রংপুরে নির্মিত হচ্ছে প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩
Find us in facebook
উত্তরাঞ্চলের নারীদের কারিগরি শিক্ষায় আরও দক্ষ করতে রংপুরে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণ করা হচ্ছে। সম্পূর্ন নতুন আঙ্গিকে নগরীর শালবন এলাকায় তিন একর জমির ওপর ইনস্টিটিউটটি নির্মিত হচ্ছে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি টাকা।
কারিগরি শিক্ষায় নারী শিক্ষার্থীদের চাকরিযোগ্য দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে এটি নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এখান থেকে নারীরা নিজেদেরকে যুগোপযোগী কারিগরি শিক্ষায় আরও বেশি প্রস্তুত করার সুযোগ পাবে।
সম্পূর্ণ সরকারি অর্থায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ‘চারটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনা শীর্ষক’ প্রকল্পের আওতায় ৭টি ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়ে ৭টি প্যাকেজের মাধ্যমে এই প্রকল্পের কাজ চলমান রয়েছে। রংপুর ছাড়াও সিলেট, বরিশাল, ও ময়মনসিংহ বিভাগীয় শহরে গৃহীত প্রকল্পের আওতায় ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রকল্প করা হচ্ছে।
প্রকল্পের মধ্যে থাকছে- ভূমি অধিগ্রহণ/ক্রয়, ভূমি উন্নয়ন, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, ওয়ার্কশপ, অধ্যক্ষের বাসভবন, শিক্ষক এবং অফিসারদের জন্য ডরমেটরি, স্টাফ কোয়ার্টার, মহিলা হোস্টেল, সীমানা প্রাচীর, অভ্যন্তরীণ রাস্তা, গার্ড রুম, অনাভ্যন্তরীণ বৈদ্যুতিক কাজ, গভীর নলকূপ, পানির পাইপলাইন, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজারভার, ওভারহেড পানির ট্যাংক, অভ্যন্তরীণ সারফেস ড্রেন, মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, শহীদ মিনার, ট্রান্সপোর্ট/ভেহিকেল, মেশিনারি/যন্ত্রপাতি, জার্নাল এবং বই, আসবাবপত্রসহ বেশ কিছু সুযোগ-সুবিধা।
সরকারের কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও কাজ শুরু হয় বিলম্বে। ২০২০-২০২১ অর্থবছরে এই প্রকল্পটি বাস্তবায়নের প্রক্রিয়া হাতে নেয় সংশ্লিষ্ট দপ্তর।
২০২০ সালের ফেব্রুয়ারিতে কার্যাদেশ অনুযায়ী এই প্রকল্পের কাজ শুরু হলেও মাঝে মহামারি করোনায় কিছুটা থমকে যায়। মহামারি করোনার প্রভাব কিছুটা কমলে বিধিনিষেধ মেনে পরবর্তীতে ২০২১ সাল থেকে কাজটি পুরোদমে আবার শুরু হয়।
এর আগে ২০১৮ সালের ৩ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটির অনুমোদন দেয় মন্ত্রিসভা। এরপর ওই বছরের ২৫ মার্চ প্রকল্প বাস্তবায়ন করার প্রশাসনিক আদেশ দেওয়া হয়।
নির্মিতব্য মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফুটওয়্যার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, ফুড প্রোসেসিং অ্যান্ড প্রিজারভেশন, ওয়েব ডিজাইনিং, ওসনোগ্রাফি, গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্নমেকিং, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, সফটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং অডিও অ্যান্ড সাউন্ড টেকনোলজি কোর্স থাকবে। রংপুরসহ চারটি মহিলা পলিটেকনিক ইসস্টিটিউটে প্রতি বছর ১ হাজার ৬০০ জন নারী শিক্ষার্থীর ভর্তির সুযোগ সৃষ্টি হবে।
সরেজমিনে দেখা গেছে, নগরীর শালবন এলাকায় রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পাশেই নারীদের জন্য উত্তরাঞ্চলের প্রথম এই মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণযজ্ঞ চলছে। নির্মাণ শ্রমিকরা ঘাম ঝরানো পরিশ্রমে ইট-বালু-সিমেন্টে গড়ছেন বহুতল ভবন।
সংশ্লিষ্টদের দাবি, পুরো প্রকল্পের বিভিন্ন অংশের কোথাও ৬০ ভাগ, কোথাও ৮০ ভাগ আবার কোনো ক্ষেত্রে ৩০ ভাগ কাজ এগিয়েছে। তবে নির্মাণ কাজ অব্যাহত থাকায় দ্রুত সময়ের মধ্যে পুরো প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
এ বিষয়ে রংপুর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, দেশে ও বিদেশে বর্তমান এবং ভবিষ্যত চাকরির বাজারের চাহিদার চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে এই পলিটেকনিক ইনস্টিটিউটটি নির্মাণ করা হচ্ছে। বর্তমান সরকার কারিগরি শিক্ষার প্রসার ও নারীদের অগ্রাধিকার সম্প্রসারণে যেভাবে কাজ করছে, তারই প্রতিচ্ছবি এটি। রংপুর বিভাগে এটিই প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় অবকাঠামো এবং অন্যান্য ভৌত সুবিধা তৈরির কাজ প্রায় ৬০ ভাগ হয়েছে। আশা করছি বড় কোনো সংকট তৈরি না হলে ২০২৫ সালের মধ্যেই পুরো প্রকল্পের কাজ শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা সম্ভব হবে। তবে আগামী বছর থেকেই রংপুর মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে।
- তাপপ্রবাহ: কৃষি অধিদপ্তরের সতর্কতা
- ২৫ এপ্রিল জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিজিপির সঙ্গে বিজিবি প্রধানের শুভেচ্ছা বিনিময়
- ২০৪১ সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক স্মার্ট সমাজ গড়ে তোলা হবে
- পঞ্চগড়ে ভ্যানচালককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪
- স্মার্টফোনের গোপন কিছু কোড
- লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাপ নেই কাউন্টারে
- রাষ্ট্রের মালিক জনগণ: প্রধান বিচারপতি
- `সুন্দরবনের বাঘ সংরক্ষণে আন্তঃসীমান্ত সহযোগিতা গুরুত্বপূর্ণ`
- জুনে আদানি থেকে আরো ৮০০ মেগাওয়াট বেশি বিদ্যুৎ পাবে বাংলাদেশ
- ‘গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য ডিএসএ করিনি’
- চিলাহাটি-ঢাকা রুটে প্রথম ঈদ স্পেশাল ট্রেন
- ১০ এপ্রিলকে রাষ্ট্রীয়ভাবে রিপাবলিক ডে ঘোষণার দাবি
- সিটি নির্বাচনে বিএনপির ‘ঘোমটা পরা’ বহু প্রার্থী আসবে: কাদের
- গুগল সার্চে যোগ হবে কৃত্রিম বুদ্ধিমত্তা
- ভাজাপোড়া খান নিয়ম মেনে, রোগের ঝুঁকি কিছুটা কমবে
- গ্রীষ্মের তাপদাহে কত লিটার পানি পান করা উচিত, জানালেন পুষ্টিবিদ
- বিএনপিতে লেগেই আছে মনোমালিন্য
- তাপপ্রবাহ তীব্র হওয়ার শঙ্কা, সহসাই নেই বৃষ্টির আভাস
- ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে দুই যুবক কারাগারে
- কফি ও কাজুবাদামে রংপুরে নতুন সম্ভাবনার হাতছানি
- ‘মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দিলে প্রশান্তি কাজ করে’
- শেষ ওভারের নাটকীয়তায় ব্যাঙ্গালুরুকে হারালো লক্ষ্ণৌ
- পর্দায় ফিরেই কটাক্ষের শিকার সুশান্তের প্রাক্তন প্রেমিকা
- রোজার কাজা ও কাফফারার বিধান
- ৭০ অনুচ্ছেদ সরকারকে স্থিতিশীলতা দেয়: সংসদে প্রধানমন্ত্রী
- ঈদে অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা
- কুয়েতে হবে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার ‘বুর্জ মুবারক’
- শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ: পানিসম্পদ উপমন্ত্রী
- চট্টগ্রাম হতে পারে বিনিয়োগের স্বর্গভূমি: জাপানের রাষ্ট্রদূত
- ‘বাড়িতে ভাই আসলেন ঠিকই, তবে লাশ হয়ে’
- পার্বতীপুরে একসঙ্গে চারটি বাছুর জন্ম দিয়েছে একটি গাভি
- স্টুডেন্টস রেজাল্ট প্রসেসিং সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- বিএনপি নির্বাচন পণ্ডের অপচেষ্টা করছে: ওবায়দুল কাদের
- নতুন চমক দেখাতে এবার আসছে চ্যাট জিপিটি ফোর
- নতুন সূচিতে মেট্রোরেল চলাচল শুরু
- ‘পাওয়ার ন্যাপ’ উপকারী না ক্ষতিকর!
- হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ এলাকায় গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
- মালয়েশিয়ায় যাচ্ছে দিনাজপুরের আলু
- শ্রীলংকাকে ২৯০ কোটি ডলার বেলআউট ঋণ দিলো আইএমএফ
- বিএনপিকে জনগনের রায় নিয়ে ক্ষমতায় আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে নির্মিত হচ্ছে প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট
- বিদেশি ইউটিউবারকে বিরক্ত করা সেই বৃদ্ধ গ্রেফতার
- ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আসছে আজ
- ফিনল্যান্ডে জাতীয় নিবাচনে ডানপন্থিদের জয়
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরে জমে উঠেছে ঈদ বাজার
- ‘যানজট নিরসনে নৌ-যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখবে’
- নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
- পাহাড়ের ফসল দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে: কৃষিমন্ত্রী
- আরাভ খান গ্রেফতার হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী



