পীরগঞ্জ হবে একটি স্মার্ট উপজেলা: স্পিকার ড. শিরীন শারমিন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩ মার্চ ২০২৪
Find us in facebook
জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘জনগণের ভোট ও ভালোবাসায় নির্বাচিত প্রতিনিধি হিসেবে বদলে যাওয়া পীরগঞ্জের অনিষ্পন্ন কাজগুলো আগামী দিনগুলোতে সমাপ্ত করা হবে। পীরগঞ্জের যেকোনো উন্নয়ন ও সহযোগিতার কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা সার্বিক উন্নয়ন কার্যক্রমকে সহজতর করে তুলেছে। বর্তমান সরকারের সময়ে পীরগঞ্জ হবে একটি স্মার্ট উপজেলা।’
গতকাল শনিবার (২ মার্চ) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলাস্থ রয়েল রিসোর্টে ‘পীরগঞ্জ (রংপুর) সমিতি, ঢাকা’ কর্তৃক আয়োজিত ‘বার্ষিক সাধারণ সভা ও পিকনিক’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিশ্বায়নের যুগে সবাই দূরে চলে গেলেও নিজের শেকড় ও আত্মপরিচয় আমরা কেউ ভুলতে পারি না। পীরগঞ্জ হচ্ছে আমাদের আত্মপরিচয়ের অংশ।’
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘পীরগঞ্জ সমিতির এই আয়োজন একটি পারস্পরিক মিলনমেলা। এর মধ্য দিয়ে পারিবারিক ও আত্মিক বন্ধন সুদৃঢ় হয়ে থাকে।’
তিনি বলেন, ‘সমিতির বছরব্যাপী বৃত্তি প্রদান, ইফতার আয়োজনসহ নানা ধরনের সামাজিক কার্যক্রম করোনাকালীন কিছুটা বিঘ্নিত হলেও এখন আবার স্বরূপে ফিরে এসেছে।’
ঢাকাস্থ পীরগঞ্জ (রংপুর) সমিতির সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ.ন.ম আল ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচীব শাহীনুর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বাস্থ্যসেবা সচিব জাহাঙ্গীর আলম বুলবুল।
এছাড়াও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, পীরগঞ্জের পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রাজা, ঢাকাস্থ পীরগঞ্জ সমিতির সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হুজুর আলী, নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, রয়েল রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। প্রকাশনা সম্পাদক নেওয়াজুল মওলাসহ সমিতির সর্বস্তরের নবীন ও প্রবীণ সদস্যরা অংশগ্রহণ করেন।
এ সময় স্পিকার ঢাকাস্থ পীরগঞ্জ সমিতির সদস্যসহ তাদের পরিবার-পরিজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি আমন্ত্রিত অতিথিদের নিয়ে একটি বার্ষিক স্যুভেনিয়র উন্মোচন করেন। পরে সমিতির পক্ষ থেকে বঙ্গবন্ধুকে নিয়ে ড. এম এ ওয়াজেদ মিয়া লিখিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ’ গ্রন্থটি স্পিকারের হাতে তুলে দেওয়া হয়। এর আগে স্পিকারসহ অতিথিদের জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
- হিলিতে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা
- চিলমারীরতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
- হারিয়ে যাচ্ছে লালঘাড় পেঙ্গা পাখি
- ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
- চিরিরবন্দরে গাঁজাসহ আটক ৩
- পীরগাছায় ৩৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক
- অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন
- সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ
- কুড়িগ্রামের চরাঞ্চলে বেড়েছে ভুট্টা চাষ
- পাটগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ১
- টেলিস্কোপ তৈরি করলো রাজারহাটের ফারাবী
- আপনি কি ঘুমের ভেতরে কথা বলেন?
- আইপিএলে পান্ডিয়াদের বিরুদ্ধে জোচ্চুরির অভিযোগ!
- শাবনূরের বিকল্প নেই: ডিপজল
- অপবিত্র জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা, শরিয়ত কী বলে?
- টেকসই কৃষি ব্যবস্থা প্রচলনে সরকার কাজ করছে: স্পিকার
- প্রত্যেকের উচিত প্রধানমন্ত্রীকে সহায়তা করা: গণপূর্তমন্ত্রী
- সড়কে দুর্ঘটনা রোধে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ
- গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
- দেশে তিনদিনের হিট অ্যালার্ট জারি
- গরম আরো বাড়ার শঙ্কা
- প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী
- নিষিদ্ধ যানে সড়কে মৃত্যুর মিছিল
- মে মাসে ৪৪ ডিগ্রি পৌঁছাবে তাপমাত্রা
- সম্মানী বাড়ছে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের
- প্রচণ্ড গরমে হাঁসফাঁস, আগামী দুদিন যেমন যাবে আবহাওয়া
- ‘শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন’
- লালমনিরহাটে বাংলাদেশ কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- দিনাজপুর জেলা কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি
- ফজর সালাতের প্রতি আর গাফেলতি-অলসতা আসবে না, যদি...
- ‘সংস্কারের পাশাপাশি আগামী বাজেটে কর্মসংস্থানে নজর দেওয়া হবে’
- বুয়েটে জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম তদন্ত করা হবে: শিক্ষামন্ত্রী
- ছেলেকে নিয়ে ঈদের নামাজে যাওয়া হলো না বাবার
- ফুলবাড়ীতে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে বাঁধাকপি
- ঈদে সংবাদপত্রের ছুটি ঘোষণা আজ
- রাতে বেরিয়ে নিখোঁজ কিশোর, দুপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জলবিদ্যুৎ আমদানির আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
- দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়
- নীলফামারীতে বিটরুট চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার
- শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল কারিগর
- ভারতবিরোধী স্লোগানের মধ্যে সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে
- দেশের ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- আজ থেকে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
- শরীরে মেদ জমেছে নাকি পানি, বুঝবেন যেসব লক্ষণে
- ভারতকে বিশ্বকাপ জেতানো কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান
- পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- দ্রুত শিক্ষকদের শূন্য পদ পূরণের সুপারিশ
- ইউটিউবে আসছে এআই নির্ভর ৩ ফিচার
- ঢাকায় ইসরায়েলের বিমান



