ভুলে যাওয়াও একটি রোগ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪
Find us in facebook
আলঝেইমারস হলো মানুষের মস্তিষ্কের ক্ষয়জনিত নিঃশব্দ ঘাতক রোগ। সচরাচর আলঝেইমারস ডিজিজ থেকেই ডিমেনশিয়া সবচেয়ে বেশি হয়। ১৯০৬ সালে জার্মান নিউরোলজিস্ট (ব্রেইন বিশেষজ্ঞ) অ্যালিয়স আলঝেইমারস্ সর্ব প্রথম আলঝেইমারস আবিষ্কার করেন। এটি একটি শারীরিক রোগ। আলঝেইমারস একটি অগ্রগতিশীল রোগ। অর্থাৎ সময় চলার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আমাদের ব্রেইনের আরও অংশ ক্ষতিগ্রস্ত হতে থাকে।
এবার জেনে নিন প্রধান লক্ষণগুলো :
স্মৃতিশক্তি লোপ : সাময়িকভাবে স্মৃতি লোপ পায়, যা স্বাভাবিক কর্মক্ষমতার ব্যাঘাত ঘটায়। যেমন, চেনা মানুষের নাম, চেনা মুখ, পরিচিত টেলিফোন নম্বর ইত্যাদি ভুলে যাওয়া।
প্রতিদিনের কাজের বিভ্রান্তি : প্রতিদিনের স্বাভাবিক কাজ করতে গিয়ে করতে না পারা। যেমন : রান্না করা, বাতি জ্বালানো, টিভি চালানো এবং সাধারণ হাটবাজারের হিসাব-নিকাশ করতে না পারা ইত্যাদি।
ভাষাগত সমস্যা : এলোমেলো করে বাক্য, যা অনেক সময় বোধগম্য হয় না।
সময় ও স্থান চিহ্নিত করতে অপারগ : সময়জ্ঞান না থাকা। সকাল, বিকাল ও রাত বুঝতে না পারা। হারিয়ে যাওয়া বা রাস্তা হারিয়ে অন্যখানে চলে যাওয়া, বাড়ির রাস্তা খুঁজে না পাওয়া। রাস্তা ভুলে যাওয়া। পরিচিত জায়গায় এসেও সে জায়গা চিনতে না পারা।
বিচার-বিবেচনার ক্ষমতা কমে যাওয়া : নিজের অবস্থানে থেকে কী কাজ করতে হবে তা অনেক সময় বুঝতে না পারা। যেমন : কোন অবস্থায় কী পোশাক পরবে বা কখন কোথায় রিকশায় উঠে কত ভাড়া দিতে হবে তা পুরোপুরি বুঝতে না পারা।
অন্যমনস্ক হওয়া : নিত্যপ্রয়োজনীয় কোনো একটা জিনিস দিয়ে কী করতে হবে তা অনেক সময়ই বুঝে উঠতে না পারা। নিত্যব্যবহার্য জিনিসপত্র অদ্ভুত সব জায়গায় রেখে তা বেমালুম ভুলে যাওয়া।
মেজাজ ও আচার-আচরণে পরিবর্তন : এছাড়া যখন তখন মেজাজ পরিবর্তন হওয়া। খিটখিটে, রাগান্বিত হওয়া, দুর্ব্যবহার করা ইত্যাদি।
ব্যক্তিত্ববোধের পরিবর্তন : বয়সের সঙ্গে সঙ্গে ব্যক্তিত্বের পরিবর্তন আসা স্বাভাবিক, তবে ডিমেনশিয়ায় ভুগছেন এমন ব্যক্তির ক্ষেত্রে তা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে থাকে। যেমন : অতিরিক্ত নির্ভরশীলতা, সন্দেহ প্রবণতা বা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এবং সে ক্রমেই ব্যক্তিত্ব হারিয়ে ফেলেন।
কর্মোদ্যম হারিয়ে ফেলা : বয়সের সঙ্গে ক্লান্তিবোধ আসা স্বাভাবিক। এক্ষেত্রে যে কোনো কাজের প্রতিই আকর্ষণ কমে যায়।
কি ধরনের লোকদের হয় : ডিমেনশিয়া প্রধানত বৃদ্ধ লোকদের হয়। সাধারণত ৬৫ থেকে ৮৫ বছর বয়সের মানুষ ডিমেনশিয়ায় ভোগেন। তবে কম বয়সের লোকদেরও তা হতে পারে। পুরুষ বা মহিলা যে কারও ডিমেনশিয়া হতে পারে। বিজ্ঞানীরা ডিমেনশিয়ার সঙ্গে বংশগত সম্পর্ক পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। দেখা যাচ্ছে, কিছু বিরল ক্ষেত্রে ডিমেনশিয়ার জন্য দায়ী রোগগুলো বংশগত হতে পারে। বংশগত গাঠনিক প্রক্রিয়ার কারণে হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
আলঝেইমারস অথবা ডিমেনশিয়ার প্রতিরোধ কি করা যায় : যে রোগগুলো থেকে ডিমেনশিয়া জন্মলাভ করে সেগুলো কেন হয় তা বর্তমানে আমরা নিশ্চিত করে জানি না। সুতরাং ডিমেনশিয়া প্রতিরোধ ব্যবস্থা বের করা বা আবিষ্কার করা কঠিন। তবে গবেষণায় দেখা গেছে যে, স্বাস্থ্যকর খাবার ও স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি ডিমেনশিয়া থেকে হয়তো রক্ষা করে। বিশেষ করে ধূমপান না করলে, নিয়মিতভাবে ব্যায়াম করলে, চর্বিযুক্ত খাবার না খেলে এবং বৃদ্ধ বয়সে মানসিকভাবে সক্রিয় থাকলে ভাসকুলার ডিমেনশিয়া এবং আলঝেইমারস ডিজিজের আশঙ্কা কম থাকে। তাই এ বিষয়ে অবহেলা না করে আমাদের সবাইকে যথেষ্ট সচেতন ও যত্নবান হতে হবে।
লেখক : অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী
ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল, ঢাকা।
- সর্দি-কাশি মোকাবেলায় খাদ্য উপকরণ
- বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চাই: রজত মিশ্র
- ‘পণ্য মজুদ করে বাজার অস্থিতিশীল করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা’
- ৩৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি
- ট্রাক মালিকের গলা চেপে ধরায় সড়কে ব্যারিকেট
- বয়স ৩২ বছর হলেও দেখতে হুবহু শিশুর মতো, উচ্চতা ৩ ফুট
- মুক্ত আকাশে ডানা মেলার অপেক্ষায় ১০ শকুন
- বয়স বাড়ুক ক্যালেন্ডারে, চেহারায় না
- `স্বাস্থ্য খাত নিয়ে প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ করতে চাই`
- ঋতু বদলের খাদ্যাভ্যাস
- ‘শুধু সীমান্ত নয়, যেকোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী’
- ওজন বাড়ার ঝুঁকিতে থাকেন হাঁপানি রোগীরা
- ৫ লাখ শিশুকে সাঁতার শেখানো হয়েছে: প্রতিমন্ত্রী
- ইন্দো-বাংলাদেশ স্কাউট ক্যাম্পে সুযোগ পেলেন কুবির মাহবুবা
- আন্দোলনে ব্যর্থতায় বিএনপির সাংগঠনিক শাস্তি শুরু
- জেলা প্রশাসকদের সমন্বয়ে বাঁধ নির্মাণের কাজ করা হবে: জাহিদ ফারুক
- পদ না পেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
- বহুমুখী পাট পণ্য উৎপাদনে আরো বৈচিত্র্য আনতে হবে: নানক
- কুয়াকাটা পর্যন্ত রেলপথ করা হবে: রেলমন্ত্রী
- সিদ্ধান্তহীনতায় ভুগছে বিএনপি
- তারবিহীন ব্রডব্যান্ড চালু করবে মোবাইল অপারেটররা
- `জাতীয় অভিযোজন পরিকল্পনায় স্বাস্থ্য বিষয় অন্তর্ভুক্ত হবে`
- তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা শেষ পর্যায়ে: নৌপ্রতিমন্ত্রী
- অসাম্প্রদায়িক চেতনা বিএনপি-জামায়াত মেনে নিতে পারে না: নাছিম
- যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- চট্টগ্রামে সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে
- চট্টগ্রামে সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে
- সেবক হয়ে জেলা প্রশাসকদের কাজ করে যেতে হবে : স্পিকার
- অতিরিক্ত ক্লাস না করায় শিক্ষার্থীকে গুলি, সেই শিক্ষক আটক
- দেশে ডেঙ্গু আক্রান্ত আরো ১০
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- ঢাকায় ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারকে অব্যাহতি
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- ১২ বছরে প্রাথমিকে ২ লাখ ৩৮ হাজার শিক্ষক নিয়োগ
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- সেবক হয়ে জেলা প্রশাসকদের কাজ করে যেতে হবে : স্পিকার
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শুরু হবে যখন
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- মধ্যপন্থা: মুমিনের বৈশিষ্ট্য



