে সূর্যের তাপ সরাসরি শরীরে লাগার কারণে গরম অনুভূত হচ্ছে। তবে ডিসেম্বরের শেষ দিকে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে।
- সর্দি-কাশি মোকাবেলায় খাদ্য উপকরণ
- বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চাই: রজত মিশ্র
- ‘পণ্য মজুদ করে বাজার অস্থিতিশীল করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা’
- ৩৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি
- ট্রাক মালিকের গলা চেপে ধরায় সড়কে ব্যারিকেট
- বয়স ৩২ বছর হলেও দেখতে হুবহু শিশুর মতো, উচ্চতা ৩ ফুট
- মুক্ত আকাশে ডানা মেলার অপেক্ষায় ১০ শকুন
- বয়স বাড়ুক ক্যালেন্ডারে, চেহারায় না
- `স্বাস্থ্য খাত নিয়ে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ করতে চাই`
- ঋতু বদলের খাদ্যাভ্যাস
- ‘শুধু সীমান্ত নয়, যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী’
- ওজন বাড়ার ঝুঁকিতে থাকেন হাঁপানি রোগীরা
- ৫ লাখ শিশুকে সাঁতার শেখানো হয়েছে: প্রতিমন্ত্রী
- ইন্দো-বাংলাদেশ স্কাউট ক্যাম্পে সুযোগ পেলেন কুবির মাহবুবা
- আন্দোলনে ব্যর্থতায় বিএনপির সাংগঠনিক শাস্তি শুরু
- জেলা প্রশাসকদের সমন্বয়ে বাঁধ নির্মাণের কাজ করা হবে: জাহিদ ফারুক
- পদ না পেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
- বহুমুখী পাট পণ্য উৎপাদনে আরো বৈচিত্র্য আনতে হবে: নানক
- কুয়াকাটা পর্যন্ত রেলপথ করা হবে: রেলমন্ত্রী
- সিদ্ধান্তহীনতায় ভুগছে বিএনপি
- তারবিহীন ব্রডব্যান্ড চালু করবে মোবাইল অপারেটররা
- `জাতীয় অভিযোজন পরিকল্পনায় স্বাস্থ্য বিষয় অন্তর্ভুক্ত হবে`
- তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা শেষ পর্যায়ে: নৌপ্রতিমন্ত্রী
- অসাম্প্রদায়িক চেতনা বিএনপি-জামায়াত মেনে নিতে পারে না: নাছিম
- যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- চট্টগ্রামে সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে
- চট্টগ্রামে সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে
- সেবক হয়ে জেলা প্রশাসকদের কাজ করে যেতে হবে : স্পিকার
- অতিরিক্ত ক্লাস না করায় শিক্ষার্থীকে গুলি, সেই শিক্ষক আটক
- দেশে ডেঙ্গু আক্রান্ত আরো ১০
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- ঢাকায় ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারকে অব্যাহতি
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- ১২ বছরে প্রাথমিকে ২ লাখ ৩৮ হাজার শিক্ষক নিয়োগ
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- সেবক হয়ে জেলা প্রশাসকদের কাজ করে যেতে হবে : স্পিকার
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শুরু হবে যখন
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- মধ্যপন্থা: মুমিনের বৈশিষ্ট্য



