কমলা চাষে শিক্ষক দম্পতির লাখ টাকা আয়
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩
Find us in facebook
প্রতিটি গাছের ফাঁকে থোকায় থোকায় ঝুলছে চায়না কমলা। বাগানের বেশিরভাগ কমলা পেকে হলুদ হয়ে গেছে। আবার বেশ কিছু কমলা সবুজ রয়েছে। শিক্ষক দম্পতির বাড়িতে এমন দৃশ্য দেখতে ভিড় করছে মানুষ। কমলা চাষের সফলতায় গোটা জেলায় পরিচিতি লাভ করেছেন তারা।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী গ্রামে সমতল ভূমিতে চায়না, নাগপুরি ও দার্জিলিং জাতের কমলা চাষ করে সফল হয়েছেন শিক্ষক দম্পতি খলিলুর রহমান ও ফাতেমা খাতুন মজুমদার। তাদের কমলা চাষের সাফল্যে প্রতিদিনই পার্শ্ববর্তী উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে দেখতে ও কমলার চারা কিনতে আসছে মানুষ।
খলিলুর রহমান উপজেলার মিলন বাজার মোজাম্মেল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফাতেমা খাতুন মজুমদার পশ্চিম সারডুবি গ্রামের পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। এ দম্পতি শিক্ষকতার পাশাপাশি নীবিড় মমতায় কমলা চাষে নিজেদের সাফল্যের নজির স্থাপন করেছেন। যা এলাকার শত শত মানুষকে প্রেরণা যোগাচ্ছে।
জানা গেছে, ১৯৯৫ সালে বিভিন্ন গাছের নার্সারি শুরু করেন এই দম্পতি। এরপর ২০১১ সালে এক বিঘা জমিতে দার্জিলিং জাতের কমলা চারার বাগান করেন। ৪ বছর পর ১৫২টি গাছে ফল আসে। ২০১৫ সালে বাগানে ব্যাপকভাবে কমলা ধরে। কমলা গাছ ও কমলা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসে বিভিন্ন বয়সী মানুষ। পাশাপাশি ছুটে আসেন জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারাও। ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার গ্রহণ করেন শিক্ষিকা ফাতেমা খাতুন মজুমদার।
বর্তমানে তাদের বাগানে চায়না কমলার ১০০টি গাছ রয়েছে। পাশাপাশি তারা বিক্রি করছেন বিভিন্ন জাতের কমলার ও সুপারির চারা। কমলার চাষ ছড়িয়ে দেওয়ার জন্য কমলার চারার একটি সমৃদ্ধ নার্সারিও গড়ে তুলেছেন তারা। যেখান থেকে সাশ্রয়ী দামে বিক্রি করছেন চারা গাছ। নার্সারি ও কমলার বাগান থেকে প্রতিমাসে কয়েক লাখ টাকা আয় করছেন এই শিক্ষক দম্পতি।
শিক্ষক খলিলুর রহমান বলেন, ১৯৯৫ সালে আমরা প্রথম নার্সারি তৈরি করি। পাশাপাশি আমার স্ত্রী ফাতেমা মজুমদার ২০১১ সালে দার্জিলিং জাতের কমলা চারা লাগায়। এরপর আমাদের কমলার বাগানের ব্যাপক জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। ২০১৬ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পান আমার স্ত্রী। এরপর থেকে তার কমলা চাষের আগ্রহ আরও বেড়ে যায়।
ওই এলাকার আনোয়ার হোসেন বলেন, দেশের মাটিতে কমলা চাষ হচ্ছে, এটা অবাক করা বিষয়। কমলা বাগানের প্রতিটি গাছে ফল ধরেছে। দেখতে সুন্দর ও খেতেও মিষ্টি।
শিক্ষিকা ফাতেমা খাতুন মজুমদার বলেন, শিক্ষকতার পাশাপাশি কৃষিতে জড়িয়ে পড়েছি। আমাদের কৃষি অনেক ভালো লাগে। ২০১১ সালে কমলা বাগানের পর কৃষি বিভাগ থেকে সার্বিক সহযোগিতা পেয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারও পেয়েছি। সেই থেকে কমলা চাষের প্রতি আমার আগ্রহ বেড়ে গেছে। পাশাপাশি মাছচাষ, গাভী পালন থেকে শুরু করে বিভিন্ন কৃষি কাজ করে সময় পার করছি।
হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া বলেন, হাতীবান্ধা উপজেলায় একটি কমলা বাগান রয়েছে। বাগানটি পরিদর্শনে যাবো। পাশাপাশি কমলা চাষিদের বিভিন্নভাবে সহযোগিতা করা হবে।
- সর্দি-কাশি মোকাবেলায় খাদ্য উপকরণ
- বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চাই: রজত মিশ্র
- ‘পণ্য মজুদ করে বাজার অস্থিতিশীল করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা’
- ৩৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি
- ট্রাক মালিকের গলা চেপে ধরায় সড়কে ব্যারিকেট
- বয়স ৩২ বছর হলেও দেখতে হুবহু শিশুর মতো, উচ্চতা ৩ ফুট
- মুক্ত আকাশে ডানা মেলার অপেক্ষায় ১০ শকুন
- বয়স বাড়ুক ক্যালেন্ডারে, চেহারায় না
- `স্বাস্থ্য খাত নিয়ে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ করতে চাই`
- ঋতু বদলের খাদ্যাভ্যাস
- ‘শুধু সীমান্ত নয়, যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী’
- ওজন বাড়ার ঝুঁকিতে থাকেন হাঁপানি রোগীরা
- ৫ লাখ শিশুকে সাঁতার শেখানো হয়েছে: প্রতিমন্ত্রী
- ইন্দো-বাংলাদেশ স্কাউট ক্যাম্পে সুযোগ পেলেন কুবির মাহবুবা
- আন্দোলনে ব্যর্থতায় বিএনপির সাংগঠনিক শাস্তি শুরু
- জেলা প্রশাসকদের সমন্বয়ে বাঁধ নির্মাণের কাজ করা হবে: জাহিদ ফারুক
- পদ না পেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
- বহুমুখী পাট পণ্য উৎপাদনে আরো বৈচিত্র্য আনতে হবে: নানক
- কুয়াকাটা পর্যন্ত রেলপথ করা হবে: রেলমন্ত্রী
- সিদ্ধান্তহীনতায় ভুগছে বিএনপি
- তারবিহীন ব্রডব্যান্ড চালু করবে মোবাইল অপারেটররা
- `জাতীয় অভিযোজন পরিকল্পনায় স্বাস্থ্য বিষয় অন্তর্ভুক্ত হবে`
- তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা শেষ পর্যায়ে: নৌপ্রতিমন্ত্রী
- অসাম্প্রদায়িক চেতনা বিএনপি-জামায়াত মেনে নিতে পারে না: নাছিম
- যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- চট্টগ্রামে সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে
- চট্টগ্রামে সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে
- সেবক হয়ে জেলা প্রশাসকদের কাজ করে যেতে হবে : স্পিকার
- অতিরিক্ত ক্লাস না করায় শিক্ষার্থীকে গুলি, সেই শিক্ষক আটক
- দেশে ডেঙ্গু আক্রান্ত আরো ১০
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- ঢাকায় ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারকে অব্যাহতি
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- ১২ বছরে প্রাথমিকে ২ লাখ ৩৮ হাজার শিক্ষক নিয়োগ
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- সেবক হয়ে জেলা প্রশাসকদের কাজ করে যেতে হবে : স্পিকার
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শুরু হবে যখন
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- মধ্যপন্থা: মুমিনের বৈশিষ্ট্য



