রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩
Find us in facebook
স্পিকার,বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বাতিল হয়েছে ৪ জনের এবং স্থগিত করা হয়েছে ৩ জন প্রার্থীর। রবিবার বিকেলে দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া), রংপুর-৫ (মিঠাপুকুর) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের ২২ প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই করা হয়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান মনোনয়নপত্র যাচাই বাছাই করেন।
দাখিল করা মনোনয়নপত্রে কোন ত্রুটি না থাকায় রংপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের সিরাজুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মাস্টারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
রংপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী রাশেক রহমান, জাতীয় পার্টির আনিছুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মাহবুবুর রহমান, কৃষক-শ্রমিক জনতা লীগের আব্দুল হালিম মন্ডল, ইসলামী ফ্রট বাংলাদেশের এনামুল হক, জাকের পার্টির শামীম মিয়া, বিএনএফ’র আব্দুল বাতেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
কাগজপত্রে ত্রুটি থাকার কারণে বাংলাদেশ সুগ্রিম পার্টির আব্দুল ওয়াদুদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সরকারের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
রংপুর-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি, জাতীয় পার্টির নুর আলম যাদু মিয়া, ন্যাশনাল পিপল্স পার্টির মোঃ হুমায়ুন ইজাজ এবং বাংলাদেশ কল্যান পার্টির জাকারিয়া হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
আয়কর রিটার্নের কাগজপত্র জমা না দেওয়ায় জাকের পার্টির বেদারুল ইসলামের মনোনয়নপত্র স্থগিত করা হয়। এছাড়া ভূয়া ভোটার তালিকা প্রদান, হলফনামায় অসম্পূর্ণ তথ্য প্রদানে তৃণমূল বিএনপি’র ইকবাল হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মোঃ মাহবুল আলম, স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সিরাজুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, রংপুরে আজ ৩টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে রংপুর-৪ আসনে দাখিল করা ৪টি মনোনয়নপত্র গৃহিত হয়েছে। রংপুর-৫ আসনে ৭টি গৃহিত হয়েছে, ২টি স্থগিত রয়েছে এবং রংপুর-৬ আসনে ৪টি গৃহিত, ৪টি বাতিল এবং একটি মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র আগামীকালের মধ্যে সরবরাহ করতে পারলে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হবে।
- সর্দি-কাশি মোকাবেলায় খাদ্য উপকরণ
- বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চাই: রজত মিশ্র
- ‘পণ্য মজুদ করে বাজার অস্থিতিশীল করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা’
- ৩৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি
- ট্রাক মালিকের গলা চেপে ধরায় সড়কে ব্যারিকেট
- বয়স ৩২ বছর হলেও দেখতে হুবহু শিশুর মতো, উচ্চতা ৩ ফুট
- মুক্ত আকাশে ডানা মেলার অপেক্ষায় ১০ শকুন
- বয়স বাড়ুক ক্যালেন্ডারে, চেহারায় না
- `স্বাস্থ্য খাত নিয়ে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ করতে চাই`
- ঋতু বদলের খাদ্যাভ্যাস
- ‘শুধু সীমান্ত নয়, যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী’
- ওজন বাড়ার ঝুঁকিতে থাকেন হাঁপানি রোগীরা
- ৫ লাখ শিশুকে সাঁতার শেখানো হয়েছে: প্রতিমন্ত্রী
- ইন্দো-বাংলাদেশ স্কাউট ক্যাম্পে সুযোগ পেলেন কুবির মাহবুবা
- আন্দোলনে ব্যর্থতায় বিএনপির সাংগঠনিক শাস্তি শুরু
- জেলা প্রশাসকদের সমন্বয়ে বাঁধ নির্মাণের কাজ করা হবে: জাহিদ ফারুক
- পদ না পেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
- বহুমুখী পাট পণ্য উৎপাদনে আরো বৈচিত্র্য আনতে হবে: নানক
- কুয়াকাটা পর্যন্ত রেলপথ করা হবে: রেলমন্ত্রী
- সিদ্ধান্তহীনতায় ভুগছে বিএনপি
- তারবিহীন ব্রডব্যান্ড চালু করবে মোবাইল অপারেটররা
- `জাতীয় অভিযোজন পরিকল্পনায় স্বাস্থ্য বিষয় অন্তর্ভুক্ত হবে`
- তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা শেষ পর্যায়ে: নৌপ্রতিমন্ত্রী
- অসাম্প্রদায়িক চেতনা বিএনপি-জামায়াত মেনে নিতে পারে না: নাছিম
- যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- চট্টগ্রামে সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে
- চট্টগ্রামে সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে
- সেবক হয়ে জেলা প্রশাসকদের কাজ করে যেতে হবে : স্পিকার
- অতিরিক্ত ক্লাস না করায় শিক্ষার্থীকে গুলি, সেই শিক্ষক আটক
- দেশে ডেঙ্গু আক্রান্ত আরো ১০
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- ঢাকায় ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারকে অব্যাহতি
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- ১২ বছরে প্রাথমিকে ২ লাখ ৩৮ হাজার শিক্ষক নিয়োগ
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- সেবক হয়ে জেলা প্রশাসকদের কাজ করে যেতে হবে : স্পিকার
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শুরু হবে যখন
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- মধ্যপন্থা: মুমিনের বৈশিষ্ট্য



