মুকুলে ভরে গেছে আম বাগান, ভালো ফলনের আশা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১১ মার্চ ২০২৪
Find us in facebook
বাগানে সারি সারি আম গাছে শোভা পাচ্ছে মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ। মধুমাসের আগমনী বার্তা জানাচ্ছে আমের মুকুল। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা আম বাগান মালিকদের।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, রংপুর জেলায় এ বছর ৩ হাজার ৩১৫ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এর মধ্যে হাড়িভাঙ্গা আমের বাগান রয়েছে এক হাজার ৯০৫ হেক্টর জমিতে। বিগত বছরের চেয়ে এবার হাড়িভাঙ্গা আমের মুকুল বেশি দেখা যাচ্ছে গাছগুলোতে। মুকুল রক্ষায় কৃষকেরা কীটনাশক স্প্রে, সার ও সেচ প্রয়োগে এখন ব্যস্ত সময় পার করছেন। রংপুরের কৃষি অর্থনীতিতে বড় অবদান রাখা হাড়িভাঙ্গা নিয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।
হাড়িভাঙ্গা আমের অধিক চাষকৃত এলাকা রংপুরের মিঠাপুকুরের রানী পুকুর, শেকুরপাড়া, ফুলচৌকি, আখিরা হাট। বদরগঞ্জের শ্যামপুর, পদাগঞ্জসহ বিভিন্ন এলাকায় ঘুরে গাছে গাছে মুকুলের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। আমের চাহিদা ও ব্যবসা দিন দিন বৃদ্ধি পাওয়ায় অনেকে বাগানের পরিধি বাড়িয়েছেন। পুকুরপাড়, বাড়ির আঙিনা, এমনকি ধানি জমির আইলেও অনেকে হাড়িভাঙ্গা আমের গাছ লাগিয়েছেন।
রানীপুকুর এলাকার নওশের আলী জানান, তিনি পাঁচ একর জমির একটা আমবাগান বেশ চড়া দামে লিজ নিয়েছেন। বাগানে পর্যাপ্ত মুকুল এসেছে, চেষ্টা করে যাচ্ছি যাতে আমের ভালো ফলন পাওয়া যায়।
আব্দুস সালাম সরকার বলেন, কমবেশি সব কৃষক হরমোন ব্যবহার করায় প্রতিটি গাছে মুকুল এসেছে। সার, কীটনাশক, বিদ্যুতের দাম বেশি হওয়ার কারণে চাষিদের উৎপাদন খরচ বাড়বে। আশা করছি আম চাষিরা ন্যায্যমূল্য পাবে।
হাড়িভাঙ্গা আম যেহেতু বেশিদিন রাখা যায় না, তাই এ আমের উন্নয়নে কৃষি বিজ্ঞানীদের বিশেষ নজর দেওয়ারও আহবান জানান তিনি।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, আমকে ঘিরে রংপুরের কৃষি অর্থনীতি চাঙ্গা হয়েছে। প্রতি বছরই ৩ থেকে ৪'শ কোটি টাকার আমের বাণিজ্য হয়। এ বছর আমের জন্য আবহাওয়া অনুকূলে রয়েছে। আম গাছ পরিচর্যায় কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি।
- চিলমারীরতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
- হারিয়ে যাচ্ছে লালঘাড় পেঙ্গা পাখি
- ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
- চিরিরবন্দরে গাঁজাসহ আটক ৩
- পীরগাছায় ৩৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
- অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন
- সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ
- কুড়িগ্রামের চরাঞ্চলে বেড়েছে ভুট্টা চাষ
- পাটগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ১
- টেলিস্কোপ তৈরি করলো রাজারহাটের ফারাবী
- আপনি কি ঘুমের ভেতরে কথা বলেন?
- আইপিএলে পান্ডিয়াদের বিরুদ্ধে জোচ্চুরির অভিযোগ!
- শাবনূরের বিকল্প নেই: ডিপজল
- অপবিত্র জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা, শরিয়ত কী বলে?
- টেকসই কৃষি ব্যবস্থা প্রচলনে সরকার কাজ করছে: স্পিকার
- প্রত্যেকের উচিত প্রধানমন্ত্রীকে সহায়তা করা: গণপূর্তমন্ত্রী
- সড়কে দুর্ঘটনা রোধে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ
- গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
- দেশে তিনদিনের হিট অ্যালার্ট জারি
- গরম আরো বাড়ার শঙ্কা
- প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী
- নিষিদ্ধ যানে সড়কে মৃত্যুর মিছিল
- মে মাসে ৪৪ ডিগ্রি পৌঁছাবে তাপমাত্রা
- সম্মানী বাড়ছে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের
- প্রচণ্ড গরমে হাঁসফাঁস, আগামী দুদিন যেমন যাবে আবহাওয়া
- ‘শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন’
- লালমনিরহাটে বাংলাদেশ কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- দিনাজপুর জেলা কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি
- ইসরায়েলের হামলাকে স্বীকার করছে না ইরান
- ফজর সালাতের প্রতি আর গাফেলতি-অলসতা আসবে না, যদি...
- ‘সংস্কারের পাশাপাশি আগামী বাজেটে কর্মসংস্থানে নজর দেওয়া হবে’
- বুয়েটে জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম তদন্ত করা হবে: শিক্ষামন্ত্রী
- ছেলেকে নিয়ে ঈদের নামাজে যাওয়া হলো না বাবার
- ফুলবাড়ীতে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে বাঁধাকপি
- ঈদে সংবাদপত্রের ছুটি ঘোষণা আজ
- রাতে বেরিয়ে নিখোঁজ কিশোর, দুপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জলবিদ্যুৎ আমদানির আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
- দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়
- নীলফামারীতে বিটরুট চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার
- শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল কারিগর
- ভারতবিরোধী স্লোগানের মধ্যে সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে
- দেশের ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- আজ থেকে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
- শরীরে মেদ জমেছে নাকি পানি, বুঝবেন যেসব লক্ষণে
- ভারতকে বিশ্বকাপ জেতানো কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান
- পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- দ্রুত শিক্ষকদের শূন্য পদ পূরণের সুপারিশ
- ইউটিউবে আসছে এআই নির্ভর ৩ ফিচার
- ঢাকায় ইসরায়েলের বিমান



